যুক্তরাষ্ট্র – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Fri, 02 Jun 2023 04:51:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg যুক্তরাষ্ট্র – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 এবার বিমানবাহিনীর অনুষ্ঠান মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেলেন বাইডেন https://thedailyannadiganta.com/archives/2171 https://thedailyannadiganta.com/archives/2171#respond Fri, 02 Jun 2023 04:51:39 +0000 http://thedailyannadiganta.com/?p=2171 আবার হোঁচট খেয়ে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (১ জুন) কলোরাডো অঙ্গরাজ্যে ইউএস এয়ার ফোর্স একাডেমির স্নাতকদের সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চেই হোঁচট খেয়ে পড়ে যান প্রেসিডেন্ট। এসময় বিমান বাহিনীর কর্মকর্তারা তাঁকে সাহায্য করতে ছুটে যান। তবে প্রেসিডেন্টকে কারও সাহায্য ছাড়াই তাঁর আসনে ফিরে যেতে দেখা গেছে।
প্রেসিডেন্ট বাইডেনের বয়স এখন ৮০ বছর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট তিনি।
এই বয়সে প্রেসিডেন্ট ৯২১ জন গ্র্যাজুয়েট ক্যাডেটের প্রত্যেকের সঙ্গে করমর্দন করেছেন। এ জন্য তাঁকে দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে।
প্রেসিডেন্টের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে হালনাগাদ দিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক বেন লাবোল্ট বলেছেন, প্রেসিডেন্ট ভালো আছেন। তিনি টুইটারে লিখেছেন, যখন তিনি ক্যাডেটদের সঙ্গে করমর্দন করছিলেন তখন মঞ্চে একটি বালির ব্যাগ ছিল। সেটিতেই হোঁচট খেয়েছেন।
ওই ঘটনার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট বাইডেন করমর্দন শেষে হেঁটে তাঁর আসনের দিকে ফিরে আসার সময় হোঁচট খেয়ে পড়ে গেলেন। এরপর একাই উঠে হেঁটে যাওয়ার সময় তাঁকে বালির ব্যাগের দিকে ইশারা করতে দেখা যায়।
অনুষ্ঠান শেষ হওয়ার পর প্রেসিডেন্ট বাইডেনকে দৃশ্যত স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে দেখা গেছে।
অবশ্য প্রেসিডেন্ট হওয়ার পর বাইডেনের এভাবে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ঘটনা
এটিই প্রথম নয়। এর আগে সাইকেল থেকে পড়ে গিয়েছিলেন। এয়ার ফোর্স ওয়ানের সিঁড়ি বেয়ে ওঠার সময়ও একবার হোঁচট খেয়েছিলেন।
এমনিতেই সমালোচকেরা বলেন, প্রেসিডেন্ট পদে দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাইডেনের বয়সটা খুব বেশিই।
সাম্প্রতিক জরিপগুলোতেও দেখা গেছে, মার্কিন ভোটারদের অধিকাংশই বাইডেনের বার্ধক্য নিয়ে উদ্বিগ্ন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে দ্বিতীয় মেয়াদের শুরুতে তাঁর বয়স হবে ৮২ বছর। ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।

]]>
https://thedailyannadiganta.com/archives/2171/feed 0
র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা ‘শিথিল’ হওয়ার সম্ভাবনা রয়েছে: র‍্যাব মহাপরিচালক https://thedailyannadiganta.com/archives/837 https://thedailyannadiganta.com/archives/837#respond Thu, 02 Mar 2023 14:07:28 +0000 http://thedailyannadiganta.com/?p=837 গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং বাহিনীর সাবেক ও বর্তমান সাতজন কর্মকর্তার ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটি শিথিল হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকরা র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনার গুঞ্জনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘সম্ভাবনা আছে’।
র‍্যাব ডিজি বলেন, তারা (যুক্তরাষ্ট্র) যা জানতে চেয়েছিল- তাদের অনেক ভুয়া তথ্য জানানো হয়েছে। মূলত তাদের বিভ্রান্ত করা হয়েছিল। আমরা প্রমাণসহ নথিপত্র সরবরাহ করেছি, তারা সন্তুষ্ট যে ঘটনাগুলো সে রকম ছিল না।
গত (জানুয়ারি) মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফরে এসে র‍্যাবের প্রশংসা করেছেন জানিয়ে খুরশীদ হোসেন বলেন, আমরা শুধু আইনশৃঙ্খলা নিয়ে কাজ করি না, বিভিন্ন মানবিক বিষয় নিয়েও কাজ করি। দেশের সেবা করতে গিয়ে বাহিনীর অনেক সদস্য জীবন দিয়েছেন।
উল্লেখ্য, ২০২১ সালের ১ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র‍্যাবসহ এই বাহিনীর সাবেক ও বর্তমান মিলিয়ে সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এ নিষেধাজ্ঞা জারি করে। আইনের শাসন, মানবাধিকার, মৌলিক স্বাধীনতা এবং বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির পথে অবহেলার দায়ে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

]]>
https://thedailyannadiganta.com/archives/837/feed 0