বিনোদন – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Fri, 08 Mar 2024 17:18:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg বিনোদন – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 ইলিয়াস কাঞ্চন ‘প্ল্যানবাজ’ লোক: জায়েদ খান https://thedailyannadiganta.com/archives/2342 https://thedailyannadiganta.com/archives/2342#respond Fri, 08 Mar 2024 14:16:41 +0000 https://thedailyannadiganta.com/?p=2342 ইলিয়াস কাঞ্চনকে ‘প্ল্যানবাজ’ বলে ক্ষোভ ঝাড়লেন জায়েদ খান। তার মতে, চলচ্চিত্র শিল্পী সমিতিতে চলমান অস্থিরতার দায় তাকে নিতে হবে। বুধবার (৬ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানান তিনি।
চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই নতুন করে সামনে আসছে পুরনো বিতর্কিত ইস্যু। এবার বিভিন্ন কারণে সদ্য বিদায়ী সভাপতি ইলিয়াস কাঞ্চনকে দুষলেন জায়েদ খান।
জায়েদ বলেন, ‘ইলিয়াস কাঞ্চন হচ্ছেন সবচেয়ে বড় একটা প্ল্যানবাজ লোক। একুশে পদক পাওয়া একজন স্মরণীয়-বরণীয় মানুষ। তিনি আমাদের সবার সিনিয়র। যতই কান্নাকাটি করুক না কেন, এইসব ঝামেলার দায়িত্ব কিন্তু উনার ঘাড়ে নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় না কাঞ্চন ভাই কোনোদিন সমিতির গঠনতন্ত্র পড়ছেন! তাকে জিজ্ঞেস করবেন, কোন ধারায় কী আছে? তিনি বলতে পারবেন না। আর আমাকে জিজ্ঞেস করেন কোন ধারায় কী আছে, সব মুখস্থ।
এদিকে, সম্প্রতি শিল্পী সমিতিতে জায়েদ খানের সদস্য পদ বাতিল করা হয়েছে। এ নিয়েও চলছে নানা আলোচনা-সমালোচনা। তা ছাড়া এর আগে সমিতির কার্যনির্বাহী কমিটি থেকে বাতিল করা হয়েছিল চিত্রনায়িকা সুচরিতা ও চিত্রনায়ক রুবেলের সদস্যপদ।
এই ঘটনার কথা উল্লেখ করে জায়েদ বলেন, ‘সুচরিতা ও রুবেল ভাইয়ের যে সদস্য ও কার্যকরী পদ স্থগিত করা হয়েছিল, সেটাও অবৈধ। কেন বলি? কারণ চিঠি দিয়েছিল নিপুণ। তখন রুবেল ভাই ও সুচরিতা আপা বলেছিলেন, আপনি তো সেক্রেটারি না, আপনি আমাকে চিঠি দিতে পারেন না। এই পদ নিয়ে মামলা চলমান। অতএব আপনার নোটিশে আমি মিটিংয়ে উপস্থিত হতে পারি না। এতে মহামান্য হাইকোর্টের সিদ্ধান্তের অবমাননা হয়।
সম্প্রতি শিল্পী সমিতির পিকনিকে ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন, আক্ষেপ নিয়ে বিদায় নিচ্ছেন তিনি। তার মতে, শিল্পীদের স্বার্থ রক্ষার কথা ভুলে গেছেন সদস্যরা। এ ছাড়া বর্তমান কমিটির কার্যক্রম ও সাফল্য নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। যে কারণে আগামী নির্বাচনে আর অংশ নেবেন না তিনি।
২০২২ সালের নির্বাচনে সমিতির সভাপতি পদে নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন। তবে সেই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে কে জয়ী হয়েছেন, তা নিয়ে সৃষ্টি হয় বিতর্ক। শেষমেশ জটিলতা অবসানে আদালতের দ্বারস্থ হন দুই প্রার্থী নিপুণ আক্তার ও জায়েদ খান। যদিও উচ্চ আদালতে বিষয়টি এখনও বিচারাধীন।

]]>
https://thedailyannadiganta.com/archives/2342/feed 0
১০ হাজার টাকা মুচলেকায় আলোচিত গায়ক নোবেলের জামিন https://thedailyannadiganta.com/archives/2053 https://thedailyannadiganta.com/archives/2053#respond Mon, 22 May 2023 12:29:21 +0000 http://thedailyannadiganta.com/?p=2053 প্রতারণার মামলায় একদিনের রিমান্ড শেষে ১০ হাজার টাকা মুচলেকায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে জামিন দিয়েছে আদালত। মতিঝিল থানায় দায়ের করা মামলায় নোবেলের জামিন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন।
একদিনের রিমান্ড শেষে নোবেলকে সোমবার আদালতে হাজির করে কারাগারে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক হুমায়ুন কবির। পরে ১০ হাজার টাকা মুচলেকায় নোবেলকে জামিন দেন আদালত।
শুনানিতে বলা হয়, বাদী ও আসামি পরস্পর আপস মীমাংসা হয়ে গেছে। বাদীর সাথে আপস করে টাকা বুঝিয়ে দিয়েছেন নোবেল। দু’পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে।
এর আগে, গান গাওয়ার শর্তে টাকা নিয়ে কনসার্ট না করার অভিযোগে গত শনিবার নোবেলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই দিনই তাকে আদালতে আনা হলে একদিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত।
কনসার্টে গিয়ে স্টেজ ভেঙ্গে ফেলা, স্ত্রী নির্যাতন সহ নানা অভিযোগে বিভিন্ন সময় সংবাদমাধ্যমে আলোচনায় এসেছেন সা-রে-গা-মা-পা তারকা নোবেল।
এরমধ্যে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি শরীয়তপুরে একটি পুনর্মিলনীতে গান গাওয়ার শর্তে ১ লাখ ৭৫ হাজার টাকা নিয়েও অনুষ্ঠানে উপস্থিতি হন নি। এ ঘটনায় গত ১৬ মে তার বিরুদ্ধে প্রতরণার মামলা করেন সাফায়েত ইসলাম নামের এক ভুক্তভোগী। এর প্রেক্ষিতে গত শনিবার সকালে নিজ বাসা থেকে গ্রেপ্তার হন নোবেল।
এদিকে নোবেল গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন তার স্ত্রী ছালছাবিল মাহমুদ। তিনি অভিযোগ করেন, নেশা করে নোবেল তাকে মারধর করতো।
২০১৯ সালে ভারতীয় বাংলা টেলিভিশন জি-বাংলার একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে ব্যাপক প্রশংসিত হন নোবেল। পরবর্তীতে তার নানা কর্মকান্ড বিতর্ক তৈরি করে। বিভিন্ন সময় ফেইসবুকে স্ট্যাটাসে গুনী শিল্পীদের প্রতি বিরূপ মনোভাব তুলে ধরতে দেখা যায় তাকে।
গত ২৬ এপ্রিল কুড়িগ্রামের একটি অনুষ্ঠানে গান গাওয়ার সময় মঞ্চে মাইক্রোফোনের স্ট্যান্ড ভেঙে ফেলার চেষ্টা করে আবারও বিতর্ক তৈরি করেন নোবেল।

]]>
https://thedailyannadiganta.com/archives/2053/feed 0
নায়ক মান্নার ১৫তম প্রয়াণ দিবস আজ https://thedailyannadiganta.com/archives/495 https://thedailyannadiganta.com/archives/495#respond Fri, 17 Feb 2023 13:59:02 +0000 http://thedailyannadiganta.com/?p=495 ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল নায়ক মান্না। অসংখ্য ভক্তদের শোকের সাগরে ভাসিয়ে ২০০৮ সালের আজকের এই দিনে চলে যান ঢালিউডের কিং খ্যাত এই নায়ক। তার অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারেনি। মৃত্যুর এতোদিন পরেও সেই ক্ষত এখনও শুকায়নি।
আশির দশকে মান্না যখন ছবিতে অভিনয় শুরু করেন, সে সময় রাজ্জাক, আলমগীর, জসীম, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চনের নায়ক হিসেবে বেশ দাপট। সেই দাপুটে অভিনেতাদের মাঝেও ‘তওবা’, ‘পাগলী’, ‘ছেলে কার’, ‘নিষ্পাপ’, ‘পালকি’, ‘দুঃখিনী মা’, ‘বাদশা ভাই’-এর মতো ব্যবসা-সফল ছবি উপহার দিয়েছেন মান্না। এছাড়া মান্নার ‘আম্মাজান’ ছবিটি বাংলা চলচ্চিত্রের অন্যতম ব্যবসা সফল সিনেমা।
মান্না নামে পরিচিত হলেও তার আসল নাম এসএম আসলাম তালুকদার। ১৯৮৪ সালে টাঙ্গাইলের কালিহাতিতে জন্মগ্রহণ করেন এই মহানয়ক। এরপর ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানে’র মাধ্যমে চলচ্চিত্রে আসেন তিনি।
২০০৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন মান্না। মেরিল প্রথম আলো পুরস্কারও যোগ হয়েছে তার ঝুলিতে। মান্না তার দর্শকদের মাঝে আজও তুমুল জনপ্রিয় হলেও তার অনুপস্থিতি দর্শকদের হৃদয়ে দাগ কাটে।

]]>
https://thedailyannadiganta.com/archives/495/feed 0
বলিউড অভিনেত্রী সানা খান চাকচিক্য জীবন ছেড়ে ধর্মকর্মেই ভালো আছেন https://thedailyannadiganta.com/archives/483 https://thedailyannadiganta.com/archives/483#respond Fri, 17 Feb 2023 04:35:21 +0000 http://thedailyannadiganta.com/?p=483 ক্যারিয়ারের রমরমা সময়েই নাম-যশ-খ্যাতির চাকচিক্য ছেড়ে আধ্যাত্মিক পথে হেঁটেছিলেন সানা খান। ইতি টেনেছিলেন অভিনয়ে। ২০২০ সালে সানার হঠাৎ এই সিদ্ধান্তে হতবাক হয়েছিলেন অনেকেই। তবে সেই ফেলে চাকচিক্য জীবন ছেড়ে ধর্মকর্মেই ভালো আছেন বলে জানান সানা।

‘বিগ বস ৬’খ্যাত সানা একসময় চর্চায় থাকতেন তার খোলামেলা পোশাকের জন্য। তবে ১৫ বছরের অভিনয়জীবনে রাতারাতি ইতি টেনে গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন সানা। সেই থেকে বোরকায় ঢেকে ফেলেছেন নিজেকে, কাটাচ্ছেন ভিন্ন জীবন।

কেন নাম, খ্যাতি, অর্থের জীবন ছেড়ে দিলেন সানা? এক সাক্ষাৎকারে সব কথা খুলে বলেন তিনি।

সানা জানান, ২০১৯ সালের রমজান মাসে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থতার কারণে অবসাদেও ডুবেছিলেন সানা।

তার কথায়, ‘২০১৯ সালে আমার স্বপ্নে একটা কবর দেখতাম। সেটি জ্বলছে, আগুনের হলকা উঠছে। দেখতাম আমিই শুয়ে রয়েছি সেই কবরে। এর পরই আমার মনে হয়, আল্লাহ কোনো নির্দেশ দিচ্ছেন। সেটি আমার শোনা উচিত।’

২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সাইদকে বিয়ে করেন সানা। স্বামী, সংসার আর ধর্ম— এ নিয়েই এখন ব্যস্ত তিনি। বলিউডের ক্যারিয়ারের দিকে ফিরেও তাকাতে চান না।

তবে ইদানীং হজযাত্রা থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় ক্রিয়াকলাপের ছবি পোস্ট করেন সাবেক অভিনেত্রী। জানান, তিনি ভালো আছেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/483/feed 0