বিজ্ঞান ও প্রযুক্তি – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Thu, 02 Mar 2023 08:12:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg বিজ্ঞান ও প্রযুক্তি – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 বিজ্ঞান ও গবেষণা জাতির জন্য গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী https://thedailyannadiganta.com/archives/802 https://thedailyannadiganta.com/archives/802#respond Thu, 02 Mar 2023 08:12:29 +0000 http://thedailyannadiganta.com/?p=802 আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, আমিষ উৎপাদনে আমরা সফলতা অর্জন করেছি। সবই গবেষণার ফসল। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। দেশের এ অগ্রযাত্রা সামনে এগিয়ে নিতে হবে। যা নিয়ে যাবে আমাদের নতুন প্রজন্ম। গবেষণাই আমাদের সাফল্য এনে দিতে পারে- সেটা এখন প্রমাণিত। গবেষণার জন্য আমিষ ও খাদ্য উৎপাদনে সফল হয়েছি।’

বৃহস্পতিবার (২ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সরকারপ্রধান বলেন, বিজ্ঞান ও গবেষণা জাতির জন্য গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশে ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। শুধু নিজের দেশে নয়, বিদেশ থেকে জ্ঞান আহরণ করে দেশের উন্নয়নেও যেন ভূমিকা রাখতে পারে সে ব্যবস্থাও করেছে আওয়ামী লীগ সরকার।

সরকারপ্রধান বলেন, বঙ্গবন্ধু সে সময়ের বাজেটে শিক্ষার জন্য ২১ শতাংশ বরাদ্দ রাখেন। আমাদের বিশিষ্ট বিজ্ঞানী ড. কুদরত ই খুদার নেতৃত্বে শিক্ষা কমিশন গঠন করেন তিনি। বঙ্গবন্ধু শিক্ষাক্ষেত্রের ব্যয়কে দেশের বিনিয়োগ হিসেবে দেখতেন। তিনি ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠন করেন। কৃষি, বিজ্ঞান, গবেষণা ও উন্নয়নে নানামুখী পদক্ষেপ তিনি নিয়েছিলেন। ১৯৭৪ সালে আনবিক শক্তি বিভাগ প্রতিষ্ঠা করেন তিনি।

এ দিন অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ১০ জনকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, ২১ জনকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং ১৬ জনকে বিশেষ গবেষণা অনুষদের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

]]>
https://thedailyannadiganta.com/archives/802/feed 0
আরও বেশি আয় করার সুযোগ করে দিতে নতুন উদ্যোগ নিল টিকটক https://thedailyannadiganta.com/archives/750 https://thedailyannadiganta.com/archives/750#respond Tue, 28 Feb 2023 04:00:55 +0000 http://thedailyannadiganta.com/?p=750 আরও বেশি আয় করার সুযোগ করে দিতে নতুন উদ্যোগ নিল টিকটক। তারা নতুন এ প্রোগ্রামের নাম তারা দিয়েছে ‘ক্রিয়েটিভিটি প্রোগ্রাম’। এই প্রোগ্রামের আওতায় বড় ভিডিও বানিয়ে আরও বেশি আয় করতে পারবেন ক্রিয়েটররা। খবর সোশ্যাল মিডিয়া ট্যুডের।

ক্রিয়েটিভিটি প্রোগ্রামের মাধ্যমে আয় করার জন্য ভিডিও নির্মাতাদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। হতে হবে উন্নত রেজল্যুশনে এক মিনিটের বেশি দৈর্ঘ্যের ভিডিও। অনুসরণকারীর সংখ্যা এবং ভিডিওর দর্শকসংখ্যাও বিবেচনা করে অর্থ দেবে টিকটক।

টিকটকের মুখপাত্র বলেন, বিজ্ঞাপনের ওপর ভিত্তি করে ক্রিয়েটরদের ভিত্তি করে অর্থ দেয়া হবে না। ভিডিওর ভিউয়ের ওপর ভিত্তি করে অর্থ পাবেন নির্মাতারা। ফলে কম বেশি হতে পারে আয়ের পরিমাণ।

]]>
https://thedailyannadiganta.com/archives/750/feed 0
অপ্রয়োজনীয় ও মিথ্যা তথ্য দিয়ে ৯৯৯-এ অর্ধেকেরও বেশি কল https://thedailyannadiganta.com/archives/640 https://thedailyannadiganta.com/archives/640#respond Wed, 22 Feb 2023 17:43:59 +0000 http://thedailyannadiganta.com/?p=640 জাতীয় সেবা ৯৯৯- অপ্রয়োজনীয় ও মিথ্যা তথ্য দিয়ে মোট কলের অর্ধেকেরও বেশি কল করা হয়েছে। বিগত ২০১৭ সালের ডিসেম্বরে জাতীয় এই সেবাটি চালুর পর থেকে জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং মানুষের আস্থা অর্জন করেছে। কিন্তু ৯৯৯-এ অনেকেই অপ্রয়োজনে ফোন করছে। অপ্রয়োজনীয় ও মিথ্যা তথ্য দিয়ে ৯৯৯-এ কলের সংখ্যা মোট কলের অর্ধেকেরও বেশি ছিল। এমন পরিস্থিতিতে অপ্রয়োজনীয়, মিথ্যা বা বিরক্তিকর কল এড়াতে অটোকলার সিস্টেম চালু করা হচ্ছে। গত পাঁচ বছরে ৯৯৯-এ ২ কোটি ৫৭ লাখ ৮৮ হাজার ৯৩৯টি অপ্রয়োজনীয় কল এসেছে। যা মোট কলের ৫৮ দশমিক ৮০ শতাংশ। তার মধ্যে বিরক্তিকর কল ছিল ২৩ লাখ ১১ হাজার ৯৬৫টি। শুরু থেকে এখন পর্যন্ত ৯৯৯-এ সরাসরি সমাধান যোগ্য কলের মধ্যে ৮ লাখ ৯৮ হাজার ৩৫টি পুলিশ সার্ভিস, এক লাখ ২৭ হাজার ১৭১টি ফায়ার সার্ভিস এবং এক লাখ ১২ হাজার ৫৭৬টি অ্যাম্বুলেন্স সার্ভিস দেয়া হয়েছে। ২০১৭ সালের ১২ ডিসেম্বর সেবাটি চালুর পর থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সেবা চেয়ে ৪ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৬১টি কল এসেছে। তার মধ্যে ১১ লাখ ৩৭ হাজার ৭৮২টি কল সরাসরি সমাধানযোগ্য ছিল। ওসব কলের বিপরীতে ৭৮ দশমিক ৯৩ শতাংশ পুলিশি সেবা, ১১ দশমিক ১৮ শতাংশ ফায়ার সার্ভিস সেবা এবং ৯ দশমিক ৮৯ শতাংশ অ্যাম্বুলেন্স সেবা দেয়া হয়েছে। মোট এক কোটি ৮০ লাখ ৬৬ হাজার ৬২২টির কলারকে সার্ভিস দেয়া হয়েছে। যা মোট কলের ৪১ দশমিক ২০ শতাংশ। পুলিশ বিভাগ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলেই পুলিশি সেবাসহ বিভিন্ন জরুরি সেবা নাগরিকের হাতের নাগালে পৌঁছে যায়। ফলে ভুক্তভোগীরা এখন থানায় গিয়ে অভিযোগ করার চেয়ে ‘৯৯৯’ এ অভিযোগ জানাতেই বেশি আগ্রহী। তবে গুরুত্বপূর্ণ এই সেবাটিতে অনেকে মজা করেও ফোন করে। আবার অনেকে মিথ্যা তথ্য দিয়েও বিভ্রান্তি করছে। ৯৯৯-এ অপ্রয়োজনীয় ও মিথ্যা তথ্য দিয়েছে এমন কলের পরিমাণ মোট কলের অর্ধেকের বেশি। গত পাঁচ বছর দুই মাসে এমন অপ্রয়োজনীয় কল এসেছে ২ কোটি ৫৭ লাখ ৮৮ হাজার ৯৩৯টি; যা মোট কলের ৫৮ দশমিক ৮০ শতাংশ। ওসব কলের মধ্যে ২৩ লাখ ১১ হাজার ৯৬৫টি কলকে বিরক্তিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সূত্র জানায়, ৯৯৯-এ বিরক্তিকর কল এড়াতে যুক্ত হচ্ছে ‘অটোকলার’। অপ্রয়োজনে ও মজা করার জন্য যেসব কল আসে, সেগুলোকে এই ধরনের কল হিসেবে চিহ্নিত করা হয়েছে। অটোকলার যুক্ত হলে গ্রাহক ৯৯৯-এ ফোন করলেই তার লোকেশন ও পরিচিতি স্বয়ংক্রিয়ভাবেই কর্তৃপক্ষের কাছে চলে আসবে। ৯৯৯ শুধু গ্রাহকের সমস্যা শুনবে এবং দ্রুত সেবা দেয়ার চেষ্টা করবে। আর অটোকলার যুক্ত হওয়ায় বিরক্তিকর কল কমে যাবে। কারণ কেউ ৯৯৯-এ বিরক্তিকর কল দিলেই তার বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেয়া হবে। সেক্ষেত্রে বিরক্তিকর কলারের ছয় মাসের জেল বা এক লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এমনকি মোবাইল কোর্টের মাধ্যমেও বিচার করা হতে পারে। মূলত সত্যিকারের বিপদগ্রস্তদের দ্রুত সেবা দেয়ার লক্ষ্যে অটোকলার চালু করা হচ্ছে।
সূত্র আরো জানায়, চালুর পর থেকে ৯৯৯-এ অপ্রয়োজনীয় কলের সংখ্যা বেশি ছিল। তবে এখন তা অনেক কমে আসছে। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। ৯৯৯-এর কর্মী বাহিনী দিনরাত ২৪ ঘণ্টা জনগণকে নির্বিঘ্নে সার্ভিস দিয়ে যাচ্ছে। দেশের সব মহানগর এলাকায় মোবাইল ডাটা টার্মিনাল (এমডিটি) ও থানা ডেসপাস সিস্টেম (টিডিএস) চালু করার ফলে সেবাটি আরো সহজ হয়েছে। বিগত ২০২১ সালের ১ জুলাই বিরক্ত করার কলের জন্য দণ্ডের বিধান রেখে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর ধারা ৭০ (১) সংশোধন করা হয়। ওই আইনে ‘যুক্তিসঙ্গত’ কারণ ছাড়া কল দিলে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড হতে পারে। এমনকি মোবাইল কোর্টের মাধ্যমেও বিরক্তিকর কলারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে। বিরক্তিকর কল কমে গেলে সময় বাঁচার পাশাপাশি ভুক্তভোগী গ্রাহকদের দ্রুত সেবা দেয়া সম্ভব হবে। ৯৯৯ সেবা বর্তমানে একসঙ্গে ৮০টি কল রিসিভ করতে পারে। প্রতিদিন গড়ে ২২ হাজার কল আসছে। তার মধ্যে সার্ভিসযোগ্য কল আসছে ৪১ শতাংশ। ৯৯৯-এ একজন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে ৪৩০ জন কর্মী জনগণের সেবায় কাজ করছেন। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সঙ্গে সমন্বয় করে ৯৯৯-কে অটোমেশন করা হচ্ছে। সেটি চালু হলে সময় কমে যাবে এবং দ্রুত সার্ভিস দেয়া যাবে। মূলত রেন্সপন্স টাইম যত কম লাগবে, ততই দ্রুত জনগণকে সেবা দেয়া যাবে। ট্রিপল নাইনের মূল লক্ষ্য জনগণকে অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ সেবা দেয়া।
এদিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর প্রধান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ জানান, ৯৯৯-এ মানুষের আস্থা বাড়ছে। বাড়ছে সেবার মানও। ট্রিপল নাইনে কল করার সঙ্গে সঙ্গে মিলছে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবাসহ বিভিন্ন সেবা। কল পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত সেবাটি নিশ্চিত করতে চেষ্টা করা হয়। ৯৯৯-এর প্রতি জনগণের আস্থা বেড়েই চলছে। জনগণ যখনই বিপদে পড়ে তখনই ৯৯৯-এ ফোন দিচ্ছে। তবে কিছু অনাকাক্সিক্ষত কলও পাওয়া যাচ্ছে। তাতে ভুক্তভোগীদের সেবা বিঘ্নিত হচ্ছে। এজন্য অপ্রয়োজনীয়, মিথ্যা বা বিরক্তিকর কল এড়াতে অটোকলার সিস্টেম চালু করা হচ্ছে। এতে সত্যিকারের ভুক্তভোগীদের আরও দ্রুত সেবা দেয়া সম্ভব হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/640/feed 0
টুইটারের দিল্লি ও মুম্বাই কার্যালয় বন্ধ করলেন এলন মাস্ক https://thedailyannadiganta.com/archives/471 https://thedailyannadiganta.com/archives/471#respond Fri, 17 Feb 2023 09:32:27 +0000 http://thedailyannadiganta.com/?p=471 ভারতে টুইটারের তিনটি কার্যালয়ের মধ্যে দুইটি বন্ধ ঘোষণা করেছেন এলন মাস্ক। ওই দুই কার্যালয়ের কর্মীদের বাসা থেকে কাজ করতে বলা হয়েছে। ব্যয় কমাতে ও টুইটারে ডার্ক মোড অপশন চালু করতে প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে। খবর এনডিটিভির।
গত বছরের শেষের দিকে ভারতে প্রায় ২০০ জনেরও বেশি কর্মী ছাঁটাই করা টুইটারের নয়াদিল্লি ও মুম্বাইয়ে কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে টুইটারের বেঙ্গালুরুরের কার্যালয় খোলা রাখা হয়েছে।
গত বছরের ২৭ অক্টোবর চার হাজার চারশ কোটি ডলারে টুইটার কেনেন টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক। মালিকানা নেওয়ার পর মাধ্যমটির ওপর নিজের নিয়ন্ত্রণ জোরদার করা শুরু করেন তিনি। এর অংশ হিসেবে মাস্ক বিশ্বজুড়ে কর্মীদের বরখাস্ত করেন ও কার্যালয় বন্ধ করে দেন। শুরুতেই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও অর্থ ও আইন বিভাগের নির্বাহী কর্মকর্তাদের বিদায় দেন মাস্ক। ভেঙে দেন পরিচালনা পর্ষদ।
ওই সময় ছাঁটাইয়ের কারণ প্রসঙ্গে এলন মাস্ক জানান, কোম্পানির আর্থিক সমস্যার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে কোম্পানির যখন দিনে ৪০ লাখ ডলার ক্ষতি হচ্ছে, তখন আর অন্য উপায় নেই।

]]>
https://thedailyannadiganta.com/archives/471/feed 0
পদত্যাগ করছেন ইউটিউবের সিইও, দায়িত্ব নেবেন নীল মোহন https://thedailyannadiganta.com/archives/366 https://thedailyannadiganta.com/archives/366#respond Fri, 17 Feb 2023 02:58:26 +0000 http://thedailyannadiganta.com/?p=366 পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান ওয়াজসিকি। দীর্ঘ নয় বছর ধরে বিশ্বের বৃহত্তম অনলাইন ভিডিও প্ল্যাটফর্মের নেতৃত্বে আছেন সুসান। খবর নিউয়র্ক পোস্টের।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ইউটিউবের অফিশিয়াল ব্লগ পোস্টে তিনি তার পদত্যাগের কথা জানান।
সুসান জানান, তার পদত্যাগের পর দায়িত্ব নেবেন ইউটিউবের প্রধান পণ্য কর্মকর্তা নীল মোহন। এমন সিদ্ধান্তের কারণ হিসেবে জানান পরিবার, স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবনের প্রতি মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।
গুগলের একদম প্রথম দিকের কর্মচারি সুসান। প্রায় ২৫ বছর ধরে তিনি এ প্রতিষ্ঠানের সাথে আছেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/366/feed 0