বাংলাদেশ – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Wed, 24 Jul 2024 15:33:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg বাংলাদেশ – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 পাশবিকতা ও তাণ্ডব গণমাধ্যমে তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর https://thedailyannadiganta.com/archives/2501 https://thedailyannadiganta.com/archives/2501#respond Wed, 24 Jul 2024 15:33:16 +0000 https://thedailyannadiganta.com/?p=2501 ছাত্র আন্দোলনের সুযোগে গত কয়েকদিন যে পাশবিকতা ও তাণ্ডব চালানো হয়েছে, তা গণমাধ্যমে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার এডিটরস গিল্ডের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে, বিদেশি গণমাধ্যমে যে অসত্য খবর প্রচার করা হচ্ছে, তাদের সামনেও বাংলাদেশি গণমাধ্যমকে সত্য ঘটনা তুলে ধরার আহবান জানান তিনি।
ছাত্ররা যাতে কোনোভাবেই দুষ্কৃতকারীদের হাতে ব্যবহৃত না হয়, সে বিষয়ে নেতাদের সজাগ থাকারও আহবান জানান প্রধানমন্ত্রী। এসময়, গণমাধ্যম কর্মীদের মধ্যে যারা আহত ও নিহত হয়েছেন, তাদের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয় বলে জানান এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু।
এডিটরস গিল্ডের সভাপতি সাংবাদিকদের বলেন, এই চলমান অবস্থায় আমাদের কাছে যেসব নাশকতার তথ্য ছিলো এবং কারা নাশকতা করেছে, সে বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে খোলামেলা আলোচনা করেছি। আরেকটা বিষয় আমরা সকলে এক বাক্যে মনে করি, ছাত্রদের দাবি আদায় হয়েছে। আদালতের রায় ও প্রজ্ঞাপনের মাধ্যমে ছাত্রদের যে দাবি ছিলো তা সম্পূর্ণ প্রতিপালিত হয়েছে। এ অবস্থায় আন্দোলনের আর কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, ছাত্রদের ক্লাসরুমে ফিরে যাওয়া প্রয়োজন এবং আমরা আশঙ্কিত এই ছাত্রদের ব্যবহার করে অতীতে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তারা আবারও সুযোগ নিতে পারে। সে ব্যাপারে কোমলমতি ছাত্রদের এবং ছাত্র নেতৃবৃন্দকে সাবধান হতে হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2501/feed 0
বড় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত https://thedailyannadiganta.com/archives/2462 https://thedailyannadiganta.com/archives/2462#respond Wed, 24 Jul 2024 14:53:42 +0000 https://thedailyannadiganta.com/?p=2462 চলমান নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ৭ উইকেটের পরাজয়ে বড় হোঁচট খেয়েছিল বাংলাদেশ। এরপর ঘুরে দাঁড়ানোর মিশনে নিজেদের দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে জয় পায় টাইগ্রেসরা। এবার সেমিফাইনাল নিশ্চিতের জটিল সমীকরণের মারপ্যাঁচে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১১৪ রানের বড় ব্যবধানে জিতেছে নিগার সুলতানার দল।
বুধবার (২৪ জুলাই) শ্রীলঙ্কার ডাম্বুলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে মুর্শিদার ৫৯ বলে ৮০ এবং নিগার সুলতানা জ্যোতির ৩৭ বলে ৬২ রানে টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। এর আগে, ২০১৯ সালে মালদ্বীপের বিপক্ষে ২ উইকেটে ২৫৫ রান করেছিল টাইগ্রেসরা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৭ রানে থামে মালয়েশিয়ার ইনিংস। ১১৪ রানের এই জয়ের পর বাংলাদেশের রান রেটে ১ দশমিক ৯৭১। অন্যদিকে টেবিলের তিনে থাকা থাইল্যান্ডের রানরেট ০ দশমিক ০৯৮। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা-থাইল্যান্ডের মধ্যকার ফল যাই হোক না কেন, ‘বি’ গ্রুপে সেরা দুইয়েই থাকছে বাংলাদেশ। আর থাই মেয়েরা স্বাগতিকদের অবিশ্বাস্য কোনো ব্যবধানে হারালে গ্রুপ ‘চ্যাম্পিয়ন’ হয়েও শেষ চারে যেতে পারে বাংলাদেশ। গ্রুপ রানার্স-আপ হলে সেমিফাইনালে ভারতকে পাচ্ছে লাল-সবুজেরা।
এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন দুই টাইগ্রেস ওপেনার দিলারা এবং মুর্শিদা। তাদের ব্যাটে ভর করে পাওয়ার প্লে’তে ৫১ রান তুলে বাংলাদেশ। তবে ফিফটির আগেই ফেরেন দিলারা। ২০ বলে ৩৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন টাইগ্রেস এই ওপেনার।
এরপর অধিনায়ক নিগার সুলতানাকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন মুর্শিদা খাতুন। ৪৫ বলে ফিফটি তুলে নেন বাঁহাতি এই ব্যাটার। তবে সেঞ্চুরির খুব কাছে থেকে ফেরেন তিনি। ৫৯ বলে ৮০ রান করে ক্যাচ আউট হন তিনি।
শেষদিকে রুমানা আহমেদকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন নিগার সুলতানা জ্যোতি। ৩৪ বলে ফিফটি তুলে নেন টাইগ্রেস অধিনায়ক। শেষ পর্যন্ত রুমানার ৬ এবং জ্যোতির অপরাজিত ৬২ রানে ভর করে ২ উইকেট হারিয়ে ১৯১ রানের বড় পুঁজি পেয়েছিল বাংলাদেশ।
মালয়েশিয়ার হয়ে একটি করে উইকেট নেন ইজ্জাতি ইসমাইল এবং এলসা হান্টার।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে মালয়েশিয়া। ইনিংসের প্রথম ওভারে জাহানারা আলমের দ্বিতীয় ডেলিভারিতে দিলারার হাতে ক্যাচ দিয়ে ফেরেন আইনা হামিজাহ। রানের খাতা খোলার আগেই ফেরেন এই ওপেনার। অন্যপ্রান্তে রিতু মনির বলে ২৫ বলে ১১ রান করে  ফেরেন আরেক ওপেনার ওয়ান জুলিয়া।
টাইগ্রেসদের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়ার মেয়েরা। ওপেনার জুলিয়া ছাড়া কেবল এলসা হান্টার (২০) এবং ইজ্জাতি ইসমাইল (১৫) দুই অঙ্কের কোটা পেরোতে পেরেছিলেন। বাকিরা আসা-যাওয়ার মিছিলে ছিলেন। শেষ পর্যন্ত মাত্র ৭৭ রানে থামে মালয়েশিয়ার ইনিংস।
বাংলাদেশের হয়ে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন নাহিদা। এ ছাড়া জাহানারা, জেসমিন, রিতু, রাবেয়া ও স্বর্ণা একটি করে উইকেট নেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/2462/feed 0
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছয়দিনে যা হয়েছে দেশজুড়ে https://thedailyannadiganta.com/archives/2459 https://thedailyannadiganta.com/archives/2459#respond Wed, 24 Jul 2024 14:44:22 +0000 https://thedailyannadiganta.com/?p=2459 কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী নজিরবিহীন নৈরাজ্য ও তাণ্ডবের পরিপ্রেক্ষিতে গত ১৮ জুলাই রাত থেকে ২৩ জুলাই রাত পর্যন্ত টানা পাঁচদিন সারাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিলো। এই পরিস্থিতিতে গত কয়েক দিনের প্রধান ঘটনাপ্রবাহ তুলে ধরা হলো।
১৮ জুলাই
কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের ‘কমপ্লিট শাটডাউন’ শুরু হয় এদিন। কর্মসূচি চলাকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী এবং আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। রাজধানীর উত্তরা, ধানমন্ডি, বাড্ডা, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে সহিসংতায় প্রাণহানির খবর পাওয়া যায়।
দুর্বৃত্তকারীরা রাজধানীর মহাখালীতে সেতু ভবন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবন, দুর্যোগ ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দেওয়া হয়। শতাধিক গাড়ি পোড়ানো হয়। আগুন দেওয়া হয় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে। এর জেরে অন্তত ১২ ঘণ্টা বিটিভির সম্প্রচার বন্ধ ছিলো। রাজধানীর বাড্ডায় পুলিশ সদস্যদের কোনঠাসা করে ফেলে আন্দোলনকারীরা। পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাদে আশ্রয় নেয় পুলিশ। র‌্যাবের হেলিকপ্টার এসে তাদের উদ্ধার করে।এদিন সারাদেশে বিজিবি মোতায়েন করা হয়।
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এর আগের দিন ১৭ জুলাই বন্ধ করা হয় দ্রুতগতির ফোরজি ইন্টারনেট সেবা। অবশ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, সহিংসতায় সরকারের ডাটা সেন্টার পুড়ে যাওয়ার কারণে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে, তারা মেরামত করে দ্রুত লাইন চালুর চেষ্টা করছে।বিটিভি ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা

১৯ জুলাই
দেশের অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার দিনগত রাত ১২টা থেকে প্রথম দফায় শনিবার দুপুর ১২টা পর্যন্ত কারফিউ ছিলো। এরপর দুই ঘণ্টা বিরতির পর বেলা দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে কারফিউ চলে। একই সঙ্গে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনা মোতায়েন করা হয়।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দুর্বৃত্তরা রাজধানীর মিরপুরের কাজীপাড়া ও ১০ নম্বর মেট্রোরেল স্টেশন, এলিভেডেট এক্সপ্রেসওয়ের টোল প্লাজাসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ দিন নরসিংদীর জেলা কারাগারে আগুন দেয় দুর্বৃত্তরা। অরাজকতার সুযোগ নিয়ে গেট ভেঙে ৮২৬ জন কয়েদি পালিয়ে যায়। লুট করা হয় অস্ত্র। পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে আনসরুল্লাহ বাংলা টিমের সাত সদস্য ও জেএমবি’র দুই নারী সদস্যও রয়েছে। এসময় ৮৫টি অস্ত্র ও এক হাজার ৫০টি গুলি ছিনিয়ে নেওয়া হয় বলেও সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়।
১৯ জুলাই রাত আড়াইটার দিকে আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সঙ্গে সাক্ষাৎ করে আট দফা দাবি তুলে ধরেন কোটা আন্দোলনের তিন সমন্বয়ক। তারা জানান, আন্দোলনের নামে সহিংসতা ও অগ্নিসংযোগের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। অবশ্য এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ৯ দফা দাবির কথা জানান। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে বলে আন্দোলনকারীরা ঘোষণা দেন।

২০ জুলাই
সরকারি সিদ্ধান্তে এ দিন দেশজুড়ে কারফিউ দেওয়া হয়। শুক্রবার দিনগত রাত ১২টায় শুরু হওয়া কারফিউ এদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শিথিল ছিলো। কারফিউ চলাকালে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনা মোতায়েন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
কারফিউ চলাকালেও এদিন ঢাকার যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা ও মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। রাজধানীর বাইরেও কয়েকটি স্থানে সংঘর্ষ হয়েছে। মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশনে ভাঙচুর করা হয়।
এদিন সরকার ২১ ও ২২ জুলাই দুই দিন সাধারণ ছুটি ঘোষণা করে। সরকার নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করেছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। পরে অবশ্য সাধারণ ছুটি আরও একদিন বাড়িয়ে ২৩ জুলাইও ছুটির আওতায় আনা হয়।
মিরপুর ১০ নম্বরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ।

২১ জুলাই
সরকার পক্ষের আপিল আবেদনের পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোট বিভাগের রায় বাতিল করেন। একইসঙ্গে আপিল বিভাগ সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ কোটা নির্ধারণ করে দেয়। মুক্তিযোদ্ধার কোটা কেবল তাদের সন্তানদের জন্য প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধারের নাতিপুতিরা বিবেচ্য হবেন না। আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী সরকারকে প্রজ্ঞাপন জারি করতে আদেশ দেওয়া হয়।
বিরাজমান পরিস্থিতি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫৬ সমন্বয়কের যৌথ বিবৃতি শিরোনামে একটি ক্ষুদেবার্তা পাঠানো হয়। এতে কমপ্লিট শাটডাউন আরও জোরদারের আহ্বান জানানো হয়।
নজিরবিহীন নৈরাজ্য দেশজুড়ে, কারফিউ জারিনজিরবিহীন নৈরাজ্য দেশজুড়ে, কারফিউ জারি।

২২ জুলাই
সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে ৯৩ শতাংশ নিয়োগ মেধার ভিত্তিতে করার বিষয়ে উচ্চ আদালতের আদেশের পর সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ দিন বিকেলে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। বিএনপি-জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে হামলা-অগ্নিসন্ত্রাস করেছে মন্তব্য করে ওই মতবিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, এখানে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখনও তারা জ্বালাও-পোলাও আন্দোলনের হুকুম দিয়ে যাচ্ছে। যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এত সহজে ছাড়া হবে না। শক্ত অ্যাকশন নিয়ে এটা দমন করে পরিবেশটা উন্নত করা হবে।
সরকার বাধ্য হয়ে কারফিউ ও সেনা মোতায়েন করেছে জানিয়ে সরকারপ্রধান বলেন, এটা আমরা চাই না। তারা (ছাত্ররা) যখন সরে এসেছে সেই সময় আমি আর্মি নামিয়েছি। আমি কিন্তু তার আগে আর্মি নামাইনি। আমরা শেষ চেষ্টা করি রাজনৈতিকভাবে সমাধান করতে। তারপর আর্মি নামাতে বাধ্য হয়েছি। কারফিউ দিয়েছি। আস্তে আস্তে কারফিউ শিথিল করা হবে বলে তিনি আশ্বাস দেন।
পাঁচ দিন পর নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী: আন্দোলনকারী শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণার দিন সন্ধ্যা থেকেই যাত্রাবাড়ী এলাকায় সংঘাত-সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে এটি চলে ২২ জুলাই পর্যন্ত। আদালতের শুনানির আগের দিন ২০ জুলাই সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েন হলেও যাত্রাবাড়ী এলাকায় কারফিউয়ের মধ্যেও সংঘর্ষ চলতে থাকে। এ এলাকা কারফিউর দ্বিতীয় দিনে ২১ জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আসে। পরে সেখানে সেনা ও পুলিশ প্রধানসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা পরিদর্শনে যান।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় তিন পুলিশ সদস্য নিহত হয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এছাড়া ১১৭ জন পুলিশ আহত হয়েছেন বলেও জানান মন্ত্রী। তিনি জানান, আহতের মধ্যে ১৩২ জন গুরুতর আহত হন এবং তিন জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।

২৩ জুলাই
সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ মেধার ভিত্তিতে করার বিষয়ে উচ্চ আদালতের আদেশের পর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। একইসঙ্গে ২০১৮ সালের প্রজ্ঞাপন বাতিল করা হয়।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগে ৯৩ শতাংশ মেধা, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ১ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং ১ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য নির্ধারণ করা হয়। নতুন এই বিধান নবম থেকে ২০তম গ্রেডের জন্য প্রযোজ্য হবে বলে উল্লেখ করা হয়েছে। কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধার ভিত্তিতে শূন্য আসন পূরণ করা হবে বলেও এতে উল্লেখ করা হয়।
সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু: পাঁচ দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু হয় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। ২৩ জুলাই রাতে ব্রডব্যান্ড লাইনের ইন্টারনেট চালু করা হয়। তবে মোবাইলের ইন্টারনেট সেবা এ প্রতিবেদন লেখা পর্যন্ত চালু হয়নি।
কোটা আন্দোলনকারীরা বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণার পরই ওইদিন থেকে সারাদেশে ব্যাপক নাশকতা হয়। বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর, আগুন ও লুটপাটের পাশাপাশি পুড়িয়ে দেওয়া সাধারণ নাগরিকদের যানবাহনও।
প্রায় দুইদন ধরে চলে অরাজকতা। বিভিন্ন সড়ক অবরোধ করে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হয়। হামলা, তাণ্ডব ও নাশকতার চিত্র তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিটিভি ভবনে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের শতাধিক গাড়ি পোড়ানো হয়। সেখানেও আগুন দেওয়া হয়েছে।
সেতু ভবনে দুবার আগুন দেওয়া হয়। সেখানে ৫০টি গাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কার্যালয়ে হামলা করা হয়েছে।
ফার্মগেটে মেট্রোরেল স্টেশন ভাঙচুর।
দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোতে হামলা।
শনির আখড়ায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় আগুন ও ভাঙচুর।
বিজ্ঞান গবেষণা কেন্দ্রে হামলা ও আগুন।
ধানমন্ডির পিটিআইয়ের অফিসে হামলা।
দুর্যোগ ব্যবস্থাপনা অফিসে হামলা-ভাঙচুর ও শতাধিক গাড়িতে আগুন।
মহাখালীর ডাটা সেন্টারে হামলা ও অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়।
সাবমেরিন কেবল নষ্ট করা হয়।
মহাখালী করোনা হাসপাতাল, পুষ্টি ইনস্টিটিউট, স্বাস্থ্য অধিদফতর, বিআরটিএ ভবনে আগুন দেওয়া হয়েছে।
আফতাবনগর ওয়াসা শোধনাগারে হামলা।
বাড্ডা, নিউমার্কেট ও নীলক্ষেতে পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগভ
রায়পুর পুলিশ কেন্দ্রে হামলা ও অগ্নিসংযোগ।
রামপুরা থানা পুলিশে অগ্নিসংযোগ।
মেরাদিয়া পিবিআই কার্যালয় ভাঙচুর।
উত্তরায় রেললাইন উপড়ে ফেলা।
মৌচাক পুলিশ বক্স; বসিলায় সিটি হাসপাতালে হামলা।
কদমতলী, মোহাম্মদপুর থানায় হামলা; বরিশালে র‌্যাবের কার্যালয়ে হামলা।
গাড়ির ভেতরে র‌্যাব সদস্যকে হত্যা করা; পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়।
ফকিরাপুল পুলিশ বক্স ভাঙচুর।
উত্তরা পুলিশের ডিসির কার্যালয় ও টিএসটির আঞ্চলিক অফিস।
টাঙ্গাইলে আওয়ামী লীগ কার্যালয়।
মধুপুর ও কালিহাতি উপজেলার দলের কার্যালয়।
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে আহত করা।
জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও ১১টি মোটরসাইকেল পোড়ানো।
গাইবান্ধায় রেললাইন উপড়ে ফেলা ও অগ্নি-সংযোগ।
বগুড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ভাঙচুর ও লুটপাট।
জাসদ কার্যালয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সাংস্কৃতিক জোটের কার্যালয়, পুলিশবক্স, সদর ভূমি অফিস, রেল স্টেশন, সরকারি শাহ সুলতান কলেজ, সদর থানা, সিটি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকে ভাঙচুর।
কোনাবাড়ি থানা এবং ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর।
কোনাবাড়ি পুলিশ থানা, বাসন থানার চৌরাস্তা পুলিশ বক্স ভাঙচুর ও আগুন।
গাছায় গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ে আগুন দিয়ে ২০টি গাড়ি পুড়িয়ে ফেলা; ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে অগ্নিসংযোগ।
টঙ্গীতে ডেসকোর বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিসংযোগ।
বেক্সিমকো গার্মেন্টসে অগ্নিসংযোগ ও ভাঙচুর।
টঙ্গী পূর্ব থানায় হামলা।
নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অফিসে হামলা।
নারায়ণগঞ্জে আগুন দিয়ে একটি গার্মেন্টস ফ্যাক্টরিকে পুড়িয়ে দেয়া হয়।

]]>
https://thedailyannadiganta.com/archives/2459/feed 0
ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ https://thedailyannadiganta.com/archives/2326 https://thedailyannadiganta.com/archives/2326#respond Fri, 08 Mar 2024 16:55:02 +0000 https://thedailyannadiganta.com/?p=2326 নেপালের পর ভারতকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ভুটানের বিপক্ষে শেষ ম্যাচ ছিল বাংলাদেশের আনুষ্ঠানিকতার। এই ম্যাচে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া ভুটানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তাদের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা জিতেছে ৬-০ গোলে।
আজ (শুক্রবার) কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশের মেয়েরা দাপটের সঙ্গে খেলে ভুটানের বিপক্ষে সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে। রোববার ভারতের বিপক্ষে ফাইনালের আগে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিষ্যদের ঝালাই করে নিতে পারলেন কোচ সাইফুল বারী টিটু।
টানা তিন ম্যাচের জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ আরেকটি টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে। গত ৮ ফেব্রুয়ারি ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। মহানাটকীয় সেই ম্যাচ শেষে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল সাফ।
ভুটানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশ লিড নিয়েছিল ১৪ মিনিটে। বাম দিক থেকে উড়ে আসা বলে দারুণ হেডে গোল করেন সুরভী আকন্দ প্রীতি। ৩৩ মিনিটে বক্সের মাথায় ফ্রিকিক পায় বাংলাদেশ। ফাতেমা আক্তারের নেওয়া ফ্রিকিক সরাসরি জড়িয়ে যায় নেপালের জালে।৩৫ মিনিটে কারনুচিং মারমা গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। বাম দিক থেকে ৪৭ মিনিটে বাম দিক থেকে বদলি মমিতার ক্রসে গোল করেন সাথী। ৬৮ মিনিটে বাম দিক থেকে মমিতার ক্রসে দলের পঞ্চম গোল করেন থুইনু মারমা।
শেষ গোলটি করেন সুরভী আকন্দ প্রীতি। ভুটানের চার খেলোয়াড়কে কাটিয়ে গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।

]]>
https://thedailyannadiganta.com/archives/2326/feed 0
২০১৩-১৪ নির্বাচনের আগে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলে কোনো ক্ষমা নেই : প্রধানমন্ত্রী https://thedailyannadiganta.com/archives/2259 https://thedailyannadiganta.com/archives/2259#respond Tue, 03 Oct 2023 12:36:56 +0000 http://thedailyannadiganta.com/?p=2259 প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর্ব্যক্ত করেছেন যে, আন্দোলনের নামে আগামী জাতীয় নির্বাচনের আগে অগ্নিসংযোগ এবং অমানবিক নৃশংসতার মতো ২০১৩-১৪ সালের ঘটনা ঘটলে আর কোনো সহনশীলতা দেখানো হবে না।
লন্ডনের মেথোডিস্ট সেন্ট্রাল হল ওয়েস্টমিনস্টারে তার সম্মানে আয়োজিত একটি কমিউনিটি সংবর্ধনায় তিনি বলেন, “আন্দোলনের নামে নির্বাচনের আগে সন্ত্রাসবাদ বা একইভাবে সাধারণ মানুষের ওপর হামলা বা হামলার ঘটনা ঘটলে রেহাই দেওয়ার কোনো সুযোগ থাকবে না।”
প্রধানমন্ত্রী দেশবাসীকে স্মরণ করিয়ে দেন যে বিএনপি-জামায়াত জোট ২০১৩-১৪ সালে যাত্রীবাহী বাস, ট্রেন ও লঞ্চসহ বহু ধরনের যানবাহনে পেট্রোল বোমা নিক্ষেপ করে জনগণকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে, সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস করে সারাদেশে তান্ডব চালিয়েছিল। তথাকথিত আন্দোলনের নামে।
তিনি বলেন, অগ্নিসংযোগের ঘটনায় নারীসহ অনেক লোক গুরুতরভাবে দগ্ধ হয়েছিলো এবং তারা তাদের আঘাত নিয়ে অমানবিক জীবনযাপন করছে।
প্রধানমন্ত্রী বলেন, ” আন্দোলনে আমাদের কোনো আপত্তি নেই। সন্ত্রাসবাদে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা এবং দেশের সম্পত্তি নষ্ট করা তাদের আন্দোলন। এর আগে ২৯ জন পুলিশ সদস্যকে হত্যা করেছে। দুর্দশাগ্রস্ত মানুষের জীবন নিয়ে এমন কোনো চেষ্টা করা হলে কোনো ক্ষমা করা হবে না।”
অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, গণতন্ত্রের কথা বলা বিএনপির পক্ষে শোভা পায় না কারণ তারা জনগণের ভোটাধিকার নিয়ে ধোকাবাজি খেলেছে।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি একটি প্রহসনমূলক নির্বাচন করে এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার দেড় মাসের মধ্যেই দেশের জনগণ তাদের ক্ষমতা থেকে উৎখাত করে।
তিনি বলেন, দেশের জনগণ কখনই ভোট কারচুপিকারীদের ক্ষমতায় বসতে দেয় না।
প্রধানমন্ত্রী দেশবাসীকে স্মরণ করিয়ে দেন যে, বিএনপি-জামায়াত জোট ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার নিয়ে ভোটার তালিকা তৈরি করে এবং সেই তালিকা দিয়ে নির্বাচন করার চেষ্টা করে।
উল্টো আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে উল্লেখ করে তিনি বলেন, তাদের অনেকেই তাদের জীবন উৎসর্গ করেছেন।
প্রধানমন্ত্রী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন যে, তার সরকার নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য আইন প্রণয়নের পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য সমস্ত সংস্কার করেছে।
তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা স্বচ্ছ ব্যালট বক্স চালু করেছে এবং ছবিসহ ভোটার তালিকা তৈরি করেছে।
শেখ হাসিনা বলেন, বিএনপি এখন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আন্দোলন করছে।
তিনি বলেন, সরকার প্রধান হিসেবে তার ওপর ন্যস্ত নির্বাহী ক্ষমতা দিয়ে এতিমদের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতির মামলায় কারাদন্ড স্থগিত করার পর খালেদা জিয়াকে তিনি বাড়িতে থাকতে দিয়েছেন।
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ক্ষেত্রে তার কিছুই করার নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি আইন অনুযায়ী যা করতে পারেন তাই করেছেন।
অনেকেই এখন যুক্তি দিচ্ছেন, ‘আইন নিজের গতিতে চললেও খালেদা জিয়ার প্রতি আমি বেশি সহানুভূতি দেখাতে পারি’।
১৫ আগস্ট, ১৯৭৫ সালের হত্যাকান্ড, ২১ আগস্ট, ২০০৪ গ্রেনেড হামলা, শেখ রেহানার বাড়িটিকে একটি পুলিশ ফাঁড়িতে পরিণত করা, যা তিনি জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রণীত আইনের অধীনে পেয়েছিলেন এবং তা বিএনপি সরকারের লংঘনের ঘটনা উল্লেখ করেন। ছেলে কোকোর মৃত্যুর পর তাকে (শেখ হাসিনা) খালেদা জিয়ার বাড়িতে প্রবেশের অনুমতি না দেবার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “তারা কীভাবে খালেদা জিয়ার জন্য আমার কাছ থেকে আরও সহানুভূতি আশা করে।”
তিনি প্রবাসী বাংলাদেশিদেরকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের অন্তর্ভুক্ত প্রতিটি প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনে তাদের অবদানের কথা স্মরণ করেন।
চলমান ইউক্রেন যুদ্ধের কারণে মূল্যস্ফীতি বৃদ্ধির পটভূমিতে, অনুমোদন এবং পাল্টা নিষেধাজ্ঞা, তিনি খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরতা কমাতে এক ইঞ্চি জমি ছেড়ে না দেওয়ার জন্য সবাইকে বলেন।
“প্রতি ইঞ্চি জমি ব্যবহার করে আপনি যা পারেন তা উৎপাদন করেন,” তিনি বলেন।
বাংলাদেশকে আর্থ-সামাজিকভাবে উন্নত করতে তার সরকারের পদক্ষেপের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তিনি বলেন, তারা বাংলাদেশকে একটি উন্নয়নশীল ও ডিজিটাল দেশে রূপান্তরিত করেছে এবং এখন ২০৪১ সালের মধ্যে এটিকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/2259/feed 0
মুস্তাফিজের বোলিং নৈপুন্যে বাংলাদেশের রোমাঞ্চকর জয় https://thedailyannadiganta.com/archives/1922 https://thedailyannadiganta.com/archives/1922#respond Mon, 15 May 2023 02:19:44 +0000 http://thedailyannadiganta.com/?p=1922 ম্যাচের শেষ দিকে দুই পেসার মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ ৪ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে।
এতে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় তামিমের দল। প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হলেও, দ্বিতীয়টি ৩ উইকেটে জিতেছিলো টাইগাররা। এর আগে গত মার্চে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিলো তামিম-সাকিবরা।
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ দিয়ে শেষ হলো বিশ^কাপ সুপার লিগের লড়াই। ২৪ ম্যাচে ১৫ জয়, ৮ হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১৫৫ পয়েন্ট নিয়ে সুপার লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে টাইগাররা। ২৪ ম্যাচে ১৫৫ পয়েন্ট রয়েছে ইংল্যান্ডেরও। কিন্তু রান রেটে এগিয়ে দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২৪ ম্যাচে ১৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বিশ^কাপ খেলবে নিউজিল্যান্ড।
ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে থেকে একাদশে তিনটি পরিবর্তন এনে মাঠে নামে টাইগাররা। আঙুলের ইনজুরিতে এ ম্যাচে নেই সাকিব আল হাসান। সাকিবসহ শরিফুল ইসলাম ও তাইজুল ইসলামের জায়গায় একাদশে সুযোগ হয়েছে রনি তালুকদার, মৃত্যুঞ্জয় চৌধুরি ও মুস্তাফিজুর রহমানের। এরমধ্যে ওয়ানডেতে অভিষেক হয়েছে রনি ও মৃত্যুঞ্জয়ের।
অধিনায়ক তামিমের সাথে ইনিংস শুরু করে প্রথম ১১ বলে রান নিতে পারেননি রনি। ১২তম বলে বাউন্ডারি দিয়ে রানের খাতা খুলেন রনি। পরের ডেলিভারিতেই মার্ক অ্যাডায়ারের বলে আউট হন ৪ রান করা রনি।
দ্বিতীয় উইকেটে দ্রুত রান তুলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ও তামিম। দলের রান হাফ-সেঞ্চুরি পার করলেও ১ রানের জন্য জুটিতে অর্ধশতক করতে পারেননি তামিম-শান্ত। ক্রেইগ ইয়ংয়ের বলে দ্বিতীয় স্লিপে অ্যান্ড্রু বলবির্নিকে ক্যাচ দেন ৭টি চারে ৩২ বলে ৩৫ রান করা শান্ত। জুটিতে ৪৪ বলে ৪৯ রান উঠে।
শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন নিয়মিত ওপেনার লিটন। তামিমের সাথে বড় জুটি গড়ার চেষ্টায় সফল হন ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত চার নম্বরে নামা লিটন। জমে উঠা জুটিতে আসে অর্ধশতকও। কিন্তু জুটিতে ৭০ রান আসার পর বিচ্ছিন্ন হন তামিম-লিটন। অ্যান্ডি ম্যাকব্রিনের বলে মিড অফের উপর দিয়ে মারতে গিয়ে অ্যাডায়ারকে ক্যাচ দেন লিটন। ৩৯ বলে ৩টি চার ও ১টি ছক্কায় য়ে ৩৫ রান করেন তিনি।
লিটনের বিদায়ের পর নয় ইনিংস পর ৬১ বলে ওয়ানডেতে ৫৬তম হাফ-সেঞ্চুরির দেখা পান তামিম। অধিনায়কের হাফ-সেঞ্চুরির পর দ্রুত বিদায় নেন আগের ম্যাচে ৬৮ রানের ইনিংস খেলা তৌহিদ হৃদয়। এবার ১৩ রান করেন তিনি।
বড় ইনিংসের আভাস দিয়ে ৬৯ রানে আউট হন তামিম। জর্জ ডকরেলে বলে উইকেট ছেড়ে ছক্কা মারতে গিয়ে শর্ট থার্ডম্যানে ইয়ংয়ের হাতে ধরা পড়েন তিনি। ৬টি চারে ৮২ বলে ৬৯ রান করেন তামিম।
৩৪তম ওভারে দলীয় ১৮৬ রানে তামিমের আউটের পর ইনফর্ম মুশফিকুর রহিমের সাথে দারুন এক জুটি গড়েন মেহেদি হাসান মিরাজ। দু’জনের হাফ-সেঞ্চুরির জুটিতে বাংলাদেশের রান আড়াইশ পার হয়।
হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৬তম ওভারে ম্যাকব্রিনের বলে স্লগ সুইপ করতে গিয়ে লেগ বিফোর আউট হন মুশফিক। রিভিউ নিলেও, আম্পায়ার্স কলে প্যাভিলিয়নে ফিরতে হয় বাংলাদেশের এই নির্ভরযোগ্য ব্যাটারকে। ৩টি চার ও ১টি ছক্কায় ৫৪ বলে ৪৫ রান করেন মুশফিক। ষষ্ঠ উইকেটে মিরাজের সাথে ৭২ বলে ৭৫ রানের জুটি গড়েন মুশফিক।
দলীয় ২৬১ রানে মুশফিকের বিদায়ে বাংলাদেশের ইনিংস ফিনিংশ করার দায়িত্ব পান মিরাজ। কিন্তু পরের ওভারে অ্যাডায়ারের বলে ফিরেন ৩টি চারে ৩৯ বলে ৩৭ রান করা মিরাজ।
৭ বলের ব্যবধানে মুশফিক-মিরাজ আউটের পর লোয়ার-অর্ডারে শেষ ৩ উইকেটে মাত্র ৯ রান আসে। ৭ বল বাকী থাকতে ২৭৪ রানে অলআউট হয় বাংলাদেশ। আয়ারল্যান্ডের অ্যাডায়ার ৪০ রানে ৪টি, ম্যাকব্রিন-ডকরেল ২টি করে উইকেট নেন।
২৭৫ রানের জবাবে ভালো শুরু করতে পারেনি আয়ারল্যান্ড। ষষ্ঠ ওভারে দ্বিতীয় স্লিপে লিটনের ক্যাচে ৪ রানে স্টিফেন ডোহানিকে থামিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার মুস্তাফিজ।
শুরুর ধাক্কা দারুনভাবে সামলে বাংলাদেশ বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলেন পল স্টার্লিং ও অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নি। ২১তম ওভারে দলের রান ১শতে নেন স্টার্লিং ও বলবির্নি। ইনিংসের ২৪তম ওভারে ওয়ানডে ক্যারিয়ারের ২৭তম হাফ-সেঞ্চুরি পুর্ন স্টার্লিং। পরের ওভারে ওয়ানডেতে ১৪তম অর্ধশতক পূর্ণ করেন বলবির্নি।
স্টার্লিং-বলবির্নির জোড়া হাফ-সেঞ্চুরিতে চিন্তায় পড়ে যায় বাংলাদেশ। ২৭তম ওভারে বাংলাদেশকে দারুন ব্রেক-থ্রু এনে দেন এবাদত। ডিপ স্কয়ার লেগে রনিকে ক্যাচ দিয়ে ফিরেন ৭৮ বলে ৬টি চারে ৫৩ রান করা বলবির্নি। স্টার্লিংয়ের সাথে ১২৫ বলে ১০৯ রান যোগ করেন আইরিশ অধিনায়ক।
৩২তম ওভারে স্টার্লিংকে শিকার করে বাংলাদেশকে খেলায় ফেরার পথ দেখান মিরাজ। ৪টি চার ও ২টি ছক্কায় ৭৩ বলে ৬০ রান করেন স্টার্লিং। ২০ রানের ব্যবধানে দুই সেট ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড।
সেই চাপকে আমলে না নিয়ে পাল্টা আক্রমন করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হ্যারি টেক্টর ও লরকান টাকার। চতুর্থ উইকেটে ৬৫ রানে ৭৯ রান তুলে আয়ারল্যান্ডের জয়ের পথ তৈরি করেন তারা। ৪১ ওভারেই ২২৩ রান পেয়ে যায় তারা।
টেক্টর-টাকার জুটি ভাঙতে অকেশনাল স্পিনার শান্তকে আক্রমনে আনেন তামিম। নিজের প্রথম ওভারের পঞ্চম বলে লিটনের দুর্দান্ত ক্যাচে টেক্টরকে বিদায় দেন শান্ত। ৩টি চার ও ২টি ছক্কায় ৪৫ রান করেন টেক্টর।
শান্তর ক্যারিয়ারের প্রথম উইকেটে উজ্জীবিত হয়ে উঠেন মুস্তাফিজ। নিজের শেষ ৩ ওভারে ৩ উইকেট নেন ফিজ। ক্যাম্ফারকে ১, ডকরেলকে ৩ ও টাকারকে ৫০ রানে বিদায় করেন ফিজ। এতে ১৭ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড।
মুস্তাফিজের তোপে দারুনভাবে ম্যাচ জয়ের পথে ফিরে বাংলাদেশ। শেষ ৩ ওভারে ৩২ রান দরকার পড়ে আয়ারল্যান্ডের। ৪৮তম ওভারে ৮ রান এলে শেষ ১২ বলে ২৪ রানের সমীকরণ পায় আইরিশরা। মৃত্যুঞ্জয়ের করা ৪৯তম ওভারে ১টি করে চার-ছক্কায় ১৪ রান নেন অ্যাডায়ার। শেষ ওভারে ১০ রানের দরকার পড়ে আয়ারল্যান্ডের। শেষ ওভারে মাত্র ৫ রানের বিনিময়ে ২ উইকেট নিয়ে বাংলাদেশকে সিরিজ জয়ের স্বাদ দেন হাসান। ৫০ ওভারে ৯ উইকেটে ২৭০ রান করে আয়ারল্যান্ড।
বাংলাদেশের মুস্তাফিজ ৪৪ রানে ৪টি, হাসান ৪৪ রানে ২টি, এবাদত-মিরাজ ও শান্ত ১টি করে উইকেট নেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/1922/feed 0
ঈদের ছুটি বাড়লো একদিন বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে https://thedailyannadiganta.com/archives/1608 https://thedailyannadiganta.com/archives/1608#respond Mon, 10 Apr 2023 15:31:54 +0000 http://thedailyannadiganta.com/?p=1608 ঈদের আগে ছুটি নিয়ে সুখবর দিল সরকার। এবার ঈদের ছুটি এক দিন বাড়ছে। এ জন্য ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে আসলে ছুটি শুরু হয়ে যাবে ১৯ এপ্রিল থেকেই। কারণ ১৯ এপ্রিল পবিত্র শবে কদর উপলক্ষে ছুটি। এর মানে এবারের পবিত্র ঈদুল ফিতরের ছুটি কমপক্ষে পাঁচদিন হচ্ছে। তবে চাঁদ দেখা সাপেক্ষে ৩০ রোজা পূর্ণ হওয়ার পর পবিত্র ঈদ হলে, ছুটি আরও একদিন বাড়বে।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেয় সরকার। সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯ এপ্রিল বুধবার পবিত্র শবে কদরের ছুটি। সে ক্ষেত্রে ঈদের আগে একদিন  অর্থাৎ ২০ এপ্রিল খোলা থাকে। তাই মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্নে হয়, যাতায়াতটি যাতে আরামদায়ক হয় সে জন্য ২০ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে।
মো. মাহবুব হোসেন বলেন, মন্ত্রিসভা আজ ‘খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন ( ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩’র খসড়ারও  চুড়ান্ত অনুমোদন দিয়েছে । তিনি বলেন,  কোনো ব্যক্তি সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি খাদ্যদ্রব্য মজুত করলে বা মজুত সংক্রান্ত সরকারের নির্দেশনা অমান্য করলে, সেটি অপরাধ হবে। আর এ জন্য সর্ব্বোচ্চ সাজা হবে যাবজ্জীবন কারাদন্ড বা ১৪ বছরের সশ্রম কারাদন্ড। এ ছাড়া অর্থদন্ডও হতে পারে। তবে অর্থদন্ড নির্ধারণ করবে আদালত। প্রস্তাবিত আইনটিতে খাদ্যদ্রব্য মজুতের ওপর বেশি কড়াকড়ি আরোপ করা হয়েছে। কোনো ব্যক্তি সরকার নির্ধারিত পরিমাণের বেশি খাদ্যদ্রব্য মজুত করলে বা মজুত সংক্রান্ত সরকারের নির্দেশনা অমান্য করলে সব্বোচ্চ সাজা পাবেন। অবশ্য শর্ত হিসেবে আইনের খসড়ায় বলা হয়েছে, এসব অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি যদি প্রমাণ করতে পারেন যে তিনি আর্থিক বা অন্য কোনো উদ্দেশ্যে লাভবানের জন্য মজুত করেননি, তাহলে তাঁর অনধিক তিন মাস কারাদন্ড বা অর্থদন্ড হবে। খাদ্যের মজুত নিয়ে মিথ্যা ও বিভ্রান্তি সৃষ্টি করলেও সাজা পেতে হবে। এ বিষয়ে প্রস্তাবিত আইনে বলা হয়েছে,  কোনো ব্যক্তি খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ, বিপণন সম্পর্কে কোনো মিথ্যা তথ্য বা বিবৃতি তৈরি, মুদ্রণ, প্রকাশ ও বিতরণ করলে পাঁচ বছর কারাদন্ড বা ১৫ লাখ টাকা অর্থদন্ড বা উভয়দন্ড হতে পারে।  প্রস্তাবিত আইনে  উৎপাদন ও বিপনণ সংক্রান্ত অপরাধের বিষয়ে বলা হয়েছে, কোনো অনুমোদিত জাতের খাদ্যশস্য হতে উৎপাদিত খাদ্যদ্রব্যকে ওই ধরনের জাতের উপজাত পণ্য হিসেবে উল্লেখ না করে, ভিন্ন বা কাল্পনিক নামে বিপনণ করলে বা খাদ্যদ্রব্যের স্বাভাবিক উপাদানকে সম্পূর্ণ বা আংশিক অপসারণ বা পরিবর্তন করে উৎপাদন বা বিপনণ করলে সেটি অপরাধ হবে। এ ছাড়া খাদ্যদ্রব্যের সঙ্গে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কৃত্রিম উপাদান মিশ্রন করে উৎপাদন ও বিপনণ করলে, সেটিও হবে অপরাধ। লাইসেন্স ছাড়া বা মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স দিয়ে চললেও তা অপরাধ হবে। আর এসব অপরাধের জন্য দুই বছর কারাদন্ড অথবা অন্যুন ১০ লাখ টাকা অর্থদন্ড বা উভয়দন্ড হতে হবে। এভাবে বিভিন্ন অপরাধের জন্য ভিন্ন ভিন্ন সাজার বিধান রাখা হয়েছে।
এ ছাড়া মন্ত্রিসভার আজকের বৈঠকে ‘বাংলাদেশ ডেইরি বোর্ড আইন,২০২৩’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এই আইন জাতীয় সংসদে পাস হলে, ডেইরি সংক্রান্ত বিষয়াদি ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড নামে নতুন একটি প্রতিষ্ঠান হবে। পদাধিকার বলে এই বোর্ডের প্রধান হবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। এই বোর্ডের মোট সদস্য সংখ্যা হবে ১৯ জন। সরকারি ও বেসরকারিভাবে যারাই বাণিজ্যিকভাবে দুধ উৎপাদন করবে বা দুগ্ধজাত খাদ্য উৎপাদন করবে, তাদের সকলকে এই বোর্ডের  আওতায় আসতে হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1608/feed 0
দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ https://thedailyannadiganta.com/archives/1595 https://thedailyannadiganta.com/archives/1595#respond Sun, 09 Apr 2023 13:25:01 +0000 http://thedailyannadiganta.com/?p=1595 দেশের মোট জনসংখ্যা এখন দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ জন, নারী ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জন, হিজড়া ১২ হাজার ৬২৯ জন এবং ব্যালেন্স পপুলেশন ৮৫ হাজার ৯৫৭ জন।
রোববার জনশুমারি ও গৃহগণনা ২০২২ পিইসি (প্রাথমিক প্রতিবেদন) জরিপের আলোকে সমন্বয়কৃত জনসংখ্যা সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংবাদ সম্মেলনে  পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বিশেষ অতিথি ছিলেন।
জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন শুমারিতে গণনাকৃত ও পিইসির মাধ্যমে সমন্বয়কৃত মোট জনসংখ্যার তুলনামূলক চিত্র উপস্থাপন করেন।
তিনি বলেন, জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী দেশের গণনাকৃত মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। চূড়ান্ত হিসেবে আরও ৪৬ লাখ ৭০ হাজার ২৯৫ জন যোগ হয়ে দেশের সমন্বয়কৃত মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। মোট জনসংখ্যার ৬৮.৩৪ শতাংশ গ্রামে এবং ৩১.৬৬ শতাংশ শহরে বাস করে।
বিভাগভিত্তিক জনসংখ্যা পর্যালোচনায় দেখা গেছে, সবচেয়ে বড় বিভাগ ঢাকার প্রাথমিক প্রতিবেদনে গণনাকৃত জনসংখ্যা ছিল ৪ কোটি ৪২ লাখ ১৫ হাজার ১০৭ জন; সমন্বয়কৃত জনসংখ্যা হলো ৪ কোটি ৫৬ লাখ ৪৩ হাজার ৯১৫ জন, যা দেশের মোট সমন্বয়কৃত জনসংখ্যার ২৬.৮৮ শতাংশ। সবচেয়ে কম জনসংখ্যা বরিশাল বিভাগে, মোট সমন্বয়কৃত সংখ্যা জনসংখ্যার ৫.৪৯ শতাংশ।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী দেশে পুরুষের সংখ্যা ছিল ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারীর সংখ্যা ছিল ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং হিজড়ার সংখ্যা ছিল ১২ হাজার ৬২৯ জন। তবে চূড়ান্ত হিসেবে সমন্বয়কৃত পুরুষের সংখ্যা ৮ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ জন; নারীর সংখ্যা ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জন।
বিবিএস এর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হিজড়া জনসংখ্যা খুব কম হওয়ায় তার এনইসি হিসাব করা সম্ভব হয়নি। এছাড়া জনশুমারি ও গৃহগণনা ২০২২ এ ১৭ হাজার ৫০৭টি থানার ৮৫ হাজার ৯৫৭ জনের আংশিক তথ্য পাওয়া গেছে, যাদের লিঙ্গসহ অন্যান্য ব্যক্তিগত তথ্য পাওয়া যায়নি। এজন্য তাদেরকে ব্যালেন্স পপুলেশন বলা হচ্ছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1595/feed 0
ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতের আহ্বান জাতিসংঘের https://thedailyannadiganta.com/archives/1392 https://thedailyannadiganta.com/archives/1392#respond Sat, 01 Apr 2023 04:11:59 +0000 http://thedailyannadiganta.com/?p=1392 শুক্রবার (৩১ মার্চ) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন।
ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের উদ্বেগ জানিয়ে ভলকার টার্ক বলেন, এই আইন বাংলাদেশের সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের গ্রেপ্তার, হয়রানি, ভয় দেখানো এবং অনলাইনে সমালোচনার মুখ বন্ধ করার জন্য ব্যবহৃত হচ্ছে। তাই আমি আবারও কর্তৃপক্ষকে এই আইন ব্যবহারে অবিলম্বে স্থগিতাদেশ আরোপের আহ্বান জানাচ্ছি।
একইসঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ করতে এই আইনের বিধানগুলোতে ব্যাপকভাবে সংস্কারের আহ্বান জানান ভলকার টার্ক।
বিবৃতিতে এই আইনের আওতায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস, সম্পাদক মতিউর রহমান ও একজন ফটোগ্রাফারসহ ২ হাজারের বেশি মামলা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
ভলকার টার্ক আরও বলেন, বাংলাদেশ সরকার এই আইনের অপপ্রয়োগ বন্ধে সুরক্ষাকবচ রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু গ্রেপ্তার অব্যাহত থাকায় এই প্রতিশ্রুতি যথেষ্ট নয়। তাই আইনটির যথাযথ সংশোধন প্রয়োজন।
এ ছাড়া এই আইনে অভিযুক্তদের মুক্তির লক্ষ্যে সব মামলা মূলতবি করে পর্যালোচনার জন্য একটি স্বাধীন বিচার বিভাগীয় প্যানেল গঠনেরও আহ্বান জানান হাইকমিশনার।

]]>
https://thedailyannadiganta.com/archives/1392/feed 0
দুপুরে হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে টাইগাররা https://thedailyannadiganta.com/archives/1374 https://thedailyannadiganta.com/archives/1374#respond Fri, 31 Mar 2023 06:02:50 +0000 http://thedailyannadiganta.com/?p=1374 শক্তিশালী ইংল্যান্ডের পর এবার টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে আজ শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নিজেদের সেরাটা উজার করে দিতে বদ্ধপরিকর বাংলাদেশ।
দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচটি টি স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
ইতিমধ্যে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। বৃষ্টি আইনে প্রথম ম্যাচ ২২ রানে এবং দ্বিতীয়টি ৭৭ রানে জিতে নেয় টাইগাররা। দু’টি ম্যাচই বৃষ্টির কবলে পড়েছিলো। বৃষ্টির বাঁধাকে উপেক্ষা না থাকলে প্রথম দুই ম্যাচেই অসাধারণ পারফরমেন্স করে বাংলাাদেশ।
পারফরমেন্সের ধারা অব্যাহত থাকলে টানা দুই সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার নজির গড়বে বাংলাদেশ। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিলো তারা। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের জয় বাংলাদেশের জন্য এই ফরম্যাটে ছিলো টানা পঞ্চম। এই ফরম্যাটে টানা ম্যাচ জয়ে এটি বাংলাদেশের জন্য সর্বোচ্চ। টানা জয়ের সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার দারুন সুযোগ থাকছে টাইগারদের।
তবে টানা জয় বা অন্য টার্গেটের চেয়ে এই ফরম্যাটেও ওয়ানডের মত ব্র্যান্ড তৈরি করতে মুখিয়ে আছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে নিজেদের অন্যতম শক্তিতে পরিণত করেছে টাইগাররা।
এই ফরম্যাটে সেরা দল হতে নির্ভিক ক্রিকেট খেলার উপর জোর দেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, আমরা গত কয়েক ম্যাচের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে চেয়েছিলাম এবং আমরা তা ভালোভাবেই করেছি। দুর্দান্ত দল হতে চাইলে আমাদের সেভাবে খেলতে হবে এবং প্রথম বল থেকেই সেটি ফুটিয়ে তুলতে হবে। এটাই আমরা আলোচনা করেছি এবং আমরা যেভাবে খেলতে চাই।
টি-টোয়েন্টির আগে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছে বাংলাদেশ। একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।
সেই ধারা অব্যাহত রেখে টি-টোয়েন্টি সিরিজেও বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছে বাংলাদেশ। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মত টানা দুই ম্যাচে ২শর রান করতে সক্ষম টাইগাররা। যদি পুরো ২০ ওভার খেলার সুযোগ পেত তবে নিজেদের সর্বোচ্চ ২১৫ রানের রেকর্ডটিও ভাঙতে পারতো বাংলাদেশ।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৮ বলে হাফ-সেঞ্চুরি করে বাংলাদেশের পক্ষে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন ওপেনার লিটন দাস। ২০০৭ সালে করা মোহাম্মদ আশরাফুলের ২০ বলে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড ভাঙেন লিটন। রেকর্ড গড়া ইনিংসে ৪১ বলে ৮১ রান করেন লিটন। বল হাতে ২২ রানে ৫ উইকেট নেন অধিনায়ক সাকিব। দ্বিতীয়বারের মত সংক্ষিপ্ত ভার্সনে পাঁচ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শিকারি হন সাকিব।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে এই সফরে পাঁচ ম্যাচের মধ্যে কোনটিতেই লড়াই করতে পারেনি আয়ারল্যান্ড। টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়াতে হলে আবহাওয়ার সহায়তা পেতে হবে আইরিশদের। ২০১২ সালের পর আবারও বাংলাদেশের কাছে হোয়াইওয়াশের মুখে পড়েছে আয়ারল্যান্ড।
সিরিজ নিশ্চিত হওয়ায় একাদশে কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন সাকিব। সাথে এটিও পরিস্কার করেছেন, পরিবর্তন যাই হোক দলের মূল লক্ষ্য প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা।
বাংলাদেশ ‘খুব শক্তিশালী দল’ হিসেবে স্বীকার করেছেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। তৃতীয় ম্যাচ একতরফা ম্যাচ হবে না বলে মনে করে আজকের ম্যাচে প্রতিরোধ গড়ে তোলার আশা করেন তিনি।
স্টার্লিং বলেন, আমাদের দল নির্বাচন নিয়ে ভাবতে হবে। শুক্রবার আমাদের অব্যবহৃত উইকেট থাকবে এবং আশাকরি আমরা এক ধাপ এগিয়ে থাকবো।

বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী অনিক।

আয়ারল্যান্ড দল

পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, ব্যারি ম্যাকার্থি, কনর অলফার্ট, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়ং।

]]>
https://thedailyannadiganta.com/archives/1374/feed 0