ফেনী – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Thu, 18 May 2023 09:08:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg ফেনী – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 ফেনীতে তিন উপজেলায় ২১ হাজার নলকূপে আর্সেনিক https://thedailyannadiganta.com/archives/1988 https://thedailyannadiganta.com/archives/1988#respond Thu, 18 May 2023 09:08:54 +0000 http://thedailyannadiganta.com/?p=1988 আর্সেনিক আতঙ্কে ফেনীর মানুষ। তিনটি উপজেলার ২১ হাজারের বেশি অগভীর নলকূপে এই মৌলের অস্তিত্ব পেয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পাশাপাশি একটি উপজেলার গভীর নলকূপে মিলেছে লবণাক্ত পানি। সুপেয় পানি নিশ্চিতে, ঢাকায় প্রধান কার্যালয়ে চিঠি দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশলের জেলা কার্যালয়।
স্বরাজপুর নামে সোনাগাজী উপজেলার একটি গ্রামের একটি অংশে, ২১টি নলকূপের ১১টিতেই আর্সেনিক পাওয়া গেছে। বিকল্প না থাকায়, এগুলোর পানিই পান করছেন বাসিন্দারা। তবে আর্সেনিকের অস্তিত্ব মেলায়, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
গেল বছরের জুনে ফেনীর সোনাগাজী, দাগনভূঞা এবং সদরের প্রায় ৭৬ হাজার নলকূপের পানি পরীক্ষা শুরু করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এর মধ্যে ২১ হাজার ৩৯৮টিতে আর্সেনিক পাওয়া যায়। এসব নলকূপের গভীরতা ৮০ থেকে ১৫০ ফিটের মধ্যে।
স্বাস্থ্যঝুঁকি বিবেচনায়, চিকিৎসকরা এ পানি ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন।
জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী মো. শফিউল হক জানান, জেলার ৩০ শতাংশ নলকূপেই আছে আর্সেনিক। সাথে নতুন উদ্বেগ, দাগনভূঞার চারটি ইউনিয়নের গভীর নলকূপের লবণাক্ত পানি।
সংকট সমাধানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এরই মধ্যে চিঠি দিয়েছে ফেনী জেলা কার্যালয়।

]]>
https://thedailyannadiganta.com/archives/1988/feed 0
ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত https://thedailyannadiganta.com/archives/1810 https://thedailyannadiganta.com/archives/1810#respond Fri, 05 May 2023 04:06:14 +0000 http://thedailyannadiganta.com/?p=1810 ফেনীর লালপুলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই দুই যুবক হলেন, মো. শুভ (২৬) ও মো. মারুফ (২৬)। তাঁরা দুই বন্ধু ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে রাঙামাটিতে বেড়াতে যাচ্ছিলেন। পথে ফেনীতে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের মোটরসাইকেলটি। তাঁদের মধ্যে শুভ ঢাকার উত্তরখান থানার মাদারবাড়ী এলাকার বিল্লাল হোসেনের ছেলে আর মারুফ ঢাকার দক্ষিণখান থানা এলাকার মো. মজিবরের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল ৬:৩০ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন দুই বন্ধু। ফেনীর লালপুল এলাকায় পৌঁছানোর পর চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ওই দুই যুবক গুরুতর আহত হন। পরে মহিপাল হাইওয়ে পুলিশের সহযোগিতায় স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
মহিপাল হাইওয়ে থানার ওসি মো. মোস্তফা কামাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে  বলেন, তাঁদের দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত দুজনের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, ওই দুই যুবক বন্ধু ছিলেন। তাঁরা ঢাকা থেকে রাঙামাটি বেড়াতে যাচ্ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁরা একটি মোটরসাইকেলে রাঙামাটির উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথে তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন। সম্ভবত সারারাত ঘুমহীন থাকার কারনে তারা দুর্ঘটনায় পতিত হয়। তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটি মহিপাল হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

]]>
https://thedailyannadiganta.com/archives/1810/feed 0
ফেনীতে বাল্যবিবাহের দায়ে বরের এক মাসের জেল https://thedailyannadiganta.com/archives/1717 https://thedailyannadiganta.com/archives/1717#respond Tue, 25 Apr 2023 08:46:04 +0000 http://thedailyannadiganta.com/?p=1717 ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নে ১৬ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে বাল্য বিয়ে করার দায়ে প্রবাসী বর আব্দুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তিকে একমাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাস। সোমবার দুপুরে গোফন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানতে পারেন যে, ছাগলনাইয়া উপজেলাধীন পাঠাননগর বাজারে এন এস কমিউনিটি সেন্টারে এক মাদরাসা শিক্ষার্থীর বাল্য বিবাহ হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ম্যাজিস্ট্রেট। ঘটনাস্থলে ছুটে গেলে বর ও কনে পালিয়ে যায়। পরে প্রায় ৩ ঘন্টার পর বরকে হাজির করায় তার মা বাবা। এসময় বর পক্ষ একটি উকিলের এভিডেভিড দেখায়। পরে ঐ উকিলকে শোকজ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জম্মসনদে বয়স ১৮ বছর না হওয়ায় উকিলের এভিডেভিড বালিত করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাস জানান, জম্ম সনদে মেয়ের বয়স ১৬ বছরও হয় নাই। বরকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1717/feed 0
ফেনীতে আদালতের নিষেধ আজ্ঞা অমান্য করে চলছে ভবন নির্মাণের কাজ https://thedailyannadiganta.com/archives/772 https://thedailyannadiganta.com/archives/772#respond Tue, 28 Feb 2023 07:40:04 +0000 http://thedailyannadiganta.com/?p=772 ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখল করে ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে।

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ কাজ অব্যাহত রাখায় দিশেহারা হয়ে পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরছেন ক্ষতিগ্রস্থ হামিদুল হক।
মামলা সূত্রে জানাযায়, ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রামের মৃত অহিদের রহমানের পুত্র হামিদুল হকের সঙ্গে একই বাড়ির মৃত আবদুর রউফ এর পুত্র সাইফুল ইসলামের বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছে।
বিরোধ কিত জায়গায় সম্প্রতি ভবন নির্মাণ কাজ শুরু করেন সাইফুল। ৬ ফেব্রুয়ারী হামিদুল হক বাদী হয়ে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা (নং-৮৮/২০২৩) দায়ের করলে আদালত বিরোধ কিত জায়গায় নিষেধাজ্ঞা জারি করে।
হামিদুল হকের অভিযোগ বিবাদী সাইফুল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন।
এ ব্যাপারে মতামতের জন্য মোবাইলে বারবার ফোন করেও সাইফুল ইসলামকে পাওয়া যায়নি।
ছাগলনাইয়া থানার এএসআই মোঃ নজরুল ইসলাম বলেন, আদালত আমাদের উভয় পক্ষের মাঝে শান্তি-শৃংখলা বজায় রাখতে বলেছে। সে অনুযায়ী আমরা উভয় পক্ষকে নোটিশ দিয়েছি। কেউ আইন অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/772/feed 0