মেসি – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Thu, 23 Mar 2023 12:23:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg মেসি – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 ৮’শ গোলের মাইলফলক সামনে রেখে জাতীয় দলে খেলতে নামছেন মেসি https://thedailyannadiganta.com/archives/1274 https://thedailyannadiganta.com/archives/1274#respond Thu, 23 Mar 2023 12:23:36 +0000 http://thedailyannadiganta.com/?p=1274 ক্যারিয়ারে বিশ্বকাপ শিরোপা জয়ের পর একজন ফুটবলারের হয়তোবা আর খুব বেশি কোন স্বপ্ন থাকে না। তবে চরম আরাধ্য সেই শিরোপা নিয়ে ঘরে ফেরার পর অনেকটাই আত্মবিশ্বাসের সাথে স্বপ্নবাজ লিওনেল মেসি জানিয়েছিলেন, বিশ্বজয়ী হিসেবে আরও কিছুদিন আর্জেন্টিনার জার্সি পড়ে খেলতে চান। সেই স্বপ্নই বাস্তবে পরিণত হচ্ছে, বিশ্বকাপের পর পানামার বিরুদ্ধে প্রথম প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা।
শুক্রবার (২৪ মার্চ) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ৮০ হাজার সমর্থক মেসিদের মাঠে নামার অপেক্ষায় মুখিয়ে আছে। বিশ্বকাপের পর প্রথম বারের মতো জাতীয় দলের হয়ে মেসির খেলা নিয়ে কোচ লিওনেল স্কালোনিও অধিনায়ককে নিয়ে দারুণ খুশি। কারণ এ ম্যাচকে ঘিরে দুটি মাইলফলকের সামনে রয়েছেন মেসি।
তিনি বলেছেন,মেসি বেশ ভালো আছে। সে যতক্ষণ না অন্য কিছু বলবে ততক্ষণ আমরাও কিছু বলবো না। জাতীয় দলের সাথে সে মাঠের সময়টা বেশ উপভোগ করছে।
২০০৫ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক মেসির। গত ১৮ বছরে খেলেছেন ১৭২টি ম্যাচ। শেষ তিন বছরের মধ্যে জিতেছেন কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ। এছাড়া ব্যক্তিগতভাবে ৮০০ গোলের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় আছেন মেসি।
দুই প্রীতি ম্যাচে ১ গোল পেলেই স্পর্শ করবেন ৮০০ গোলের মাইলফলক। আর ২ গোল করতে পারলে জাতীয় দলের হয়ে তিনি ১০০ গোল করার কীর্তিও গড়বেন। যদিও মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো আন্তর্জাতিক অঙ্গনে সর্বোচ্চ ১১৮ গোল করার পাশাপাশি সব মিলিয়ে ৮২৮ গোল করে এ তালিকায় এগিয়ে রয়েছেন।
ডিসেম্বরে কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে মেসি দুটি গোল করেছিলেন। পেনাল্টিতে আর্জেন্টিনা জয়ী হয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা দখল করে। ফেব্রুয়ারিতে মেসি ফিফার বর্ষসেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।
জাতীয় দলের হয়ে রোনালদোর পর রয়েছেন ইরানের আলি দাই। দেশের জার্সি গায়ে তিনি করেছেন ১০৯টি গোল। সেই হিসেবে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোল করার তালিকায় রয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এ তারকার পর ৮৯ গোল নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন মালয়েশিয়ার মোখতার দাহারি।

]]>
https://thedailyannadiganta.com/archives/1274/feed 0
ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি https://thedailyannadiganta.com/archives/741 https://thedailyannadiganta.com/archives/741#respond Tue, 28 Feb 2023 04:05:39 +0000 http://thedailyannadiganta.com/?p=741 কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমাকে পেছনে ফেলে ফিফা ২০২২ সালের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে জমকালো আয়োজনে ‘ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড’ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
তবে এবার ফিফা বর্ষসেরায় বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার জয়জয়কার। বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন লিওনেল স্কালোনি। বর্ষসেরা গোলরক্ষক আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন- স্পেন ও বার্সেলোনা তারকা অ্যালেক্সিয়া পুতেল্লাস।
প্রয়াত ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে স্মরণ করে ফিফার এবারের অনুষ্ঠান শুরু করা হয়। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে ব্রাজিলের আরেক কিংবদন্তি রোনাল্ডো নাজারিও স্মরণ করেন পেলেকে।
১২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ভোটের শেষে ১০ ফেব্রুয়ারি প্রতিটি ক্যাটাগরিতে সেরা তিনের নাম জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ফিফার সদস্য দেশগুলোর কোচ, অধিনায়ক, নির্বাচিত গণমাধ্যম প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হন বর্ষসেরা।
বেনজেমা ও এমবাপেকে হারিয়ে বর্ষসেরা হয়েছেন বিশ্বজয়ী লিওনেল মেসি। থিবো কোর্তোয়া ও ইয়াসিন বুনোকে টপকে সেরা গোলকিপার মেসির জাতীয় দল সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজ। কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওয়ালাকে টপকে বর্ষসেরা কোচ হয়েছেন বিশ্বজয়ী লিওনেল স্কালোনি।
এক নজরে বর্ষসেরা যারা
ছেলেদের বর্ষসেরা ফুটবলার: লিওনেল মেসি (আর্জেন্টিনা ও পিএসজি)
ছেলেদের বর্ষসেরা গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলা)
ছেলেদের বর্ষসেরা কোচ: লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা)
মেয়েদের বর্ষসেরা ফুটবলার: অ্যালেক্সিয়া পুতেল্লাস (স্পেন ও বার্সেলোনা)
মেয়েদের বর্ষসেরা গোলকিপার: ম্যারি এরাপস (ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেড)
মেয়েদের বর্ষসেরা কোচ: সারিনা ওয়েঘম্যান (ইংল্যান্ড জাতীয় দল)
বর্ষসেরা গোল/পুসকাস অ্যাওয়ার্ড: মার্চিন ওলেস্কি (পোল্যান্ড)

]]>
https://thedailyannadiganta.com/archives/741/feed 0