মেডিকেল ভর্তি পরিক্ষা – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Mon, 13 Mar 2023 09:27:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg মেডিকেল ভর্তি পরিক্ষা – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 ২৭ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সরকারি মেডিক‌্যালে ভর্তি https://thedailyannadiganta.com/archives/1135 https://thedailyannadiganta.com/archives/1135#respond Mon, 13 Mar 2023 09:25:25 +0000 http://thedailyannadiganta.com/?p=1135 আগামী ২৭ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত দেশের ৩৭টি সরকারি মেডিক‌্যাল কলেজে নির্বাচিত শিক্ষার্থীরা অফিস চলাকালীন সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। সংশ্লিষ্ট মেডিক‌্যাল কলেজ থেকে গঠিত স্থানীয় ভর্তি কমিটি নির্বাচিত ভর্তিচ্ছুক শিক্ষার্থীর সকল মূল সনদপত্র যাচাই করবেন। মেডিক‌্যাল বোর্ড ভর্তির পূর্বে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করবেন, যার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের সাময়িকভাবে ভর্তি করানো হবে। বেসরকারি মেডিক‌্যাল কলেজে ভর্তি সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দেশের সরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে ২৭ মার্চ থেকে। ভর্তির এই কার্যক্রম চলবে ৬ এপ্রিল পর্যন্ত।

সোমবার (১৩ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিক‌্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে প্রণীত নীতিমালার শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৪ হাজার ৩৫০ জন পরীক্ষার্থীকে ৩৭টি সরকারি মেডিক‌্যাল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

সরকারি মেডিক‌্যাল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির সময় একজন শিক্ষার্থীর যেসকল কাগজপত্র লাগবে:

১. ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।

২. এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

৩. এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা পাসের মূল সনদপত্র বা প্রশংসাপত্র।

৪. চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।

৫. জেলা কোটার দাবির ক্ষেত্রে স্থানীয় সিটি করপোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিক সনদপত্র।

৬. পার্বত্য জেলার উপজাতীয়, অ-উপজাতীয় উভয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চিফ এবং জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র। অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র।

৭. মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বপক্ষে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং ৪৮.০০.০০০০.০০৩.২৫.০১৯.২০.৮৭৫ তারিখ ১৮-১০-২০২০ খ্রি. মূলে প্রকাশিত পরিপত্র এবং সরকার কর্তৃক জারিকৃত বিধি বিধান অনুযায়ী প্রমাণপত্র।

৮. প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি মেডিক‌্যাল কলেজের অধ্যক্ষ কর্তৃক যাচিত অন্যান্য প্রমাণপত্র।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনলাইন আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদির স্বপক্ষে পরিক্ষার্থী কর্তৃক কোনো প্রমাণপত্র দেখাতে ব্যর্থ হলে বা জমা দেওয়া তথ্য অসত্য বলে প্রমাণিত হলে, যেকোনো সময় তার ভর্তি বাতিলপূর্বক সেই শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া, ভর্তি পরীক্ষা সক্রান্ত সব প্রয়োজনীয় তথ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd এবং সংশ্লিষ্ট মেডিক‌্যাল কলেজ থেকে জানা যাবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1135/feed 0
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ https://thedailyannadiganta.com/archives/1089 https://thedailyannadiganta.com/archives/1089#respond Sun, 12 Mar 2023 13:19:42 +0000 http://thedailyannadiganta.com/?p=1089 সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ১ লাখ ৩৫ হাজার ৮০০ জন ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবছর । এর মধ্যে পাস করেছেন ৪৯ হাজার ১৯৫ জন শিক্ষার্থী। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।
রোববার (১২ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।
জানা যায়, পরীক্ষায় সর্বমোট পাসের মধ্যে ছেলে ২০ হাজার ৮১৩ জন ও পাসের হার ৪২ দশমিক ৩১ শতাংশ। মেয়ে পাস করেছেন ২৮ হাজার ৩৮১ জন ও পাসের হার ৫৭ দশমিক ৬৯ শতাংশ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানান, সারা দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এবার শিক্ষার্থী ভর্তির জন্য আসন আছে ৪ হাজার ৩৫০টি। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম অনুযায়ী প্রথম ৪ হাজার ৩৫০ জন এসব কলেজে ভর্তি হতে পারবেন। এছাড়া, বাকি শিক্ষার্থীরা বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে পারবেন।
উল্লেখ্য, সারাদেশে ৭১টি বেসরকারি মেডিকেল কলেজে এবার শিক্ষার্থী ভর্তির জন্য মোট আসন রাখা হয়েছে ৬ হাজার ৭৭২টি।
রাজধানীর ৫ টিসহ দেশের ১৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় গত শুক্রবার।

]]>
https://thedailyannadiganta.com/archives/1089/feed 0