মানিকগঞ্জ – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Thu, 18 Jul 2024 07:22:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg মানিকগঞ্জ – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 মানিকগঞ্জে কোটা আন্দোলন নিয়ে পক্ষে-বিপক্ষে সংঘর্ষ, আহত ৪০ https://thedailyannadiganta.com/archives/2437 https://thedailyannadiganta.com/archives/2437#respond Thu, 18 Jul 2024 07:00:06 +0000 https://thedailyannadiganta.com/?p=2437 মানিকগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ৩০-৪০ জন আহত হয়েছে।
সকাল সাড়ে ১১টার দিকে শহরের উত্তর সেওতা ও কোর্ট চত্বর এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল করে।
এসময় খালপাড় এলাকায় ছাত্রলীগ ও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তাদের ওপর লাঠিসোটা নিয়ে আক্রমণ করে। পরে দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ ব্যাপক সংঘর্ষ হয়। পরে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পরে বেলা ১১ টার দিকে সরকারী দেবেন্দ্র কলেজ ও কোর্ট চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীরা অপর একটি মিছিল বের করে। পরে তাদের মিছিলে হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০-৪০ জন আহত হয়েছে।
ঘটনা নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের উত্তেজনা ও থমথমে পরিবেশ বিরাজ করছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2437/feed 0
সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ https://thedailyannadiganta.com/archives/1377 https://thedailyannadiganta.com/archives/1377#respond Fri, 31 Mar 2023 14:59:23 +0000 http://thedailyannadiganta.com/?p=1377 ডিজিটাল নিরাপত্তা আইনে আটক দৈনিক প্রথম আলো’র সাংবাদিক শামসুজ্জামান শামসসহ সকল আটক সাংবাদিকের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার (৩১ মার্চ) বেলা ১১ টার দিকে প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সহ-সভাপতি আহাম্মেদ সাব্বির সোহেল, গাজী ওয়াজেদ আলম লাভলু, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক সহ সম্পাদক শাহানুর ইসলাম, দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম সুজনসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার জন্য এক বড় প্রতিবন্ধকতা। সাংবাদিকদের নানা ভাবে এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মিথ্যা মামলায় জরানো হচ্ছে, হয়রানি করা হচ্ছে এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে। তাই দ্রুত এই কালো আইন বাতিল করে স্বাধীন সাংবাদিকতায় সহযোগিতার দাবি জানানো হয় সরকারের প্রতি।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নির্যাতনের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার এবং এসব ঘটনার প্রতিবাদ জানানো হয় মানববন্ধন থেকে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1377/feed 0