রাঙ্গামাটি – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Mon, 20 Feb 2023 16:25:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg রাঙ্গামাটি – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 রাঙ্গামাটিতে পর্যটকবাহী বোট ডুবিতে ২ জনের মৃত্যু https://thedailyannadiganta.com/archives/569 https://thedailyannadiganta.com/archives/569#respond Mon, 20 Feb 2023 10:23:33 +0000 http://thedailyannadiganta.com/?p=569 রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেকের ডিসি বাংলো এলাকায় পর্যটকবাহী বোট ডুবির ঘটনায় ২জনের মৃত্যু ও ৩ জন আহত হয়েছেন । এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: আরিফুল আমিন বাসসকে জানান, জয়পুরহাট জেলা থেকে রাঙ্গামাটিতে বেড়াতে আসা পর্যটকের একটি গ্রুপ আজ সোমবার সন্ধ্যায় পর্যটন ঝুলন্ত ব্রীজ দেখে ফেরার পথে ডিসি বাংলো এলাকায় এলে এ বোট ডুবির ঘটনা ঘটে।
তিনি বাসসকে আরো জানান, টুরিস্ট বোটে মহিলা ও শিশুসহ প্রায় ৫৬ জন পর্যটক ছিল।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা উদ্ধার কাজে অংশ নেয়। উদ্ধার করা পর্যটকদের মধ্যে দুইজন নারী মারা গেছেন। আর বোটে থাকা অন্য পর্যটকদের উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা: বিপাশ খীসা জানান, পর্যটকবাহী বোট ডুবির ঘটনায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে মোট ৫ জনকে জরুরী বিভাগে আনা হয়েছিল, তার মধ্যে দুইজন মহিলাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, বাকি ৩ জনের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন মহিলা রয়েছে। তাদের মধ্যে ১ জনের অবস্থা সংকটাপন্ন ।
আগত পর্যটকেরা সবাই জয়পুর হাট জেলার পাঁচ বিবির বাসিন্দা বলে জানা গেছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/569/feed 0