বগুড়া – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Thu, 25 May 2023 07:46:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg বগুড়া – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 বগুড়ার ধুনটে ষাঁড় গরুর গুঁতায় কিশোরের মৃত্যু https://thedailyannadiganta.com/archives/2124 https://thedailyannadiganta.com/archives/2124#respond Thu, 25 May 2023 07:46:59 +0000 http://thedailyannadiganta.com/?p=2124 বগুড়ার ধুনটে ষাঁড় গরুর গুঁতায় আপেল মাহমুদ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের উলুরচাপড় গ্রামে এ ঘটনা ঘটে। আপেল মাহমুদ ওই গ্রামের শামীম হোসেনের ছেলে ও খাটিয়ামারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারনে খোলা মাঠ থেকে ষাঁড় গরু আনতে যায় আপেল। হঠাৎ বজ্রপাত শুরু হলে ষাঁড়টি ছোটাছুটি করতে থাকে। এর এক পর্যায়ে ষাঁড়টি আপেল কে গুঁতা দেয়। খাটিয়ামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের বলেন, ওই শিক্ষার্থী মাঠ থেকে গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাত শুরু হয়। এতে ষাঁড়টি ছোটাছুটির এক পর্যায়ে আপেল মাহমুদের নিয়ন্ত্রণের বাইরে গেলে আপেল মাহমুদের পেটে শিং দিয়ে গুঁতা মারে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
ধুনট থানার পুলিশ প রিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2124/feed 0
বগুড়ার ধুনটে বাড়ছে আত্মহত্যার প্রবণতা https://thedailyannadiganta.com/archives/2044 https://thedailyannadiganta.com/archives/2044#respond Mon, 22 May 2023 12:13:57 +0000 http://thedailyannadiganta.com/?p=2044 বগুড়ার ধুনটে বেড়েই চলছে আত্মহত্যার প্রবনতা,সামাজিক অবক্ষয়, মুল্যবোধ ও পারিবারিক কিছু ত্রুটির কারনে আত্মহত্যার প্রবনতা বাড়তে পারে বলে মনে করেন স্থানীয় বিশিষ্ট জনেরা। চলতি বছরে ৫ মাসের ব্যবধানে উপজেলা জুড়ে ৫টির অধিক আত্মহত্যার ঘটনা ঘটেছে।
৬ জানুয়ারী বৃহস্পতিবার দাম্পত্য কলহের জেরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের মৃত জহুরুল শেখের ছেলে রাব্বি শেখ (২২) বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। ৬ মার্চ সোমবার মোটরসাইকেল কিনে না দেয়ায় মায়ের উপর অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে গোসাইবাড়ী ইউনিয়নের খোকশাবাড়ি এলাকার মৃত আব্দুল হাই শাহিনের ছেলে নাফিজুর রহমান শাওন (১৬) নামের দশম শ্রেণীর এক ছাত্র আত্মহত্যা করে।
১০ মার্চ শুক্রবার ধুনট সদরপাড়া এলাকার আমজাদ হোসেন প্রামানিকের ছেলে ও গোসাইবাড়ী ডিগ্রি কলেজের ছাত্র আরিফ হোসেন (১৯) নামে একজন বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। ১২ মার্চ রবিবার গোসাইবাড়ি ইউনিয়নের গুয়াডহরী গ্রামের পশ্চিম পাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে ভ্যান চালক মুন্নাত হোসেন (৩০) আত্মহত্যা করে। পরের দিন ১৩ মার্চ সোমবার সকালে মায়ের উপর অভিমানে কীটনাশক সেবন করে আত্মহত্যা করে বড়িয়া গ্রামের ইমরুল প্রামানিকের ছেলে সামিউল ইসলাম (১৭)। ৮ এপ্রিল শনিবার ঈদের নতুন জামা কিনে না দেওয়ায় অভিমান করে উপজেলার প্রতাব খাদুলী গ্রামের মাজেম আলী তালুকদারের মেয়ে এবং স্থানীয় খাদুলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মহুয়া খাতুন (১৪) আত্মহত্যা করে। ২৪ এপ্রিল সোমবার নেশার টাকা না পেয়ে চৌকিবাড়ী গ্রামের পূর্বপাড়া এলাকার তাহের আলী শেখের ছেলে সম্রাট (১৭) নামে এক কিশোর শ্রমিক আত্মহত্যা করে। ১ মে সোমবার উপজেলার চালাপাড়া গ্রামের চৈতারপাড়া এলাকার মৃত নায়েব আলী মন্ডলের ছেলে গার্মেন্টস শ্রমিক নান্নু মিয়া (৩০) একই উপজেলার আনাপুর গ্রামে শশুরবাড়ীতে এসে আত্মহত্যা করে। উল্লেখ্য গত ২৮ এপ্রিল নান্নু মিয়ার সাথে একই উপজেলার আনারপুর গ্রামের আবুল কালাম মন্ডলের মেয়ে মিম আক্তারের সাথে বিয়ে হয়। বিয়ের ৩ দিনের মাথায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। সম্প্রতি ১৭ মে বুধবার বগুড়া শহরের কলোনি এলাকায় ভাইয়ের বাসায় ধুনট উপজেলার উজালশিং গ্রামের আব্দুল লতিফের ছেলে ও মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক নাঈম ভূঁইয়া (১৮) আত্মহত্যা করে।
চলমান এসকল দুর্ঘটনা সামাজিক অবক্ষয়, মুল্যবোধ ও পারিবারিক কিছু ত্রুটির দিকে ইঙ্গিত বহন করে। অনাকাঙ্ক্ষিত এমন দুর্ঘটনা থেকে রক্ষা পেতে সামাজিক ও পারিবারিক সচেতনতার কোন বিকল্প নেই বলে মনে করেন উপজেলার স্থানীয় বিশিষ্ট জনেরা।

]]>
https://thedailyannadiganta.com/archives/2044/feed 0
ধুনটে আগুনে পুড়ে সর্বশান্ত কৃষক https://thedailyannadiganta.com/archives/1662 https://thedailyannadiganta.com/archives/1662#respond Thu, 13 Apr 2023 17:16:59 +0000 http://thedailyannadiganta.com/?p=1662 বগুড়ার ধুনটে সফের আলী প্রাং (৫০) নামে এক  কৃষকের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি গরু, ২টি ছাগলসহ ২টি ঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় কৃষকের পরিবার সর্বশান্ত হয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছে।
বুধবার (১৩ই এপ্রিল) দিবাগত ২টার দিকে উপজলোর চৌকিবাড়ী ইউনিয়নের রুদ্রবাড়িয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে এলাকাবাসী এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা রাস্তা অনেক দূরত্ব হওয়ায় গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়ির ঘরগুলো পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভয়াবহ এ আগুনে পুড়ে কৃষক পরিবারের টিনের তৈরী ২টি ঘর, ৩টি গরু,২টি ছাগল আসবাবপত্রসহ ধান, চাল ও নগদ ২লক্ষ টাকা পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে আনুমানিক প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ কৃষক সফের আলী প্রাং বলেন, পরিবারের সদস্যদের পরনের কাপড় ছাড়া সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে আছি।
এবিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন বলেন, সংবাদ পেয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারটিকে সাহায্য সহযোগীতা করা হবে।
চৌকিবাড়ি পরিষদের চেয়ারম্যান মোঃ হাসানুল করিম (পুটু) অগ্নিকান্ডে  ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাদেরকে সাহায্যে সহযোগীতা আশ্বাস দেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/1662/feed 0
ধুনটে নানা কারণে হারিয়ে যাচ্ছে দেশী প্রজাতির পাখী https://thedailyannadiganta.com/archives/1443 https://thedailyannadiganta.com/archives/1443#respond Mon, 03 Apr 2023 02:27:11 +0000 http://thedailyannadiganta.com/?p=1443 পরিবেশের ভারসাম্য রক্ষায় নানা প্রজাতীর প্রাকৃতিক গাছ জন্মানোর পিছনে সবচেয়ে বেশি গুরুত্বপুর্ণ ভূমিকা রাখে পাখীকুল। কিছু অসাধু ব্যবসায়ীরা শুধু দেশীয় চিরচেনা পাখিই নয়,বিদেশী পাখী বিক্রির পাশাপাশি দেশী পাখী খাঁচায় বন্দী করে অবাধে বিক্রি করছে প্রতিনিয়ত। ঘুঘু, শালিক, দোয়েল, বুলবুলি এমনকি ডাহুক, টনাটুনি পাখিও বিক্রি করতে দেখা যায় ওসব ব্যবসায়ীদের দোকানে। এতে শুধু প্রাকৃতিক পরিবেশ নষ্টই নয় বরং ‘বউ কথা কও’ পাখীদের কন্ঠে এমন সব সুর থেকেও বঞ্চিত হচ্ছে প্রকৃতি প্রেমীরা। এভাবে অবাধে দেশীয় পাখী বিক্রি হতে থাকলে প্রকৃতিতে গাছ জন্মানোটা দুরূহ হয়ে উঠবে। বগুড়ার ধুনট উপজেলা জুড়ে এ সকল পাখী বিক্রির অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার ভুূমিকা খুব একটা চোখে পড়েনা। শুধু পাখী ব্যবসায়ীই নয়, পাখী শিকারীদের দৌরাত্ম্য বেড়েছে অনেক। গ্রামীন জনপদে পাখীদের কলতান তেমন একটা দেখা যায়না। শোনা যায়না কুহুকুহু ডাহুকের ডাক। সন্ধ্যা আর ভোরের আলো ফোটার আগে পাখীদের মুখরিত করা কিচিমিচি শব্দ হারিয়ে গেছে অনেক আগেই। ক্রমশই হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার প্রকৃতি থেকে আগের দিনে দেশীয় পাখী। গ্রামগঞ্জের ঝাউ-জঙ্গল, বাঁশ-ঝাড়ে বাস করলেও এসব স্থানে জনবসতি গড়ে তোলায়,পাখীর বাসা তৈরীর জায়গার বড়ই সংকট। ফলে হারিয়ে ফেলছে তাদের চিরাচারিত বাসস্থান। আর চোখে পড়ে না নানা রকমের পাখীর বাসা। ফসলের মাঠে পাখীর বসার দৃশ্য সচরাচর দেখা গেলেও এখন তা হারিয়ে যাচ্ছে। অতীতে গ্রাম এলাকায় ব্যাপক হারে বক, হলদে পাখী, মাছরাঙ্গা, বুলবুলি, কৌকিল, ফিঙে, শালিক, ঘুঘু, দোয়েল, বাবুই, টুনটুনি, পানকৌড়ি, ডাহুক, বালীহাঁস, কাকসহ বিভিন্ন প্রজাতির পাখিদের দেখা যেত। বিশেষ করে জাতীয় পাখী দোয়েল সহ ঘুঘু, হরিয়াল, শালিক, টুনটুনি, কাঠ ঠোকরা, কোকিল, ডাহুক,বাবুই, মাছরাঙা,ও প্যাচা সহ অনেক পাখিই এখন বিলুপ্ত প্রায়। বাড়ির আঙ্গিনায় পেঁপে গাছে বুলবুলি পাখী আর বসেনা। পাখী বিলুপ্তির পিছনে ক্ষেতে কীটনাশকের ব্যবহার অনেকাংশেই দায়ী। কৃষকরা এখন বিভিন্ন ফসলের ক্ষেতে সব সময় কীটনাশক প্রয়োগ করে থাকে। এতে করে পাখির খাদ্য ফড়িং, প্রজাপতি, মশা সহ বিভিন্ন প্রকার কীটপতঙ্গ মরে যায়। পাখিরাও দিনের পর দিন বিষক্রিয়া হচ্ছে ফসল থেকে। দল বেধে পাখীরাও আর বিচরণ করে না। তাছাড়া পাখি শিকারীদের নিষ্ঠুরতা তো আছেই। পাখি কর্তৃক পরিবেশের ভারসাম্য রক্ষা করা যেমন জরুরী, আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জনসচেতনতা করাটাও অনেকটা জরুরী বলে মনে করেন প্রকৃতি প্রেমীরা। পাখীকুল রক্ষায় সচেতনতা বাড়াতে পোষ্টার লিফলেট বিতরন করাটাও গুরুত্ব দিয়ে দেখা দরকার বলে মনে করেন অনেকে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1443/feed 0
ধুনটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু https://thedailyannadiganta.com/archives/1291 https://thedailyannadiganta.com/archives/1291#respond Mon, 27 Mar 2023 13:54:48 +0000 http://thedailyannadiganta.com/?p=1291 বগুড়ার ধুনটে ব্যাটারি চালিত ভ্যান চার্জ দিতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঞ্জু মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭শে মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাঁতী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রঞ্জু মিয়া ওই গ্রামের আবু তাহেরের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মথুরাপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম বলেন, রঞ্জু মিয়া দীর্ঘদিন ধরে ব্যাটারি চালিত অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো। সোমবার সকালে নিজ বাড়িতে অটোভ্যানের ব্যাটারি চার্জ দেওয়ার সময় অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই রঞ্জু মিয়া মারা গেছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1291/feed 0
বগুড়া-৫ আসনের এমপি হাবিবের স্ত্রীর ইন্তেকাল https://thedailyannadiganta.com/archives/1041 https://thedailyannadiganta.com/archives/1041#respond Fri, 10 Mar 2023 18:07:58 +0000 http://thedailyannadiganta.com/?p=1041 বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমানের সহধর্মিণী খাদিজা হাবিব আর নেই। শুক্রবার দিবাগত রাত ৫ টা ১৫ মিনিটের দিকে বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

মরহুমা মৃত্যুকালে পরিবারে স্বামী,সন্তান,নাতি নাতনি সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ আছরের নামাজ পর শেরপুর উপজেলার দুবলাগাড়ি ঈদগাহ মাঠে প্রথম নামাজে জানাযা এবং বাদ মাগরিব তার স্বামীর বাড়ি ধুনট উপজেলার নিজ গ্রাম জালশুকা ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পূর্ণ করা হয়েছে।
প্রয়াত খাদিজা হাবিবের ছেলে প্রকৌশলী আসিফ ইকবাল সনি ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়ে ফারজানা দিবা একজন চিকিৎসক।

সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমানের সহধর্মিণীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিৃবতি দিয়েছেন
বগুড়া আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া সদর আসনের সাংসদ রাগেবুল আহসান রিপু,বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, ধুনট উপজেলা আ.লীগের সভাপতি টি,আই,এম নুরুন্নবী তারিক, ধুনট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন,ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, ধুনট থানার অফিসার ইনচার্জ ওসি রবিউল ইসলাম,ধুনট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাতেমুজ্জামান তালুকদার, ধুনট উপজেলা যুবদলের ১নং সিনিয়র সদস্য সুমন খন্দকার,উপজেলা ভাইস চেয়ারম্যান মোহসীন আলম,মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, চৌকিবাড়ি ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পুটু, সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান শিতল, ধুনট উপজেলা প্রেসক্লাব সহ কর্তব্যরত সকল প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

]]>
https://thedailyannadiganta.com/archives/1041/feed 0
ধুনটে প্রতিহিংসায় সেচ বন্ধ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার https://thedailyannadiganta.com/archives/1017 https://thedailyannadiganta.com/archives/1017#respond Thu, 09 Mar 2023 08:50:27 +0000 http://thedailyannadiganta.com/?p=1017 ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের শেহুলিয়াবাড়ী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ হেলাল উদ্দিন ও বেলাল শেখের বিরুদ্ধে একই গ্রামের বাসিন্দা রহমতুল্লার ছেলে এমদাদুল হক বাবু এবং মৃত সোলাইমান আলীর ছেলে সুলতান মাহমুদ ও স্বপনের প্রায় ৪৮ শতাংশ বোরো ধান ক্ষেতে সেচ না দেবার অভিযোগ উঠেছে।

৯ই মার্চ (বৃহস্পতিবার) সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘ সময় ধরে বোরো ধানক্ষেতে সেচ না দেয়ায় পুরো জমি ফেটে চৌচির হয়ে গেছে। পানির অভাবে ঝুঁকিতে রয়েছে ধানক্ষেত, এতে নষ্ট হবার পথে কৃষকদের পুরো জমির ফসল। চারা ধান রক্ষায় আর কোন উপায় না পেয়ে ভুক্তভোগী কৃষক এমদাদুল হক বাবু ও সুলতান মাহমুদ উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত ও কৃষি অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছে।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, প্রতিহিংসার বসবতি হয়ে শেহুলিয়াবাড়ী গ্রামের বাসিন্দা ইউপি সদস্য ফজলুল হক সম্রাট ও আবু হাসেম মন্টুর নির্দেশে সেচ বন্ধ রেখেছে তার ভাই পাম্প মালিক হেলাল উদ্দিন ও বেলাল শেখ। সেচ বন্ধের বিষয়টি মৌখিক ভাবে ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানানো হলেও সুফল পায়নি কৃষক পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে শেহুলিয়াবাড়ী গ্রামের কবরস্থান ও শেহুলিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে ইউপি সদস্য ফজলুল হক সম্রাটের পরিবার ও প্রভাষক আলী হাসানের পরিবারের সাথে মতবিরোধ চলে আসছিল। সেই বিরোধীতার সূত্র ধরেই সেচ বন্ধ হতে পারে বলে মনে করেন ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত বলেন, কৃষক দ্বয়ের অভিযোগের অনুলিপি পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখার জন্য ধুনট থানা অফিসার ইনচার্জকে বলা হয়েছে। তবে খাদ্য উৎপাদন ব্যহত করা এবং সেচ বন্ধ রাখা বিষয়টি নিন্দনীয়।

]]>
https://thedailyannadiganta.com/archives/1017/feed 0
ধুনটে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ি ভাংচুর,আহত ২ https://thedailyannadiganta.com/archives/943 https://thedailyannadiganta.com/archives/943#respond Tue, 07 Mar 2023 12:38:17 +0000 http://thedailyannadiganta.com/?p=943 বগুড়ার ধুনটে জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ী, আসবাবপত্র ভাংচুরসহ ২ জন আহত হয়েছে। সোমবার (৬ই মার্চ) সন্ধ্যা ৬ টায় উপজেলার ঈশ্বরঘাট গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো ওই গ্রামের মৃত.সৈয়দ আলীর ছেলে ডা. আশরাফুল আলম লাল ও একই গ্রামের চাঁন মিয়ার ছেলে আলমগীর হোসেন। এঘটনায় সোমবার রাতেই ধুনট থানায় ৫ জন কে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঈশ্বরঘাট গ্রামের আলমগীর হোসেনের দখলীয় বসতবাড়ি একই গ্রামের হেলাল উদ্দিন ও তার লোকজন জবর দখল করার জন্য পাঁয়তারা করে আসছিলো। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে কয়েকবার সালিশী বৈঠক হলেও প্রতিপক্ষ হেলাল উদ্দিন সালিশ বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে। যার ফলে বিষয়টি আপোষ-নিষ্পত্তি না হয়ে চলমান থাকে। এরূপ অবস্থায় গত ৬ মার্চ সোমবার সন্ধ্যায় হেলাল উদ্দিন ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বে-আইনীভাবে আলমগীর হোসেনের বসতবাড়িতে প্রবেশ করে অশ্লীল ভাষায় আলমগীর হোসেন ও তার পরিবারের লোকজন কে গালিগালাজ করে। তখন আলমগীর হোসেন গালিগালাজের কারন জানতে চাইলে তাকে অতর্কিত ভাবে মারপিটে আহত করে। মারপিট থেকে বাঁচানোর জন্য আলমগীরের চাচা আশরাফুল ইসলাম লাল এগিয়ে আসলে তাকেও এলোপাথারিভাবে মারপিট করে। আত্মরক্ষার্থে আশরাফুল দৌড়ে পালানোর চেষ্টা করলে প্রতিপক্ষের ইটের ঢিলে তলপেটে আঘাত প্রাপ্ত হয়। একপর্যায়ে প্রতিপক্ষরা আলমগীরের বসতবাড়ি, আসবাবপত্র ভাংচুর করতে থাকে। পরে আলমগীর হোসেন ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই প্রতিপক্ষরা পালিয়ে যায়।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনতগত ব্যবস্থা নেওয়া হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/943/feed 0
ধুনটে উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত https://thedailyannadiganta.com/archives/690 https://thedailyannadiganta.com/archives/690#respond Fri, 24 Feb 2023 14:07:11 +0000 http://thedailyannadiganta.com/?p=690 বগুড়ার ধুনট উপজেলার ১নং নিমগাছি ইউনিয়নের ৬ ও ৯ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ শে ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার সোনাহাটা বাজারে এস,এম,এ প্লাজায় সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান। সভাপতিত্ব করেন নিমগাছি ইউনিয়ন  যুবলীগের সভাপতি মোস্তাফিজার রহমান ফিজু। প্রধান বক্তা ছিলেন ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু।
নিমগাছি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম শাকিলের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ সভাপতি নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক  সুজাউদ্দৌলা রিপন,নিমগাছি  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আজমল হক, সাধারণ সম্পাদক মোঃ নাছিম উদ্দিন,নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিতা নাসরিন রিপন,নিমগাছি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ইবনে সাউদ, মোঃ মিনহাজুল ইসলাম, মনির হোসেন, নিমগাছি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান মিলন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের প্রস্তুতি চলছে।

বিজ্ঞপ্তি/ধুনট

]]>
https://thedailyannadiganta.com/archives/690/feed 0
ধুনটে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে মহিলা আ.লীগ নেত্রীর নাক ফাটিয়ে দিলেন আরেক নেত্রী https://thedailyannadiganta.com/archives/623 https://thedailyannadiganta.com/archives/623#respond Wed, 22 Feb 2023 12:40:47 +0000 http://thedailyannadiganta.com/?p=623 বগুড়ার ধুনটে হোটেলে গিয়ে আওয়ামীলীগের দুই নারী নেত্রীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দেয়াকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনের একটি হোটেলের ভিতরে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নারী নেত্রী লিপি আকতার ও কাওসার জাহান কেয়া আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পপি রানী সাহা ও সাধারণ সম্পাদক সুলতানা জাহানের মধ্যে দীর্ঘদিন ধরে দলীয় বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরেই মহিলা আওয়ামীলীগের দুইটি গ্রুপের সৃষ্টি দীর্ঘদিন ধরে আলাদা আলাদা কর্মসূচিও পালন করে আসছে।
ঘটনার দিন গত মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মুজিব চত্বরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মহিলা আওয়ামীলীগের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক
অর্পণকে কেন্দ্র করে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী সাহা ও সাধারণ সম্পাদক সুলতানা জাহানের নেতাকর্মীদের মধ্যে হতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনের একটি হোটেলে সংঘর্ষের ঘটনা ঘটে।
হামলায় আহত উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক লিপি আকতার বলেন, মঙ্গলবার দুপুরে হোটেলে ভাত খাওয়ার সময় শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় তার উপর হামলা চালায়। হামলায় তার নাখ ও মুখ ফেটে যায়।
অপরদিকে ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান বলেন, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণকালে লিপি আকতার আমাদের ফুলের মালা ছিঁড়ে ফেলে। আর এই ঘটনা নিয়েই কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
এবিষয়ে ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী সাহা বলেন, শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে নাজনীন নাহারের নেতৃত্বে তার লোকজন হোটেলের ভেতরেই লিপিকে মারধর করা হয়েছে।
আহতদের মধ্যে লিপি খাতুনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কাওসার জাহান কেয়াকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইসচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, হামলার বিষয়ে এখনও কেউ অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/623/feed 0