মনোনয়নপত্র – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Mon, 04 Dec 2023 13:42:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg মনোনয়নপত্র – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 মনোনয়নপত্র বাছাই শেষ, মঙ্গলবার শুরু আপিল https://thedailyannadiganta.com/archives/2277 https://thedailyannadiganta.com/archives/2277#respond Mon, 04 Dec 2023 13:42:03 +0000 https://thedailyannadiganta.com/?p=2277 আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে শুরু হবে আপিল গ্রহণ।
সোমবার (৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম।
জানা যায়, গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী, মনোনয়নপত্র বাতিল ও গ্রহণাদেশের বিরুদ্ধে কোনো প্রার্থী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রিটার্নিং অফিসারের আদেশে সংক্ষুব্ধ হয়ে মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত (সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে) নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি আকারে (আপিলের মূল কাগজপত্র এক সেট ও ছায়ালিপি ছয় সেটসহ) আপিল দায়ের করতে পারবেন।
ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম জানান, আপিল আবেদনের জন্য নির্বাচন ভবনে দশটি বুথ স্থাপন করা হয়েছে । সেখানে ১০ কর্মকর্তার কাছে আপিল আবেদন জমা দেওয়া যাবে। এছাড়া ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ১০০টি করে আপিল শুনানি হবে ক্রমানুসারে।
আপিল আবেদনগুলো শুনানি শেষে ফল মনিটরে প্রদর্শন, রায়ের পিডিএফ কপি ও আপিলের সিদ্ধান্ত রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট পক্ষের ই-মেইল অ্যাকাউন্টে পাঠানোর পাশাপাশি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এছাড়া আপিলের রায়ের অনুলিপি নিম্নোক্ত শিডিউল মোতাবেক নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে বিতরণ করা হবে।
অন্যদিকে রায়ের অনুলিপি আবেদনের ভিত্তিতে বিতরণ করা হবে (উল্লেখ্য নামঞ্জুর আপিলের রায় অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করা হবে)।

]]>
https://thedailyannadiganta.com/archives/2277/feed 0