রাজধানী – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Wed, 17 Jul 2024 18:19:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg রাজধানী – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন https://thedailyannadiganta.com/archives/2413 https://thedailyannadiganta.com/archives/2413#respond Wed, 17 Jul 2024 18:19:49 +0000 https://thedailyannadiganta.com/?p=2413 রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট রওনা হলেও পুলিশ প্রটেকশনের অভাবে পৌঁছতে পারছে না। এ ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব, পুলিশ ও বিজিবি কাজ করছে। সেইসঙ্গে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ছুড়ে কোটা আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঘটনার সূত্রপাত হয়। এরপর থেকে পুলিশ, আওয়ামী লীগ ও কোটা আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ চলতে থাকে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, টোল প্লাজায় আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তবে পুলিশ প্রটেকশনের অভাবে রাস্তায় আটকে আছে।
যাত্রাবাড়ী থানার এসআই আমিনুল হক বলেন, টোলপ্লাজায় আগুন দিয়েছে আন্দোলনকারীরা। ধাওয়া-পাল্টাধাওয়া হচ্ছে। সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ জানিয়েছে, যাত্রাবাড়ী থানা থেকে কুতুবখালী পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ। অন্যদিকে, হানিফ ফ্লাইওভারের কুতুবখালী টোলপ্লাজা, মোটরসাইকেল ও সিএনজি পুড়িয়ে দিয়েছে আন্দোলনকরীরা। এর আগে যাত্রাবাড়ী থানায় হামলার ঘটনা ঘটে। থানার সামনে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী থানা থেকে কুতুবখালি পর্যন্ত মহাসড়ক বন্ধ রয়েছে। কয়েকটি মোটরসাইকেল ও সিএনজি পুড়িয়ে দিয়েছে আন্দোলনকরীরা।
এর আগে দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কোটা আন্দোলনকারীরা। এতে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। রাতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষ হয়। আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় শিশুসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছে। পরে আহতের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে জানান, শনির আখড়া থেকে আসা আহত ছয়জনকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি জানান, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গায় কোটা আন্দোলনের ঘটনায় অন্তত ৫২ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে আন্দোলনকারী, ছাত্রলীগ সদস্য, পুলিশ ও সাংবাদিক রয়েছে।
এদিকে আগামীকাল সারা দেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে সম্পূর্ণ শাটডাউন পালন করার ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক এক বিবৃতিতে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
আসিফ মাহমুদ ফেসবুকে দেওয়া বিবৃতিতে বলেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল (১৮ জুলাই) সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করছি।
তিনি বলেন, ‘শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারা দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালকের কর্মসূচি সফল করুন।

]]>
https://thedailyannadiganta.com/archives/2413/feed 0
আগামী ৩১মে থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা https://thedailyannadiganta.com/archives/1992 https://thedailyannadiganta.com/archives/1992#respond Thu, 18 May 2023 09:12:23 +0000 http://thedailyannadiganta.com/?p=1992 যাত্রীদের সুবিধার জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে মেট্রোরেল। আগামী ৩১ মে থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। এখন মেট্রোর সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হলেও নতুন সময়সূচিতে শুক্রবারে এ রেল বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত এ সময়সূচি কার্যকর হবে।
নতুন সময় অনুযায়ী প্রতি ১০ মিনিট পর পর মেট্রো ছাড়বে। বেলা ১১টার পর থেকে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো ছাড়বে বিকেল ৩টা পর্যন্ত। পরবর্তী ৩ ঘণ্টা আবারও ১০ মিনিট পর পর স্টেশন ছাড়বে মেট্রোরেল। সন্ধ্যা ৬টা এক মিনিট থেকে ‘নন পিক আওয়ার’ ধরে ১৫ মিনিট পরপর মেট্রো চলবে রাত ৮টা পর্যন্ত।
জানানো হয়, ৩১ মের পর থেকে প্রতি শুক্রবার মেট্রোরেল বন্ধ থাকবে। আবার আগামী ঈদুল আজহার দিনও এ ট্রেন চলাচল বন্ধ থাকবে।
গত বছর ২৮ ডিসেম্বর ঢাকার প্রথম মেট্রোরেল চালু হয়েছে। শুরু থেকে সীমিত সময় চলাচল করছে। ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী জুলাইয়ে আগারগাঁও থেকে মতিঝিল অংশে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হবে। ডিসেম্বর নাগাদ পুরো পথে যাত্রী নিয়ে চলাচল শুরু হতে পারে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1992/feed 0
রাজধানীতে ৪.৩ মাত্রার ভূমিকম্প https://thedailyannadiganta.com/archives/1776 https://thedailyannadiganta.com/archives/1776#respond Fri, 05 May 2023 02:28:29 +0000 http://thedailyannadiganta.com/?p=1776 শুক্রবার সকালে রাজধানীবাসীর ঘুম ভাঙল ৪.৩ মাত্রার ভূমিকম্পের কাঁপুনিতে। আশপাশের অন্য জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকার দোহার থেকে ১৪.২ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে। ভোরবেলা কাঁপুনিতে ঘুম ভেঙে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ৫৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩।
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকার দোহার থেকে ১৪.২ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে, আজিমপুর থেকে ২৩.৪ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে এবং নারায়ণগঞ্জ থেকে ২৪.৭ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ দশমিক কিলোমিটার গভীরে। মৃদু এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

]]>
https://thedailyannadiganta.com/archives/1776/feed 0
রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮ ইউনিট https://thedailyannadiganta.com/archives/1672 https://thedailyannadiganta.com/archives/1672#respond Sat, 15 Apr 2023 03:19:31 +0000 http://thedailyannadiganta.com/?p=1672 রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ৩ তলা নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। প্রায় ৩ ঘণ্টা পার হলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এই আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। পরে আগুন নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবিও তাদের সহায়তা করছে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়েছে, ফায়ার সার্ভিসের সহায়তায় নিউমার্কেটে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া রয়েছে নৌ বাহিনীও। বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দলও যুক্ত হয়েছে। আগুন নেভাতে বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।
এদিকে, আগুনের খবর পেয়ে ভোরেই মার্কেটের ব্যবসায়ীরা ভিড় করেছেন সেখানে। মার্কেটের নিচের দিকে থাকা দোকানগুলো থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন তারা।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর এখন পর্যন্ত জানা যায়নি।

]]>
https://thedailyannadiganta.com/archives/1672/feed 0
মার্কেটটি ঝুঁকিপূর্ণ এমন ঘোষণা আমরা বহুবার দিয়েছি : ফায়ার সার্ভিসের ডিজি https://thedailyannadiganta.com/archives/1461 https://thedailyannadiganta.com/archives/1461#respond Tue, 04 Apr 2023 09:27:28 +0000 http://thedailyannadiganta.com/?p=1461 মার্কেটটি ঝুঁকিপূর্ণ এমন ঘোষণা আমরা বহুবার দিয়েছি। নোটিশ করে দশবার ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তবুও কাজে আসেনি বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে ব্রিফিং তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

মো. মাইন উদ্দিন বলেন, ‘২০১৯ সালের ১০ এপ্রিল এই ভবনটি ঝুঁকিপূর্ণ আকারে আমরা ঘোষণা করেছিলাম। এ সংক্রান্ত ব্যানারও টানিয়েছি। এরপর আমরা দশবার নোটিশ দিয়েছি। বলেছি, এই ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমাদের করণীয় যা যা ছিল তা আমরা করেছি। তারপরেও এখানে ব্যবসা চলছিল।’

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের চেষ্টায় ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও ওয়াসাসহ অনেক বাহিনী ও সংস্থা আমাদের সঙ্গে কাজ করেছে।’

তিনি আরও বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। আশা রাখি আগুন আর ছড়াবে না। কিন্তু নির্বাপন করতে আমার আরেকটু সময় লাগবে।’

ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘বাতা‌সের কার‌ণে দ্রুত আগুন ছ‌ড়ি‌য়ে‌ছে। তাছাড়া পা‌নি স্বল্পতার কার‌ণে অ‌ভিযা‌নে বেগ পে‌তে হ‌য়ে‌ছে। এছাড়া উৎসক জনতার কার‌ণেও সমস্যা হ‌য়ে‌ছে।’

এ সময় ফায়ার সা‌র্ভিস দপ্ত‌রে হামলায় ক্ষোভ প্রকাশ ক‌রে তিনি বলেন, ‘আমরা এখানে হাজির থেকেই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি। আপনারা দেখেছেন আমি নিজে সকাল সাড়ে ৬টায় এখানে এসেছি। আমরা এর সুষ্ঠ তদন্ত করবো।’

ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘এখানে ৬৫০ জন ফায়ার ফাইটার ও ২০০ অ‌ধিক সেনাবা‌হিনী সদস্য অংশ নি‌য়ে‌ছেন।’

এর আগে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় দুপুর সাড়ে ১২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (এফএসসিডি), ভলেন্টিয়ার ও র‌্যাব।

]]>
https://thedailyannadiganta.com/archives/1461/feed 0
বঙ্গবাজারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট https://thedailyannadiganta.com/archives/1458 https://thedailyannadiganta.com/archives/1458#respond Tue, 04 Apr 2023 05:55:19 +0000 http://thedailyannadiganta.com/?p=1458 রাজধানীর  বঙ্গবাজার মার্কেটে  আগুন  লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ারসার্ভিসের  ৫০ টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিলডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার বাসস’কে  এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল ৬টা ১২ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। একে একে ৪৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়।
বঙ্গবাজারের  আগুন নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি  সম্মিলিত সাহায্যকারী  দল, বিমান বাহিনীর সাহায্যকারী  দল ও একটি হেলিকপ্টার কাজ করছে।এছাড়া পুলিশ, র‌্যাব সদস্য, স্থানীয় ব্যবসায়ী ও লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পকের্  কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে এলে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা। এখন পর্যন্ত হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ারসার্ভিস।
আগুন লাগার খবর পেয়ে মার্কেটের ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যে যার মতো করে দোকান থেকে জিনিসপত্র বের করে আনার চেষ্টা করছেন। বঙ্গবাজারের আশপাশে সব রাস্তাবন্ধ করে দেওয়া হয়েছে।
সকালে আগুনের খবর পেয়ে অনেক ব্যবসায়ী ঘটনাস্থলে এসে আহাজারি শুরু করেন। জিনিসপত্র বের করতে না পেরে তারা কান্নায় ভেঙ্গে পড়েন। মার্কেটে বিভিন্ন রকমের কাপড় থাকায় আগুনের ব্যাপকতা অনেক বেশি হয়। স্বাভাবিকভাবে কাছে যেতে পারছেননা ব্যবসায়ীরা।

]]>
https://thedailyannadiganta.com/archives/1458/feed 0
ঢাকার সব ভবনের গ্যাসলাইন পর্যবেক্ষণে কমিটি গঠনে হাইকের্টের নির্দেশ https://thedailyannadiganta.com/archives/1183 https://thedailyannadiganta.com/archives/1183#respond Tue, 14 Mar 2023 12:13:47 +0000 http://thedailyannadiganta.com/?p=1183 ঢাকা শহরে বসবাসকারী জনগনের নিরাপদ জীবন-যাপনের স্বার্থে ঢাকা সিটির প্রত্যেকটি ওয়ার্ডের স্থাপনা ও ভবনের পয়ঃনিষ্কাশন-বর্জ্য ও গ্যাসলাইন নিয়মিত পর্যবেক্ষণে সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পর্যবেক্ষণ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সাত দিনের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ কমিটি করতে বলা হয়েছে।
এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ আজ এ আদেশ দেন।
ঢাকা শহরে বসবাসকারী জনগণের নিরাপদ জীবন-যাপন নিশ্চিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষনা করা হবে না এবং ঢাকায়  বসবাসকারী জনগণের নিরাপদ জীবন-যাপন নিশ্চিতে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
কমিটি গঠনের পর পর্যবেক্ষণে যদি পয়ঃনিষ্কাশন ও গ্যাসলাইনের কোনো ত্রুটি-বিচ্যুতি ধরা পড়ে সেগুলো মেরামতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কমিটিকে  ৮ সপ্তাহ পর পর আদালতে অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী আদেশের জন্য ১৬ মে তারিখ ধার্য রাখা হয়েছে।
সম্প্রতি রাজধানীর সায়েন্স ল্যাব ও গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় ভবনে বিস্ফোরণের প্রেক্ষাপটে পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে গত রোববার ১২ মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়। আদালতে বিষয়টি নিয়ে শুনানি করেন সিনিয়র এডভোকেট মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন এডভোকেট এখলাছ উদ্দিন ভুঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন মো: মোদাচ্ছের আলী খান দিপু

]]>
https://thedailyannadiganta.com/archives/1183/feed 0
বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১০ জ‌নের কেউই শঙ্কামুক্ত নয় https://thedailyannadiganta.com/archives/986 https://thedailyannadiganta.com/archives/986#respond Wed, 08 Mar 2023 08:53:58 +0000 http://thedailyannadiganta.com/?p=986
  • শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমাদের এখানে চি‌কিৎসাধীন ১০ জ‌নের কেউই শঙ্কামুক্ত নয়।
    বুধবার (৮ মার্চ) বার্ন ইনস্টিটিউটে সাংবা‌দিক‌দের তিনি এ কথা বলেন।
    ডা. সামন্ত লাল সেন ব‌লেন, চি‌কিৎসাধীন ১০ জ‌নের ম‌ধ্যে কেউই শঙ্কামুক্ত নয় বলছি, কারণ কারো শরীরের ৮০ ভাগ, কারো ৯০ ভাগ; কারো ৫০ ভাগ দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালী পু‌ড়ে গে‌ছে। এ জন্য আমরা কাউকেই শঙ্কামুক্ত বল‌তে পারব না।
    তিনি বলেন, গতকালের দুর্ঘটনায় আমা‌দের এখা‌নে ১১ জন রোগী ছিল, তার ম‌ধ্যে একজনের বার্ন না থাকায় ঢাকা মে‌ডি‌কে‌লে ট্রান্সফার করা হ‌য়ে‌ছে। আর যে ১০ জন আছে তার ম‌ধ্যে তিনজন আইসিইউতে, দুইজন লাইফ সা‌পো‌র্টে আছে। আর বা‌কিরা আছেন এস‌ডিইউ‌তে।
  • ]]>
    https://thedailyannadiganta.com/archives/986/feed 0
    জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে : সুরক্ষা সচিব https://thedailyannadiganta.com/archives/983 https://thedailyannadiganta.com/archives/983#respond Wed, 08 Mar 2023 08:48:58 +0000 http://thedailyannadiganta.com/?p=983 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী জানিয়েছেন, জমে থাকা গ্যাস থেকে রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
    বুধবার (৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
    সচিব বলেন, আর কেউ ভবনটিতে আটকা নেই। এ ঘটনায় র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন টিম কাজ করছে। পুরো বিষয়টা তদন্ত শেষেই জানা যাবে। কিন্তু আমাদের প্রাথমিক ধারণা, জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ হয়েছে। আমরা যতটুকু জানি ভেতরে কেউ আটকা নেই৷ ইতোমধ্যেই ডগ স্কোয়াড দিয়ে এটা চেক করা হয়েছে। তারপরেও আমরা উদ্ধারকাজ সমাপ্ত করিনি, এখন পর্যন্ত কাজ চলছে৷
    তিনি বলেন, এখন পর্যন্ত ১৭ জন নিহতের তথ্য আমি অফিসিয়ালি জানতে পেরেছি।
    মঙ্গলবার বিকেলে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারের সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দোতলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ]]>
    https://thedailyannadiganta.com/archives/983/feed 0
    গুলিস্তানে বিস্ফোরণ : বাড়ছে লাশের সারি, নিহত ১৫ https://thedailyannadiganta.com/archives/953 https://thedailyannadiganta.com/archives/953#respond Tue, 07 Mar 2023 13:44:57 +0000 http://thedailyannadiganta.com/?p=953 রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবন বিস্ফোরণের ঘটনায় বেড়েই চলছে লাশের সারি। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছে।
    মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল থেকে ঢাকা পোস্টের প্রতিবেদক এ তথ্য নিশ্চিত করেছেন।
    ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ সরেজমিনে ঘুরে দেখা গেছে, আহত মানুষদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ভেতরে প্রবেশ করছে। জরুরি বিভাগের সামনে থেকে শুরু করে বাইরের সড়ক পর্যন্ত আহত এবং নিহতদের স্বজনদের আহাজারি চলছে।
    ঢাকা মেডিকেলের ডাক্তার ও নার্স থেকে শুরু করে হাসপাতালের কর্মীরা হতাহতদের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
    মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর হতাহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনা আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
    প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি ছিল যে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। দেয়াল ভেঙে এসে পড়ে রাস্তায়। ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শবর্তী ভবনগুলোও। ভেঙে পড়েছে অনেক ভবনের কাঁচ। বাসযাত্রী থেকে শুরু করে পথচারী পর্যন্ত বিস্ফোরণের আশেপাশে থাকা সবাই হতাহত হয়েছেন। ঘটনার পর রিক্সা, ঠেলাগাড়ি, ট্রাক, গাড়ি ও অ্যাম্বুলেন্সসহ যে যেভাবে পারছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

    ]]>
    https://thedailyannadiganta.com/archives/953/feed 0