বরগুনা – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Mon, 20 Nov 2023 12:07:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg বরগুনা – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 বরগুনায় ব্র্যাকের আয়োজনে নারী কর্মীদের বাইক প্রশিক্ষন। https://thedailyannadiganta.com/archives/2263 https://thedailyannadiganta.com/archives/2263#respond Sat, 11 Nov 2023 11:06:21 +0000 http://thedailyannadiganta.com/?p=2263 বে-সরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক দীর্ঘ ৫০ বছর ধরে নারীর ক্ষমতায়নে কাজের ধারাবাহিকতায় সংস্থার সিনিয়র ডিরেক্টর অরিঞ্জয় ধর ও সহযোগী ডিরেক্টর মো: রিয়াজ উদ্দিন বরগুনা অঞ্চল পরিদর্শন শেষে কর্মীদের সাথে মতবিনিময় করেন।

বরগুনা এলাকায় নারী বান্ধব কর্ম পরিবেশ ও নারীদের কাজের সুবিধার জন্য সিনিয়র ডিরেক্টর স্থানীয় ভাবে নারীদের মোটরসাইকেল ড্রাইভিং ট্রেনিংয়ের অনুপ্রেয়না প্রদান করেন। যার পরিপেক্ষিতে অদ্য ১১ই নভেম্বর ২০২৩ বরগুনা সার্কিট হাউজ ময়দানে ব্র্যাকের নারী কর্মীদের মোটরসাইকেল ড্রাইভিং প্রশিক্ষনের কার্যক্রম শুভ উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাহিদুর রহমান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক বরগুনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ( দাবি) মাহামুদুল হাসান, আঞ্চলিক ব্যবস্থাপক প্রগতি বিশ্নু দেব সাহানা, ব্র্যাক জেলা সমন্বয়ক মো: মারুফ পারভেজ,এলাকা ব্যবস্থাপক মো: সাইফুল ইসলাম ও বরগুনা সদর এলাকার সকল শাখার শাখা ব্যবস্থাপক সুবোধ চন্দ্র দাস, মো: হাসান, নুপুর আক্তার। প্রশিক্ষন সম্পর্কে ব্র্যাক বরগুনার আঞ্চলিক ব্যবস্থাপক মাহামুদুল হাসান জানান বরগুনা এরিয়ায় ৪৪ জন নারী সহকর্মী মোটরসাইকেল চালাতে আগ্রহী।পর্যায়ক্রমে সকলকে শেখানো হবে।

এই মোটরসাইকেল প্রশিক্ষণের মাধ্যমে বাইরে অন্যান্য নারীরাও মোটরসাইকেল চালাইতে উৎসাহিত হবে। এতে নারীদের সার্বিকভাবে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে মাইল ফলক হয়ে থাকবে। ব্র্যাক জেলা সমন্বয়ক মো: মারুফ পারভেজ বলেন ব্র্যাক মনে করে প্রকৃত কর্মপরিবেশ পেলে নারীরা সকল ক্ষেত্রে অবদান রাখতে পারে। এই প্রশিক্ষনের মাধ্যমে আমাদের নারী সহকর্মীদের কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2263/feed 0
বরগুনায় ট্রাকের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলের চালকসহ নিহত ৩ https://thedailyannadiganta.com/archives/2250 https://thedailyannadiganta.com/archives/2250#respond Tue, 19 Sep 2023 01:49:39 +0000 http://thedailyannadiganta.com/?p=2250 বরগুনার পাথরঘাটায় সড়কে থামানো ট্রাকের পিছনে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক সাকিব (১৬), রাকিব (২০) ও তানভীর (১৬) নামে তিন যুবক ও কিশোর নিহত হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার রায়হানপুর ৭নং ওয়ার্ডের আলমগীর হাওলাদার বাড়ির সামনে লেমুয়া-কাকচিড়া সড়কে এ ঘটনা ঘটে।

নিহত সাকিব, ১নং রায়হানপুর ৪ নং ওয়ার্ডের দেলোয়ার হাওলাদারের ছেলে। রাকিব, ৬ নং কাকচিড়া ইউনিয়নের খাসতাবক বাবুল হাওলাদারের ছেলে। তানভীর, কাকচিড়া ইউনিয়নের খাসতাবক নাসির হাওলাদারের ছেলে। জানাগেছে নিহত তিনজনই কলেজের ছাত্র।

ঘটনাস্থলে গিয়ে জানতে চাইলে স্থানীয়রা জানান যে, কাকচিড়া বাজারের পোল্ট্রি খাবারের ব্যবসায়ী সোহেল পহলানের গোডাউনে খবার নিয়ে আসা ট্রাকটি রাস্তার উপরে থামানো ছিলো তবে ট্রাকে কোন বাতি জ্বালানো ছিলো না, এদিকে লেমুয়া বাজার থেকে কাকচিড়ার দিকে একটি বাতি (হেড লাইট) বিহীন মোটরসাইকেল আসার পথে হঠাৎ করেই থামানো ট্রাকের সাথে ধাক্কা লাগে, এতে মোটরসাইকেলে থাকা তিনজনই মাথায় গুরুতর আগাত লাগে, ঘটনাস্থলেই একজন নিহত হয়, নিহত সহ আহতদের কাকচিড়া বাজারে চিকিৎসার জন্য পাঠানো হয়। এদিকে চিকিৎসাধীন হাসপাতাল (সাবেক এলাহী জেনারেল হাসপাতাল বর্তমানে মফজ্জল হোসেন হসপিটাল) এর কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা বলেন, আমাদের কাছে তিনজনের একজন জীবিত অবস্থায় নিয়ে আসা হয়, সাথে থাকা দুজন নিয়ে আসার পূর্বেই নিহত হয়, নিয়ে আসার অল্প সময়ের মধ্যেই জীবিত থাকা (রকিব) নিহত হয়।

কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু ও রায়হানপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মইনুল ইসলাম বলেন, দূর্ঘটনার খবর শোনামাত্রই আমরা হাসপাতালে উপস্থিত হয়েছি, তিনজনই নিহত হয়েছে, ইতিমধ্যে আমরা নিহতদের পরিবার ও পাথরঘাটা থানায় সংবাদ জানিয়েছি।
এদিকে খাসতাবক এলাকার কয়েকজনে জানান, রাকিবের বাড়ি রায়হানপুর হলেও রাকিব খাসতাবক তার নানা বাড়িতেই বেশি থাকতো, তারা আরো জানান সাকিব লেখাপড়ার পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাতো তার মোটরসাইকেলের বাতি (হেড লাইট) সমস্যা ছিলো, ঐ সমস্যার কারনেই হয়তো আজকে এ দূর্ঘটনার কবলে পড়েছে।

জানতে চাইলে পাথরঘাটা থানার ওসি (তদন্ত) মো. সাইফুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে টিমসহ আমরা লাশের নিকট উপস্থিত হয়েছি, লাশের সুরতহাল শেষে সিদ্ধান্ত নেয়া হবে

]]>
https://thedailyannadiganta.com/archives/2250/feed 0
বরগুনায় বাবার সাথে অভিমান করে মেয়ের আত্মহত্যা https://thedailyannadiganta.com/archives/1813 https://thedailyannadiganta.com/archives/1813#respond Fri, 05 May 2023 05:12:11 +0000 http://thedailyannadiganta.com/?p=1813 বরগুনা সদর ২নং গৌরীচন্না ইউনিয়নের কালাইমুতাফাত গ্রামের চতুর্থ শ্রেনীর ছাত্রী লিমা (১০) নামের এক কিশোরী বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে।
নিহতের বাবা আব্দুল আলিম বলেন, শুক্রবার (৫মে ২৩) সকালে মেয়ে টিভি দেখছিলো, আমি বলছি টিভি দেখা রেখে মায়ের সাথে ক্ষেতের ডাল তুলতে যাও, তখন আমার মেয়ে বলে টিভিতে সিরিয়াল দেখবো তাই ডাল তুলতে পারবো না।
ডাল তুলতে না যাওয়ায় আমি মেয়েকে গালাগালি করি এবং টিভির রিমোট ভেঙ্গে ফেলে কাজের উদ্দেশ্যে চলে যাই, দুপুরে বাড়ি ফিরে শুনি আমার মেয়ে আর নাই।
স্থানীয়রা জানান, টিভি দেখতে নিষেধ করায় বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে লিমা।
বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1813/feed 0
বরগুনায় দু’পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১০ https://thedailyannadiganta.com/archives/1738 https://thedailyannadiganta.com/archives/1738#respond Wed, 03 May 2023 09:57:10 +0000 http://thedailyannadiganta.com/?p=1738 বরগুনায় শফিকুল ইসলাম পনু (৫৫) নামের এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে গুরুতর আহত ছয়জনকে চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে সদর উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া ঠান্ডার ক্লাব নামক স্থানে এ ঘটনা ঘটে। বরগুনা সদর থানার ওসি মো. আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গুরুতর জখম ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত পনু ওই এলাকার মোসলেম আলী আকনের ছেলে। তিনি এর আগের মেয়াদে ইউপি সদস্য ছিলেন।

নিহতের স্ত্রী মার্জিয়া আক্তার ছবিও এ ঘটনায় আহত হয়েছেন। বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছবি মঙ্গলবার রাত ১২টার দিকে জানান, ইউপি নির্বাচনে বিরোধিতার জেরে প্রতিপক্ষ একই এলাকার বর্তমান ইউপি সদস্য মোতাহার মৃধা ও আসাদুজ্জামান ঠান্ডা মিয়ার নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। ছবি দাবি করেন, নির্বাচনী বিরোধিতায় এর আগে তিনবার তাঁর স্বামী পনুর ওপর হামলা চালানো হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মোতাহার ও ঠান্ডার নেতৃত্বে শতাধিক লোক রামদা, চল, ট্যাটা নিয়ে পনুর ওপর হামলা চালায়। এ সময় কুপিয়ে জখম করে ফেলে রেখে বসতঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

তবে ঘটনার প্রত্যক্ষদর্শী ওই এলাকার বাসিন্দা সুমন মিয়া জানান, দীর্ঘদিন ধরে পনু ও মোতাহার- ঠান্ডা গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষের শতাধিক লোক সংঘবদ্ধ হয়ে হামলায় জড়ায়। প্রথমে সাবেক ইউপি সদস্য পনুর লোকজন বর্তমান ইউপি সদস্য মোতাহার ও ঠান্ডার লোকজনকে কুপিয়ে জখম করে। পরে বর্তমান ইউপি সদস্য পাল্টা হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন জখম হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহমেদ জানান, এ ঘটনায় ওই এলাকার সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনু নিহত হয়েছেন। এ ছাড়া উভয় পক্ষের জাহিদ, মজিবর, আসাদুজ্জামান ঠান্ডা, হাসিবুল ইসলামসহ ছয়জনকে জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিহার রঞ্জন্য বৈদ্য জানান, নিহত ব্যক্তির মাথা, বুক হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপে জখম হয়ে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর জখম আরও ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

বরগুনার পুলিশ সুপার মো. আবদুস সালাম বলেন, খবর শুনে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। এ ছাড়া নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। রাতেই জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। মামলার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1738/feed 0
বরগুনায় ডিবি পুলিশের অভিযানে তক্ষক প্রতারনা চক্রের ৫ সদস্য আটক https://thedailyannadiganta.com/archives/628 https://thedailyannadiganta.com/archives/628#respond Wed, 22 Feb 2023 10:53:38 +0000 http://thedailyannadiganta.com/?p=628 বরগুনা ডিবি পুলিশের অভিযানে তক্ষক প্রতারনা চক্রের ৫ সদস্য আটক।আজ বুধবার বিকালে শহরের ২ নং ওয়ার্ডের বড়িয়ালপারা স্থান থেকে জীবিত ৩ টি তক্ষক সহ ৫ জন সদস্যকে আটক করে ডিবি পুলিশ।পুলিশ ইন্সপেক্টর মুহাম্মদ আব্দুল হক এর নেতৃত্বে অভিযান চালিয়ে এই পাঁচজন কে আটক করা হয়েছে। অভিযানে প্রধান সহযোগী হিসেবে ছিলেন ডিবি এস আই জাহিদুল ইসলাম কবির।
আটককৃতরা হলেন ৬ নং বুড়িরচর ইউনিয়নের আদিত্ব বিশ্বাস এর ছেলে শ্রী সুশীল বিশ্বাস(৪৫), একই ইউনিয়নের চরকগাছিয়া ঘাবতলা (দুয়ারী বাড়ী) মো. গোলাম মোস্তফার ছেলে আবুল বাসার (৩৫), ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের ইউসুফ হাওলাদারের ছেলে মো. নুরুল ইসলাম(৪০), ৪ নং কেওরাবুনিয়া ইউনিয়নের মৃত হজরত আলীর ছেলে মো. সাইফুল ইসলাম রানা (ফয়সাল) (৩১), একই ইউনিয়নের মৃত রফেজ খানের ছেলে মো. নাসির উদ্দীন নান্না (৫০)।
প্রেস ব্রিফিং এ এস আই জাহিদুল ইসলাম কবির বলেন, আমরা গত এক সাপ্তাহ আগে একটি তথ্য পাই বরগুনায় একটি তক্ষক চক্র রয়েছে, তথ্যের ভিত্তিতে আমাদের ডিবি সদস্যদের একটি টিম ক্রেতা সেজে তাদের সাথে যোগাযোগ করেন, তারা আজ বিকেলে টাকা নিয়ে হাজির হতে বললে আমরা ওই ঠিকানায় গিয়ে ৩ টি তক্ষক সহ চক্রের ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করি।
ডিবি ইন্সপেক্টর মুহম্মদ আব্দুল হক বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তক্ষক চক্রের ৫ সদস্যকে ৩ টি তক্ষক সহ আটক করি, আটককৃতদের নামে বন্য প্রানী সংরক্ষণ আইনে মামলা করে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরো বলেন, উদ্ধার করা ৩ টি তক্ষকই জীবিত আছে, জীবিত ৩ টি তক্ষক অবমুক্ত করার জন্য বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/628/feed 0