মেহেরপুর – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Mon, 03 Apr 2023 05:26:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg মেহেরপুর – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 মেহেরপুরে দুই ভাই হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড https://thedailyannadiganta.com/archives/1446 https://thedailyannadiganta.com/archives/1446#respond Mon, 03 Apr 2023 05:26:31 +0000 http://thedailyannadiganta.com/?p=1446 মেহেরপুরের গাংনী উপজেলায় সহোদর রফিকুল ও আবুজেল হত্যা মামলার ১০ বছর পর ৯ জনের মৃত্যুদ-াদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপুতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে বেকসুর খালাস দেন আদালত। গতকাল আদালতের অতিরিক্ত সরকারি কৌসুলি (এপিপি) অ্যাডভোকেট কাজী শহীদুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুদ-প্রাপ্তরা হলেন- গাংনী উপজেলার কাজীপুর গ্রামের কিয়ামতের ছেলে হালিম (৩৫), নজির আলীর ছেলে শরিফুল ইসলাম (৪০), আছের উদ্দীনের ছেলে আতিয়ার (৪০), আফেল উদ্দীনের ছেলে আজিজুল (৩৬), মৃত দবীর উদ্দীনের ছেলে শরিফ (৪০) ও ফরিদ (৪৫), আব্দুল জলিলের ছেলে জালাল উদ্দীন (৪৩), নজির উদ্দীনের ছেলে দবির উদ্দীন (৩২) ও মুনছারের ছেলে মনি (২৫)। এর মধ্যে জালাল উদ্দীন পলাতক আছেন। বাকিরা আদালতে উপস্থিত ছিলেন। খালাসপ্রাপ্তরা হলে- আলমেস, আরিফ, হারুন, রাজিব, ও ফারুক।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৫ জুন কাজীপুর গ্রামের একটি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল জব্দ করে বিজিবি। বিজিবিকে ফেনসিডিল ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে রফিকুল ইসলাম ও আবুজেল নামে দুই ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ওই দিন রাতে রফিকুল ইসলামকে ডেকে নিয়ে মারধর করেন অভিযুক্তরা। চিৎকারে শুনে আশপাশের লোকজন রফিকুলকে উদ্ধার করে।
১৫ জুন রাত ১০টার দিকে বিষয়টি মীমাংসার জন্য দুই ভাইকে ডেকে নিয়ে যান অভিযুক্তরা। এরপর থেকে তাদের আর খোঁজ মিলছিল না। পরদিন ভোরে কাজীপুর গ্রামের ভারতীয় সীমান্ত থেকে দুই ভাইয়ের ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতদের বোন জরিনা বেগম গাংনী থানায় হত্যা মামলা করেন। ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর ১৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় তিনজন আসামি ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত ৯ জনের মৃত্যুদ- দেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/1446/feed 0
যথাযোগ্য মর্যাদায় মুজিবনগরে পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ https://thedailyannadiganta.com/archives/950 https://thedailyannadiganta.com/archives/950#respond Tue, 07 Mar 2023 13:36:08 +0000 http://thedailyannadiganta.com/?p=950 যাথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরের মুজিবনগরে পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ ‌‌।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকায় রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান ) তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন ‌। ৭ই মার্চ শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্যই এটি গুরুত্বপূর্ণ দিন , পাঁচ দশক আগে এই দিনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে লাখো মানুষকে ডাক দিয়েছিলেন । এ ভাষণ এখনো অনুপ্রেরণা যোগায় ‌ ।
দিনটি উপলক্ষে মুজিবনগর উপজেলা নিবার্হী অফিসার অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে মুজিবনগর কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সাথে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদ, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব, প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন ,বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন।
পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান মুজিবনগর থানার পক্ষে অফিসার ইনচার্জ ওসি মেহেদী রাসেল, মুক্তিযোদ্ধাদের পক্ষে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধা আহসান আলী, বাংলাদেশ আনসার ও ভিডিপির পক্ষে উপজেলা আনসার ভিডিপি অফিসার মিরাজুল ইসলাম , উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ , বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান মধু সম্পাদক নজরুল ইসলাম, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তকিম হক খোকন,মহাজনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বল্টু, কৃষক লীগের সভাপতি জাহীদ হাচান রাজীব, সম্পাদক শাহিনুজ্জামান মানিক,,
উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ ,সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন ।এবং শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৌফিক আহমেদ, ফায়ার সার্ভিস মুজিবনগর, পল্লী বিদ্যুৎ সমিতি মুজিবনগর , বাংলাদেশ ছাত্র লীগের পক্ষে শ্রদ্ধা জানান মোনাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গাজী স্বপন, স্বেচ্ছাসেবকলীগের পক্ষে শ্রদ্ধা জানান উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মতিউর রহমান মতিন, শ্রদ্ধা জানান উপজেলা যুব মহিলালীগের সভাপতি তকলিমা খাতুন ও সম্পাদিকা তাহমিনা খাতুন, ইয়ং বাংলা ফিচার লিডারশিপ মুজিবনগর শাখার পক্ষে সভাপতি হাসানুজ্জামান লালটু, সম্পাদক মতিউর রহমান মতিন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম মতিউর রহমান। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিশিষ্ট সংগীত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

]]>
https://thedailyannadiganta.com/archives/950/feed 0
মুজিবনগরে জাতীয় শিশু দিবস ও স্বাধীনতা দিবসের প্রস্ততি সভা অনুষ্ঠিত https://thedailyannadiganta.com/archives/921 https://thedailyannadiganta.com/archives/921#respond Sun, 05 Mar 2023 11:48:11 +0000 http://thedailyannadiganta.com/?p=921 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ও স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে মুজিবনগরে প্রস্ততিমূলক সভা করেছে মুজিবনগর উপজেলা প্রশাসন। গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় মুুজিবনগর উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস। ওই সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা: আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন, বাগোয়ান ইউনিয়ন চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউনিয়ন চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ প্রমুখ।

]]>
https://thedailyannadiganta.com/archives/921/feed 0
মুজিবনগরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত https://thedailyannadiganta.com/archives/808 https://thedailyannadiganta.com/archives/808#respond Thu, 02 Mar 2023 08:38:01 +0000 http://thedailyannadiganta.com/?p=808 ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগরে ৫ম জাতীয় ভোটার দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে মুজিবনগর উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। এছাড়া অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাইন করিমসহ উপজেলা নির্বাচন অফিস এবং উপজেলার অন্যান্য কর্মকর্তা -কর্মচারি বৃন্দ উপস্হিত ছিলেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/808/feed 0
মুজিবনগরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত https://thedailyannadiganta.com/archives/705 https://thedailyannadiganta.com/archives/705#respond Sat, 25 Feb 2023 10:35:37 +0000 http://thedailyannadiganta.com/?p=705 পুষ্টি, মেধা,দারিদ্র্য বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্যকে ধারন করে মেহেরপুরের মুজিবনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২৩ উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি)এর আয়োজনে,
মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে, গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার সময় রামনগর ফুটবল মাঠে ওই প্রদর্শনী মেলা অনুষ্টিত হয়।এতে উপজেলা নির্বাহি অফিসার অনিমেষ বিশ্বাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন। গাংনী উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: আলাউদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: হারিছুল আবিদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাকিবউদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ তানিয়া আক্তার, জেলা ট্রেনিং কর্মকর্তা ডা: শেখ মোহাম্মদ মশিউর রহমান প্রমুখ। প্রদর্শনীতে ২০ টি গরু, ১০টি ছাগল, ১০টি ভেড়া এবং ১০টি বিভিন্ন প্রাণিসহ মোট ৫০টি ষ্টল স্থাপন করা হয়। দুপুরে প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশিষ্ট উদ্দোক্তা ও সমাজ সেবক হাসানুজ্জামান লাল্টু উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা জয়নাল আবেদীন, মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের এল এফ এ মিঠুন আলী, এল এফ এ হাবিবুর রহমানসহ অফিসের সকল কর্মকর্তা – কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার শ্রেষ্ঠ খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/705/feed 0
মুুজিবনগরে স্কাউটস’র বিপি দিবস উদযাপন https://thedailyannadiganta.com/archives/619 https://thedailyannadiganta.com/archives/619#respond Wed, 22 Feb 2023 12:36:55 +0000 http://thedailyannadiganta.com/?p=619 মেহেরপুর জেলার মুুজিবনগর উপজেলায় স্কাউটিংয়ের জনক “রবার্ট স্টীফেনশন স্মিথ লড ব্যাডেন পাওয়েল অব গিল ওয়েল”সংক্ষেপে বিপি এর ১৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বিপি দিবস উদযাপন করা হয়েছে।বাংলাদেশ স্কাউট, মুুজিবনগর উপজেলা শাখার আয়োজনে গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় মুুজিবনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্টিত হয়।স্কাউট উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদ,শিক্ষা অফিসার আলা উদ্দিন,উপজেলা স্কাউট লিডার শাহিনুজ্জামান,স্কাউট কমিশনার রুৎ ছবি বিশ্বাস, স্কাউট সম্পাদক মোবারক হোসেন, কাব লিডার ফারুক হোসেন ও মুুজিবনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউট সভাপতি অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে একটি র‍্যালী স্কুল চত্বর প্রদিক্ষন করেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/619/feed 0
মুজিবনগরে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন https://thedailyannadiganta.com/archives/574 https://thedailyannadiganta.com/archives/574#respond Tue, 21 Feb 2023 08:59:41 +0000 http://thedailyannadiganta.com/?p=574 মেহেরপুরের মুজিবনগরে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ফেব্রুয়ারী প্রথম প্রহরে রাত ১২-০১ মিনিটে মুজিবনগর শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস ও উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, মহিলা ভাইস চোরম্যান আফরোজা খাতুন। পরে মুজিবনগর থানার পক্ষে ওসি মো: মেহেদী রাসেল, মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আহসান আলী খান, উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা আ‘লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের পক্ষে সভাপতি কামরুল হাসান চাঁদু, জেলা জাতীয়পাটি (জেপি) পক্ষে সভাপতি মওলাদ হোসেন ও সাধারন সম্পাদক উজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের পক্ষে স্বপন গাজী, উপজেলা কৃষকলীগের পক্ষে সভাপতি জাহিদ হাসান রাজিব ও সম্পাদক শাহিনুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষে মতিউর রহমান মতিন, বাগোয়ান ইউপি পরিষদের পক্ষে চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউপি পরিষদের পক্ষে চেয়ারম্যান মফিজুর রহমান, উপজেলা বাংলাদেশ মুক্তিযুদ্ধ সন্তান সংসদ কমান্ডের পক্ষে সভাপতি শুকুর আলী, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে সভাপতি মুজিবর রহমান মধু, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, উপজেলা ইয়াং বাংলা ফিচার, মুজিবনগর প্রেস কাব, মেহেরপুর সিডিপি পুষ্পার্ঘ অর্পন করে। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পার্ঘ অর্পন করা হয়।

]]>
https://thedailyannadiganta.com/archives/574/feed 0
মুুজিবনগরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার https://thedailyannadiganta.com/archives/558 https://thedailyannadiganta.com/archives/558#respond Mon, 20 Feb 2023 07:01:37 +0000 http://thedailyannadiganta.com/?p=558 মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের একটি মাঠ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশের একটি টীম লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

মেহেরপুর মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল জানান, মহাজনপুর গ্রামের রাজ্জাকের ইটভাটার পাশে গমক্ষেতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে মাঠের লোকজন স্থানীয় ইউপি সদস্য কালু মিয়াকে জানান। পরে তিনি পুলিশে খবর দেন। পুলিশ অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে। লাশের গলায় ও কপালের উপরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ^াস রোধ করে হত্যা করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এবং কারা এ হত্যাকাণ্ডে জড়িত তা খুঁজে বের করার চেষ্টাও করা হচ্ছে। সেই সাথে মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত ঐ নারীর আনুমানিক বয়স ৩২ বছর।

]]>
https://thedailyannadiganta.com/archives/558/feed 0