পুলিশ – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Wed, 24 Jul 2024 15:04:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg পুলিশ – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ পুলিশের https://thedailyannadiganta.com/archives/2471 https://thedailyannadiganta.com/archives/2471#respond Wed, 24 Jul 2024 15:04:12 +0000 https://thedailyannadiganta.com/?p=2471 সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করা নাশকতাকারী-দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
বুধবার (২৪ জুলাই) ক্ষুদে বার্তায় সহিংসতা নাশকতার ঘটনায় দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য দিয়ে এ অনুরোধ জানানো হয়।
ক্ষুদে বার্তায় বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে নাশকতা সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিন।
অপরাধীর নাশকতার সময়ের ছবি-ভিডিও ফুটেজ দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতেও অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তরের পাঠানো খুদে বার্তায় বলা হয়, তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।
তথ্য দেওয়ার জন্য দুটি যোগাযোগ নম্বর দিয়েছে পুলিশ সদর দপ্তর।
এগুলো হলো—০১৩২০০০১২২২ ও ০১৩২০০০১২২৩।

]]>
https://thedailyannadiganta.com/archives/2471/feed 0
ওসিদের বদলির প্রস্তাব পাঠানোর সময় তিন দিন বাড়ল https://thedailyannadiganta.com/archives/2281 https://thedailyannadiganta.com/archives/2281#respond Mon, 04 Dec 2023 13:51:08 +0000 https://thedailyannadiganta.com/?p=2281 আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির প্রস্তাব নির্বাচন কমিশনে (ইসি) পাঠানোর সময় বাড়ানো হয়েছে। প্রথম পর্যায়ে বদলির প্রস্তাব তিন দিন বাড়িয়ে আগামী ৮ ডিসেম্বরের মধ্যে পাঠাতে বলেছে ইসি। সোমবার (৪ ডিসেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে দুই নং ক্রমিকে বর্ণিত পত্রের অনুবৃত্তিক্রমে আদিষ্ট হয়ে জানাচ্ছি যে, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলির প্রস্তাব নির্বাচন কমিশনে ০৫ ডিসেম্বর পরিবর্তে ৮ ডিসেম্বরের মধ্যে প্রেরণ নিশ্চিত করতে হবে।
এর আগে ৮ বিভাগের ৪৭ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির অনুমোদন দেয় নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৪ ডিসেম্বর) সংস্থাটির উপ সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন আটটি বিভাগের প্রথম পর্যায়ে ৪৭ জন উপজেলা নির্বাহী অফিসারদের প্রস্তাবিত কর্মস্থলে বদলির সম্মতির জন্য অনুরোধ করা হয়েছে।’
এতে আরও বলা হয়, ‘উল্লিখিত আটটি বিভাগের প্রথম পর্যায়ে ৪৭ জন উপজেলা নির্বাহী অফিসারদের প্রস্তাবিত কর্মস্থলে বদলির বিষয়ে নির্বাচন কমিশন সম্মতি প্রদান করেছেন।
প্রসঙ্গত, গেল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুই মন্ত্রণালয়কে সব থানার ওসি এবং ইউএনওদের বদলির নির্দেশনা দিয়ে প্রস্তাব পাঠাতে বলা হয়। এক্ষেত্রে যেসব থানার ওসির কার্যকাল ছয় মাস হয়েছে এবং যে ইউএনওদের কার্যকাল এক বছর হয়েছে, তাদের তালিকা আগে পাঠাতে বলা হয়েছিল।

]]>
https://thedailyannadiganta.com/archives/2281/feed 0
চুয়াডাঙ্গায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ https://thedailyannadiganta.com/archives/796 https://thedailyannadiganta.com/archives/796#respond Wed, 01 Mar 2023 08:00:54 +0000 http://thedailyannadiganta.com/?p=796 আইন-শৃঙ্খলা রক্ষায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে দেশব্যাপী আজ ১ মার্চ সকল পুলিশ ইউনিটে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘পুলিশ মেমোরিয়াল ডে ২০২৩’।

সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এসব কর্মসূচির মধ্যে ছিল পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা স্মারক প্রদান।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ লাইন্সে এ দিবসটি পালন করা হয়। আজ মঙ্গলবার সকালে পুলিশ লাইন্স চত্বরে নির্মিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন দিবসের সূচনা করেন। পরে একে একে সদর সার্কেল, দামুড়হুদা সার্কেল, সিআইডি, ডিবি, ডিএসবিসহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ গভীর শ্রদ্ধায় স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানের শুরুতে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে তাদের প্রতি সম্মান জানান
২০২১ সাল এবং তার পূর্বে চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা ও পুলিশ সদস্য যারা জেলার বাহিরে বিভিন্ন ইউনিটে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী তাদের ০৮টি পরিবারের সদস্যবর্গকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। পুলিশ সুপার মহোদয় নিহত পুলিশ সদস্যদের প্রত্যেকের পরিবারবর্গের হাতে ক্রেস্ট ও ব্যবহার্য সামগ্রী তুলে দেন। নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ পুলিশ সুপারকে তাদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন চুয়াডাংগা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার দেবদাস আরএফএল মোঃ মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) সহ বিভিন্ন ইউনিটের প্রধানগণ, সদর কেন্দ্রিক পুলিশ পরিদর্শক ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এবং কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে প্রতি বছর ১ মার্চ নিহত পুলিশ সদস্যদের স্মরনে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করা হয়ে থাকে।

]]>
https://thedailyannadiganta.com/archives/796/feed 0