রংপুর – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Sun, 09 Apr 2023 06:48:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg রংপুর – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 রংপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল এক হাজার দুস্থ পরিবার https://thedailyannadiganta.com/archives/1567 https://thedailyannadiganta.com/archives/1567#respond Sun, 09 Apr 2023 06:48:30 +0000 http://thedailyannadiganta.com/?p=1567 রংপুর জেলা যুবলীগ আজ এক হাজার দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশের পরিচালনায় রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মেহেদে হাসান রনি নগরীর জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
মেহেদে হাসান সিদ্দিক রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালি।
রংপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আদনান হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মারিনুল মর্তুজা মেরিন, সাবেক প্রচার সম্পাদক মুখতার এলাহী মুরাদ, কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুস সোবহান সরকার ও সাবেক সহ-সম্পাদক প্রশান্ত রায় উপস্থিত ছিলেন।

 

]]>
https://thedailyannadiganta.com/archives/1567/feed 0
রংপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ আটক https://thedailyannadiganta.com/archives/1086 https://thedailyannadiganta.com/archives/1086#respond Sun, 12 Mar 2023 11:14:22 +0000 http://thedailyannadiganta.com/?p=1086 রংপুরের গংগাচড়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। রোববার (১২ মার্চ) নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। শিশুটি ভর্তি আছে হাসপাতালে।
গঙ্গাচড়া থানার ওসি দুলাল মিয়া জানান, উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর চোত্তাপাড়া এলাকায় ৫ মার্চ প্রতিবেশী দাদা সম্পর্কের গোলাম মোস্তফা চারবছরের ওই শিশুটিকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এসময় শিশুটির বাবা ও মা বাড়িতে ছিলেন না। কৃষি কাজের জন্য জমিতে ছিলেন। এদিকে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে অভিযুক্তের পরিবার। শিশুটির শারীরিক সমস্যা হলে শনিবার (১১ মার্চ) বিকেলে পরিবারের পক্ষ থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রেখেছেন। সেখান থেকে পুলিশকে খবর দেয়া হলে রোববার সন্ধ্যায় মোস্তফাকে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, এ ঘটনায় মামলা রেকর্ড প্রক্রিয়াধীন আছে। মামলা রেকর্ড করে মোস্তফাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসা দেয়া হচ্ছে।
শিশুটির বাবা- মা ও পরিবারের লোকজন জানিয়েছেন, একজন শিশুর ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে মোস্তফা। তার যেন ফাঁসি হয়।
তবে আটক হওয়া মোস্তফার বোনের দাবি, পরিকল্পিতভাবে ভাইকে ফাঁসানোর জন্য এই ঘটনা সাজানো হয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1086/feed 0