ভারতীয় হাইকমিশন – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Fri, 03 Mar 2023 13:54:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg ভারতীয় হাইকমিশন – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 বাংলাদেশের অগ্রগতি সারা পৃথিবীর কাছে অনুকরনীয় : ভারতীয় হাই কমিশনার https://thedailyannadiganta.com/archives/881 https://thedailyannadiganta.com/archives/881#respond Fri, 03 Mar 2023 13:54:36 +0000 http://thedailyannadiganta.com/?p=881 বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা বলেছেন, সামাজিক নিরাপত্তা ও মানুষের কল্যাণে বাংলাদেশের যে অগ্রগতি তা সারা পৃথিবীর কাছে অনুকরনীয়। বাংলাদেশ ও ভারতের উন্নয়নের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা চলমান থাকবে। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের জন্য নয়,ভারতীয়দের জন্যও অনুকরনীয়। বাংলাদেশ-ভারতের সম্পর্কের জন্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দুই দেশেরই মানুষ আত্মত্যাগ করেছেন। বাংলাদেশ ও ভারতের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের যে মিল রয়েছে তা পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম অব্যাহত থাকবে।
তিনি শুক্রবার (৩মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি বলেন, মার্চ মাস হলো বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মাস। এই মাসে বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করা হয়। বঙ্গবন্ধুর জন্ম এই মাসেই। বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু অনেক আত্মত্যাগ করেছেন। বাংলাদেশর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
এর আগে ভারতীয় হাইকমিশনার টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে প্পুমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করেন।
এসময় মিসেস মানু ভার্মা, হাই কমিশনের ফাস্ট সেক্রেটারী শ্রী অনিমেষ চৌধুরী, সেকেন্ড সেক্রেটারী শ্রী বৈভব গোনদানী, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল উপস্থিত ছিলেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/881/feed 0