বিদ্যুৎ – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Tue, 14 Mar 2023 12:53:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg বিদ্যুৎ – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এখনো নিশ্চিত নয়: নসরুল https://thedailyannadiganta.com/archives/1194 https://thedailyannadiganta.com/archives/1194#respond Tue, 14 Mar 2023 12:53:15 +0000 http://thedailyannadiganta.com/?p=1194 আসন্ন রমজান ও গরমকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এখন প্রতিদিন ১০০ মেগাওয়াট করে বিদ্যুৎ চাহিদা বাড়ছে। এখনো আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে।
মঙ্গলবার রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে সৌরবিদ্যুতে ব্যবহৃত জমির বহুমুখী ব্যবহার নিয়ে আয়োজিত ওয়ার্কশপ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে তেমন অগ্রগতি নেই?- এ বিষয়ে সাংবাদিকরা প্রতিমন্ত্রীর কাছে জানতে চান।
জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আগে কী হয়েছে, কতটা হয়েছে, কতটা হয়নি; এটা নিয়ে পড়ে থাকলে হবে না। সামনের দিকে তাকাতে হবে। প্রযুক্তি প্রতিনিয়ত বদলে যাচ্ছে। এখন কম জায়গা লাগছে। তাই ছাদ ব্যবহার করতে হবে। আগামী এক থেকে দেড় বছরে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা আছে।
নসরুল হামিদ আরও বলেন, কৃষিকাজে কতটা সৌরবিদ্যুৎ ব্যবহার করা যায়, এটা নিয়ে একটা গবেষণা করতে বলা হয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়কে। অন্য দেশে কিভাবে, কী হয়েছে, সেটা দেখলে হবে না। বাংলাদেশকে বাংলাদেশের মতো করে দেখতে হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1194/feed 0
ভারতের তুলনায় দেশে বিদ্যুতের মূল্য কম : তথ্যমন্ত্রী https://thedailyannadiganta.com/archives/840 https://thedailyannadiganta.com/archives/840#respond Thu, 02 Mar 2023 14:36:23 +0000 http://thedailyannadiganta.com/?p=840 বিরোধীদল মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জাপানসহ অন্য দেশের কথা বাদ দিলাম। ভারতের সঙ্গে তো আমরা তুলনা করতে পারি।
সেই তুলনায় ইউনিট মূল্য এখনো কম।
বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিদ্যুতের মূল্যস্ফীতি যুক্তরাজ্যে ১০০ শতাংশ অনেক আগেই ছাড়িয়েছে। বিদ্যুতের মূল্যস্ফীতি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে কোনো দেশে ৫০ শতাংশ, কোনো কোনো দেশে ৬০ শতাংশ, কোনো দেশে ২০ শতাংশ এ রকম অনেক আগেই ছাড়িয়েছে। বেলজিয়ামে ৯৫ শতাংশ, জার্মানিতে ২১ শতাংশ বিদ্যুতের মূল্যস্ফীতি। আবার কোনো কোনো দেশে ৩০-৪০ শতাংশ বিদ্যুতের মূল্যস্ফীতি ঘটেছে। সে তুলনায় আমাদের দেশে বিদ্যুতের মূল্যস্ফীতি অনেক কম।
বিভিন্ন দেশে বিদ্যুতের ইউনিট মূল্য প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে বিদ্যুতের ইউনিট মূল্য হচ্ছে সাত টাকা ৩২ পয়সা, ভারতের দিল্লিতে বাংলাদেশি টাকায় ১১ টাকা ১৫ পয়সা, মহারাষ্ট্রে ১১ টাকা ৩৩ পয়সা ও পাঞ্জাবে ৮ টাকা ৬৩ পয়সা। যুক্তরাষ্ট্রে ১৮ টাকা ৩১ পয়সা, জার্মানিতে ৪১ টাকা ৯২ পয়সা, বেলজিয়ামে ৪৬ টাকা ৪৬ পয়সা, জাপানে ২৫ টাকা ৪৪ পয়সা। আমি জাপানসহ অন্য দেশের কথা বাদ দিলাম। ভারতের সঙ্গে তো আমরা তুলনা করতে পারি। সেই তুলনায় ইউনিট মূল্য এখনো কম। অথচ এ তথ্যগুলো বিরোধীদল মানুষের সামনে আড়াল করে এবং মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়।
হাছান মাহমুদ বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় আমাদের দেশের মূল্যস্ফীতি কম। আশপাশের দেশের তুলনায় আমাদের দেশের মূল্যস্ফীতি কম। সারা পৃথিবীতে মূল্যস্ফীতি ঘটেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা পৃথিবীর মানচিত্র আড়াল করে শুধু বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ে কথা বলে। আমি আশা করবো মানুষকে বিভ্রান্ত করার এ ধরনের বক্তব্য তারা দেবেন না।

]]>
https://thedailyannadiganta.com/archives/840/feed 0