ভারত – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Wed, 24 Jul 2024 14:53:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg ভারত – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 বড় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত https://thedailyannadiganta.com/archives/2462 https://thedailyannadiganta.com/archives/2462#respond Wed, 24 Jul 2024 14:53:42 +0000 https://thedailyannadiganta.com/?p=2462 চলমান নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ৭ উইকেটের পরাজয়ে বড় হোঁচট খেয়েছিল বাংলাদেশ। এরপর ঘুরে দাঁড়ানোর মিশনে নিজেদের দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে জয় পায় টাইগ্রেসরা। এবার সেমিফাইনাল নিশ্চিতের জটিল সমীকরণের মারপ্যাঁচে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১১৪ রানের বড় ব্যবধানে জিতেছে নিগার সুলতানার দল।
বুধবার (২৪ জুলাই) শ্রীলঙ্কার ডাম্বুলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে মুর্শিদার ৫৯ বলে ৮০ এবং নিগার সুলতানা জ্যোতির ৩৭ বলে ৬২ রানে টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। এর আগে, ২০১৯ সালে মালদ্বীপের বিপক্ষে ২ উইকেটে ২৫৫ রান করেছিল টাইগ্রেসরা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৭ রানে থামে মালয়েশিয়ার ইনিংস। ১১৪ রানের এই জয়ের পর বাংলাদেশের রান রেটে ১ দশমিক ৯৭১। অন্যদিকে টেবিলের তিনে থাকা থাইল্যান্ডের রানরেট ০ দশমিক ০৯৮। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা-থাইল্যান্ডের মধ্যকার ফল যাই হোক না কেন, ‘বি’ গ্রুপে সেরা দুইয়েই থাকছে বাংলাদেশ। আর থাই মেয়েরা স্বাগতিকদের অবিশ্বাস্য কোনো ব্যবধানে হারালে গ্রুপ ‘চ্যাম্পিয়ন’ হয়েও শেষ চারে যেতে পারে বাংলাদেশ। গ্রুপ রানার্স-আপ হলে সেমিফাইনালে ভারতকে পাচ্ছে লাল-সবুজেরা।
এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন দুই টাইগ্রেস ওপেনার দিলারা এবং মুর্শিদা। তাদের ব্যাটে ভর করে পাওয়ার প্লে’তে ৫১ রান তুলে বাংলাদেশ। তবে ফিফটির আগেই ফেরেন দিলারা। ২০ বলে ৩৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন টাইগ্রেস এই ওপেনার।
এরপর অধিনায়ক নিগার সুলতানাকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন মুর্শিদা খাতুন। ৪৫ বলে ফিফটি তুলে নেন বাঁহাতি এই ব্যাটার। তবে সেঞ্চুরির খুব কাছে থেকে ফেরেন তিনি। ৫৯ বলে ৮০ রান করে ক্যাচ আউট হন তিনি।
শেষদিকে রুমানা আহমেদকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন নিগার সুলতানা জ্যোতি। ৩৪ বলে ফিফটি তুলে নেন টাইগ্রেস অধিনায়ক। শেষ পর্যন্ত রুমানার ৬ এবং জ্যোতির অপরাজিত ৬২ রানে ভর করে ২ উইকেট হারিয়ে ১৯১ রানের বড় পুঁজি পেয়েছিল বাংলাদেশ।
মালয়েশিয়ার হয়ে একটি করে উইকেট নেন ইজ্জাতি ইসমাইল এবং এলসা হান্টার।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে মালয়েশিয়া। ইনিংসের প্রথম ওভারে জাহানারা আলমের দ্বিতীয় ডেলিভারিতে দিলারার হাতে ক্যাচ দিয়ে ফেরেন আইনা হামিজাহ। রানের খাতা খোলার আগেই ফেরেন এই ওপেনার। অন্যপ্রান্তে রিতু মনির বলে ২৫ বলে ১১ রান করে  ফেরেন আরেক ওপেনার ওয়ান জুলিয়া।
টাইগ্রেসদের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়ার মেয়েরা। ওপেনার জুলিয়া ছাড়া কেবল এলসা হান্টার (২০) এবং ইজ্জাতি ইসমাইল (১৫) দুই অঙ্কের কোটা পেরোতে পেরেছিলেন। বাকিরা আসা-যাওয়ার মিছিলে ছিলেন। শেষ পর্যন্ত মাত্র ৭৭ রানে থামে মালয়েশিয়ার ইনিংস।
বাংলাদেশের হয়ে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন নাহিদা। এ ছাড়া জাহানারা, জেসমিন, রিতু, রাবেয়া ও স্বর্ণা একটি করে উইকেট নেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/2462/feed 0
ভারতে একই পরিবারের ৬ জনকে গুলি করে হত্যা https://thedailyannadiganta.com/archives/1793 https://thedailyannadiganta.com/archives/1793#respond Fri, 05 May 2023 13:51:03 +0000 http://thedailyannadiganta.com/?p=1793 ভারতের মধ্যপ্রদেশে তিন নারীসহ এক পরিবারের ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে। জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী আরেকটি পরিবারের লোকজন তাদেরকে হত্যা করে।
শুক্রবার রাজ্যের মোরেনা জেলা শহর থেকে ৫০-৬০ কিলোমিটার দূরের লেপা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন আরও দুজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার একটি ভিডিওতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বন্দুকধারী বেশ কয়েকজন নিরস্ত্র কয়েক ব্যক্তিকে লাঠিসোঁটা দিয়ে মারধর করার পর গুলি করছেন।
এনডিটিভি জানিয়েছে, ওই এলাকার ধীর সিং ও গজেন্দ্র সিং পরিবারের মধ্যে বিরোধের জেরে শুক্রবার সকালে এ হত্যাকাণ্ড ঘটে।
এর আগে বাড়ির ময়লা ফেলা নিয়ে ২০১৩ সালে দুই পরিবার সংঘাতে জড়ায়। ওই সময় ধীর সিংয়ের পরিবারের দুজন খুন হন। তখন গজেন্দ্র সিংয়ের পরিবারের সদস্যরা গ্রাম ছেড়ে পালিয়ে যান।
দুই পরিবারের মধ্যে বিষয়টির মীমাংসা হলে গজেন্দ্র সিংয়ের পরিবার গ্রামে ফিরে আসে। আজ ধীর সিংয়ের পরিবার লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলার পর গুলি চালায়। নিহত ছয়জনের মধ্যে গজেন্দ্র সিং ও তার দুই ছেলেও রয়েছেন।
পুলিশ জানিয়েছে, দুই পরিবারের মধ্যে পুরোনো বিরোধ ছিল। আজ যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে, তাদের পরিবারের কয়েকজন সদস্যকে নিহত ছয়জনের স্বজনরা হত্যা করেছিলেন বলে জানা যায়।
আজকের হত্যাকাণ্ডে জড়িত আটজনকে পুলিশ চিহ্নিত করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1793/feed 0
রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড https://thedailyannadiganta.com/archives/1271 https://thedailyannadiganta.com/archives/1271#respond Thu, 23 Mar 2023 12:16:29 +0000 http://thedailyannadiganta.com/?p=1271 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে মানহানি মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছেন গুজরাটের একটি আদালত। ওই মামলায় তাকে আজ বৃহস্পতিবার দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
তবে আদালত তার ৩০ দিনের জামিনের আবেদন মঞ্জুর করেছেন। আপিল করার সুযোগও দেওয়া হয়েছে।
ভারতের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী দুই বছর বা তার বেশি মেয়াদের কারাদণ্ড হলে সাংসদ-বিধায়কদের পদ খারিজ হতে পারে। ফলে রাহুলের সে আশঙ্কা রয়েছে।
রাহুলের মন্তব্যে কারও (নরেন্দ্র মোদির) ক্ষতি হয়নি বলে আদালতে দাবি করেছেন আইনজীবী কিরীট পানওয়ালা। তিনি জানান, বিচারক এইচএইচ বর্মার আদালতে সাজা কমানোর আবেদন জানানো হয়েছে।
২০১৯ সালের লোকসভা ভোটে কর্নাটকে প্রচারে গিয়ে রাহুল প্রশ্ন তুলেছিলেন, ‘‘সব চোরের পদবি ‘মোদি’ হয় কেন?’’ আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদি, ব্যাঙ্ক-ঋণ মামলায় ‘পলাতক’ নীরব মোদির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা টেনেছিলেন তিনি। ওই ঘটনায় রাহুলের বিরুদ্ধে ‘পদবি অবমাননার’ অভিযোগে মানহানির মামলা করেছিলেন গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদি। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হলেন রাহুল। সেই সঙ্গে দেখা দিল ওয়েনাড়ের কংগ্রেস সাংসদের পদ খারিজের সম্ভাবনাও।
মামলার রায়কে কেন্দ্র করে রাহুল গান্ধী আজ সকালে গুজরাটের সুরাতে গিয়ে পৌঁছান। সেখানে রাজ্যের নেতারা তাকে স্বাগত জানান। সে সময় নেতাকর্মীরা স্লোগান দেন, ‘বিজেপির একনায়কের কাছে কংগ্রেস কখনো মাথা নত করবে না।

]]>
https://thedailyannadiganta.com/archives/1271/feed 0
লায়ন তাণ্ডবে বিধ্বস্ত ভারত, অজিদের লক্ষ্য ৭৬ রান https://thedailyannadiganta.com/archives/833 https://thedailyannadiganta.com/archives/833#respond Thu, 02 Mar 2023 14:01:27 +0000 http://thedailyannadiganta.com/?p=833 নাথান লায়নের ৮ উইকেট শিকারের সুবাদে ভারতের মাটিতে টেস্ট জয়ের দূর্লভ মুহূর্তের সামনে দাঁড়িয়ে এখন অস্ট্রেলিয়া। ইনদোরে ৩য় টেস্টের প্রথমদিনে খুবই নড়বড়ে ছিল স্বাগতিক ভারতের ব্যাটিং, প্রথম ইনিংসে মাত্র ১০৯ রানে অলআউট হয় রোহিত শর্মার দল। জবাবে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৯৭ রান তোলে অজিরা। তাদের দেয়া ৮৮ রানের লিড পেরিয়ে মাত্র ৭৬ রান তুলতেই সব উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
বৃহস্পতিবার (২ মার্চ) ইনদোর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনের প্রথম এক ঘণ্টা বেশ স্বাচ্ছন্দ্যেই পার করেছিল অস্ট্রেলিয়া। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার পিটার হ্যান্ডসকম্ব ও ক্যামেরুন গ্রিন ছিল পিচে। স্কোরবোর্ডে যখন ৪ উইকেটে ১৮৬ রান, তখনই শুরু হয় অজি ব্যাটারদের ছন্দপতন। ১৯ রান করা হ্যান্ডসকম্বকে ফিরিয়ে দিনের প্রথম আক্রমণটি করেন অশ্বিন। এ জুটি ভাঙার পরই ম্যাচে ফেরে ভারত।
সেই সাথে শুরু হয় অজি ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। একে একে সাজঘরের পথ ধরেন গ্রিন (২১), মিচেল স্টার্ক (১), অ্যালেক্স ক্যারে (৩), টড মার্ফি (০) আর নাথান লিয়ন (৫)। শেষ পর্যন্ত ১৯৭ রানে গিয়ে থামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
জাদেজা আগের দিনই ৪ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় দিনে ৩টি করে উইকেট নিজের নামের পাশে যোগ করেন অশ্বিন আর উমেশ। ৮৮ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে স্বাগতিকরা।
কিন্তু, ৮৮ রানের লিড পেরোনোর লক্ষ্য নিয়ে ২য় ইনিংসে ব্যাট করতে নামা ভারত ৮৮ রানের আগেই হারিয়ে বসে ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। দুজনকেই ফিরিয়েছেন নাথান লায়ন।
এরপর, অভিজ্ঞ ও পরীক্ষিত ব্যাটার চেতেশ্বর পূজারা একপাশ আগলে রেখে সাক্ষী হন নিয়মিত বিরতিতে সতীর্থদের সাজঘরে ফেরার দৃশ্যের। এ ইনিংসেও ব্যর্থ ভিরাট কোহলি। প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া ম্যাথু কুনেহানের বলে মাত্র ১৩ রানে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। এরপর কেবলমাত্র শ্রেয়াস আইয়ার ২৬ রান করেছেন। বাকি সবাই ফিরে যান দুই অঙ্কে পৌঁছানোর আগেই।
শেষদিকে নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাট করতে থাকা আকষার প্যাটেলকে হিট করে খেলার ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি সেভাবে চেষ্টাও করেছিলেন। কিন্তু অন্যপ্রান্তে থাকা কেউই তাকে দিতে পারেননি উপযুক্ত সঙ্গ। ফলে স্বাগতিকদের ইনিংস থামে ১৬৩ রানে।
শুক্রবার (৩ মার্চ) ৭৬ রানের লক্ষ্য তাড়া করতে ব্যাট হাতে নামবে মাইটি অজিরা।

]]>
https://thedailyannadiganta.com/archives/833/feed 0
৩ দিন পর বিবিসির দিল্লি-মুম্বাই কার্যালয়ে তল্লাশি শেষ https://thedailyannadiganta.com/archives/375 https://thedailyannadiganta.com/archives/375#respond Fri, 17 Feb 2023 03:08:41 +0000 http://thedailyannadiganta.com/?p=375 ভারতে ৩ দিন পর বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে অফিসে কর কর্মকর্তাদের তল্লাশি শেষ হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ মঙ্গলবার নয়াদিল্লি এবং মুম্বাইয়ের অফিসে প্রবেশ করে। কর্মীদের দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় বা তাদের অফিসে থাকতে বলা হয়।
বিবিসি বলেছে, ‘আমরা কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখব এবং আশাকরি যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান হবে।
এতে বলা হয়, ‘কোনো ভয় বা পক্ষপাতিত্ব ছাড়াই তারা প্রতিবেদন তৈরি ও প্রচার অব্যাহত রাখবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসি একটি ডকুমেন্টারি প্রচারের কয়েক সপ্তাহ পর এই তল্লাশি শুরু হয়।
বিবিসির বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা কর্মীদের সহায়তা করছি- তাদের কয়েকজনকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে অথবা রাতে থাকতে হয়েছে এবং তাদের কল্যাণ আমাদের অগ্রাধিকার। আমাদের কার্যালয় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং আমরা ভারত ও এর বাইরের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিবিসি, ভারত, তল্লাশি, নরেন্দ্র মোদি, দিল্লি, মুম্বাই,
আরও
বিবিসির দিল্লি-মুম্বাই কার্যালয়ে তৃতীয় দিনের মতো তল্লাশি
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বিবিসি একটি বিশ্বস্ত, স্বাধীন মিডিয়া সংস্থা এবং আমরা আমাদের সহকর্মী ও সাংবাদিকদের পাশে আছি। তারা ভয় বা পক্ষপাত ছাড়াই কাজ চালিয়ে যাবেন।
নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চান’ শুধু যুক্তরাজ্যে টেলিভিশনে সম্প্রচারিত হয়েছিল। বিবিসির তথ্যচিত্রে ২০২২ সালে গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার সময় মোদির ভূমিকা তুলে ধরা হয়, যা দেশটিতে ‘বিতর্ক’ সৃষ্টি করে। ভারত ইতোমধ্যে ইউটিউব ও টুইটার থেকে এই প্রামাণ্যচিত্রের সব লিংক ব্লক করেছে।
বিবিসি জানায়, গত মাসে ভারত সরকারকে তথ্যচিত্রটির জবাব দেওয়ার কথা জানানো হয়েছিল, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছিল।
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষণাবেক্ষণকারী অলাভজনক সংগঠন এডিটরস গিল্ড অব ইন্ডিয়া এ সপ্তাহের শুরুতে জানায়, তারা এই অনুসন্ধান নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার বোর্ড অভিযোগ করেছে, ‘ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সমালোচনামূলক কভারেজের জন্য বিবিসিকে হয়রানি ও ভয় দেখানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ।
যদিও, ভারতীয় কর্তৃপক্ষ বলছে- অভিযান বৈধ ছিল, এখানে সরকারের কিছু করার নেই।

]]>
https://thedailyannadiganta.com/archives/375/feed 0