মিয়ানমার – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Tue, 06 Feb 2024 15:14:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg মিয়ানমার – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 আকাশসীমা লঙ্ঘন না করতে মিয়ানমারকে ঢাকার সতর্কবার্তা https://thedailyannadiganta.com/archives/2292 https://thedailyannadiganta.com/archives/2292#respond Tue, 06 Feb 2024 15:14:31 +0000 https://thedailyannadiganta.com/?p=2292 মিয়ানমারের কোনো যুদ্ধবিমান বা হেলিকপ্টার যাতে বাংলাদেশের আকাশ সীমানায় প্রবেশ না করে, সে বিষয়ে দেশটিকে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৫ ফেব্রুয়ারি) মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসা মর্টারশেলের আঘাতে দুজন নিহতে ঘটনায় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পাঠানো প্রতিবাদপত্রে বিষয়টি উল্লেখ করা হয়।
এর আগে, সকালে ঢাকাস্থ মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির প্রতিবাদপত্র তার কাছে হস্তান্তর করেন।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে প্রাণহানি বা সম্পত্তির জন্য ক্ষতিকারক এমন কোনো অগ্রহণযোগ্য কর্মকাণ্ড বন্ধে মিয়ানমার সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া রাখাইন থেকে আর কোনো বাস্তুচ্যুতকে বাংলাদেশ গ্রহণ করবে না বলেও রাষ্ট্রদূতকে সাফ জানিয়ে দেওয়া হয়। মিয়ানমার বিমানবাহিনী সীমান্তের খুব কাছে নিয়মিত অপারেশন চালাচ্ছে এবং তারা যেন বাংলাদেশ সীমানায় না প্রবেশ করে, সে বিষয়ে তাদের সতর্ক করা হয়।
জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত দ্রুততার সঙ্গে বাংলাদেশের উদ্বেগের বিষয়গুলো তার সরকারকে অবহিত করা হবে বলে জানান। এ ছাড়া বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ সদস্যদের দ্রুততার সঙ্গে দেশে ফেরত নেওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

]]>
https://thedailyannadiganta.com/archives/2292/feed 0