রাজনীতি – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Fri, 08 Mar 2024 17:26:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg রাজনীতি – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 স্বাস্থ্য পরীক্ষা শেষে কাল দেশে ফিরবেন ওবায়দুল কাদের https://thedailyannadiganta.com/archives/2351 https://thedailyannadiganta.com/archives/2351#respond Fri, 08 Mar 2024 14:25:33 +0000 https://thedailyannadiganta.com/?p=2351 সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে শনিবার দেশে ফিরবেন। তিনি আগামীকাল দুপুরে ঢাকার উদ্দেশে সিঙ্গাপুর ছাড়বেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শুক্রবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ প্রেস বিজ্ঞপ্তি পাঠান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ নম্বর ফ্লাইটে বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা ৬টায় ওবায়দুল কাদেরের ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
উল্লেখ্য, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত ৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান।

]]>
https://thedailyannadiganta.com/archives/2351/feed 0
তৃতীয় দিনে কমল আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি https://thedailyannadiganta.com/archives/2271 https://thedailyannadiganta.com/archives/2271#respond Mon, 20 Nov 2023 12:33:23 +0000 http://thedailyannadiganta.com/?p=2271 দ্বাদশ জাতীয় নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে ৭৩৩টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে সরাসরি ৭০৯ জন এবং অনলাইনে ২৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এতে দলের আয় হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
প্রথম দিন শনিবার (১৮ নভেম্বর) ১ হাজার ৭৪ টি মনোনয়ন ফরম বিক্রি হয়। দ্বিতীয় দিন রোববার বিক্রি হয় (১৯ নভেম্বর) মোট ১ হাজার ২১২টি মনোনয়ন ফরম।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জানান, তৃতীয় দিনে ঢাকা বিভাগে ১৬৬টি, চট্টগ্রাম বিভাগে ১৬৫টি, সিলেট বিভাগ ৩৩টি, ময়মনসিংহ বিভাগ ৫৮টি, বরিশাল বিভাগে ৭৬টি, খুলনা বিভাগে ৯০টি, রংপর বিভাগে ৬২ ও রাজশাহী বিভাগে ৫৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর বাইরে অনলাইনে ২৪টি ফরম বিক্রি হয়েছে।
প্রসঙ্গত, শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম।
এর আগে বুধবার (১৫ নভেম্বর) রাত ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাইয়ের তারিখ ১ থেকে ৭ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি।

]]>
https://thedailyannadiganta.com/archives/2271/feed 0
আওয়ামী লীগ হত্যা-খুন-গুমের রাজনীতিতে বিশ্বাস করে না: ওবায়দুল কাদের https://thedailyannadiganta.com/archives/2247 https://thedailyannadiganta.com/archives/2247#respond Fri, 01 Sep 2023 02:44:05 +0000 http://thedailyannadiganta.com/?p=2247 আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ হত্যা-খুন-গুমের রাজনীতিতে বিশ্বাস করে না। বরং আওয়ামী লীগই বার বার হত্যা-ক্যু-খুন-গুম ও ষড়যন্ত্রের অপরাজনীতির নির্মম শিকার হয়েছে।
তিনি বলেন, ‘গুম নিয়ে বিএনপি মিথ্যা বয়ান তৈরির মধ্য দিয়ে সরকারের উপর দোষ চাপিয়ে আন্তর্জাতিক পরিম-লে রাজনৈতিক ফায়দা লুটার অপতৎপরতা চালাচ্ছে। অথচ তাদের গুমের নাটকের নেপথ্যের আখ্যান আজ দেশবাসীর অজানা নয়।’
সেতুমন্ত্রী আজ বৃহষ্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। গুম ও অপহরণ নিয়ে বিএনপি নেতৃবৃন্দের অসত্য, মিথ্যা ও বানোয়াট বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই বিবৃতি প্রদান করা হয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতৃবৃন্দ গুম নিয়ে দীর্ঘদিন ধরে যে বানোয়াট বক্তব্য প্রদান করছে, তা বাস্তবতাবিবর্জিত ও ভিত্তিহীন। বিদেশি বন্ধু ও প্রতিনিধিদের করুণা লাভের আশায় বিএনপি নেতৃবৃন্দ ধারাবাকিভাবে গুম-খুন নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে। বিএনপির অর্ন্তদ্বন্দ্ব ও কোন্দলের ফলে যেসব গুম ও খুনের ঘটনা ঘটেছে, সেটার দায় তারা সরকারের উপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।’
ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিন নিখোঁজ হওয়ার পর তার দায় সরকারের উপর চাপানো হয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা গেছে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বেই জামাল উদ্দিন নিজ দলের নেতাকর্মীদের দ্বারা গুমের শিকার হয়েছিল। যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
তিনি বলেন, ‘একইভাবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার পর তার দায়ভারও সরকারের উপর চাপানোর অপচেষ্টা চালানো হয়। পরবর্তীতে দেখা যায় তিনি ভারতে আত্মগোপনে ছিলেন। এমনকী বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ঘটনায় বিএনপির এক সিনিয়র নেতা তার বক্তব্যে বলেছেন, ইলিয়াস আলীকে বিএনপির লোকজনই গুম করেছে। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়েছে।’
ওবায়দুল কাদের বলেন, এ দেশে হত্যা-ক্যু-ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান অসংবিধানিক ও অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে। জিয়াউর রহমানই এ দেশে গুমের রাজনীতির সূচনা করে। স্বৈরাচার জিয়ার শাসনামলে ঢাকা মহানগর ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাহফুজ বাবুকে রাজনৈতিক মতাদর্শের কারণে গুম করে হত্যা করা হয়। তার লাশটাও পরিবারের সদস্যরা খুঁজে পায়নি।
তিনি বলেন, চট্টগ্রামের যুবলীগ নেতা মৌলভী সৈয়দকে নির্মমভাবে হত্যা করা হয়। জিয়াউর নিজের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে তথাকথিত বিদ্রোহের অভিযোগে সেনা ও বিমান বাহিনীর শত শত মুক্তিযোদ্ধা অফিসার ও সহস্রাধিক সৈনিককে হত্যা করেছিল। এমনকী সেসব সেনা অফিসার ও জোয়ানদের অনেকেরই লাশ পর্যন্ত পাওয়া যায় নি। তাদের পরিবারের সদস্যরা এখনও জানেন না তাদের কোথায় দাফন করা হয়েছে। সেসব ঘটনায় হারিয়ে যাওয়া মানুষগুলোর শেষ চিহ্নটুকু পাওয়ার জন্য তাদের পরিবারের সদস্যরা আজও তীর্থের কাকের ন্যায় অপেক্ষা করে যাচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, নিষ্ঠুর হত্যাকান্ডের শিকার সেসব সেনা অফিসার ও জোয়ানদের পরিবারের সদস্যরা সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবী জানিয়ে আসছে। জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ‘অপারেশন ক্লিন হার্ট’-এর নামে আওয়ামী লীগের শত শত নেতাকর্মীকে হত্যা করেছিল এবং এই বেআইনি হত্যাকা-কে বৈধতা দিতে ইনডেমনিটি আইন করা হয়।
তিনি বলেন, বিএনপি-জামাত জোট শাসনামলে আওয়ামী লীগের ২৪ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। এমনকী বিএনপির শীর্ষ নেতৃত্বের সরাসারি তত্ত্বাবধানে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশে ২০০৪ সালের ২১ আগস্ট হাওয়া ভবনের নির্দেশে নারকীয় গ্রেনেড হামলা চালিয়ে গণহত্যা সংঘটিত করেছে জঙ্গিগোষ্ঠী।
ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সীমাহীন ত্যাগ ও সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রেখে পাহাড় সমান প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
তিনি বলেন, উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের মধ্য দিয়ে  আগামী প্রজন্মের জন্য একটি সুখি-সমৃদ্ধশালী নিরাপদ, শান্তিপূর্ণ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর। যেখানে সাংবিধানিক বিধান অনুযায়ী সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠিত ও সুসংহত হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2247/feed 0
খুলনা সিটিতে প্রতীক বরাদ্দ না পেলেও নেতা কর্মীদের উজ্জীবিত করতে চলছে সভা সেমিনার https://thedailyannadiganta.com/archives/2077 https://thedailyannadiganta.com/archives/2077#respond Tue, 23 May 2023 15:06:09 +0000 http://thedailyannadiganta.com/?p=2077 প্রতীক বরাদ্দের আগে দলীয় সভা সেমিনার ও বিভিন্ন মসজিদে নামায আদায়ের মধ্যদিয়ে সময় পার করছে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীরা। তবে স্বতন্ত্র দুই মেয়র প্রার্থীর অভিযোগ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করছে সরকারি দল।
অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বলছেন নির্বাচনে আচরণ বিধি মেনেই সকল কার্যক্রম পরিচালনা করছেন তারা। আর রিটার্নিং কর্মকর্তা বলছে ২৬ তারিখ থেকে আচরণ বিধি লঙ্ঘন রুখতে মাঠে থাকবে ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ আগামী ২৬ মে। প্রতীক বরাদ্ধ না হলেও দলীয় সভা সেমিনারে সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীরা। নির্বাচনী প্রচার প্রচারণার আগেই দলের নেতা কর্মীদের উজ্জীবিত করতে দিন ভর চলছে এই সভা সেমিনার।
তবে স্বতন্ত্র দুই মেয়র প্রার্থীর অভিযোগ সরকারি দল আওয়ামী লীগের দিকে। তাদের দাবী আচরণ বিধি লঙ্ঘন করছে তারা।
অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত তালুকদার আব্দুল খালেক বলেন, আচরণ বিধি মেনে ঘরোয়া পরিবেশে সভা সেমিনার করছেন তারা। ২৬ তারিখের পর আচরণ বিধি মেনেই প্রচার প্রচারণা শুরু করবেন তিনি ও তার দল।
রিটার্নিং কর্মকর্তা বলছেন, ইতিমধ্যে নির্বাচনী এলাকায় সফর থাকায় দুই মন্ত্রীকে আচরণ বিধির বিষয়ে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। ২৬ তারিখের পর থেকে মাঠে থাকবে ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আগামী ১২ জুন খুলনায় অনুষ্ঠিত হবে সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী করছে চার প্রার্থী।

]]>
https://thedailyannadiganta.com/archives/2077/feed 0
তৃণমূল থেকে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে নেতৃবৃন্দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর https://thedailyannadiganta.com/archives/1971 https://thedailyannadiganta.com/archives/1971#respond Wed, 17 May 2023 15:23:16 +0000 http://thedailyannadiganta.com/?p=1971 প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ দলের নেতৃবৃন্দের প্রতি তৃণমূল থেকে দল ও এর সহযোগী সংগঠনগুলোকে আরও শক্তিশালী করার এবং জনগণের আস্থা ও বিশ্বাস বজায় রাখতে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘তৃণমূল থেকে প্রতিটি সংগঠনকে পুনর্গঠন করুন। কারণ, আওয়ামী লীগই একমাত্র দল যারা বাংলাদেশের কল্যাণের কথা চিন্ত করে।’
শেখ হাসিনার ৪২ বছর আগে দেশে ফেরা উদযাপন উপলক্ষে গণভবনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের তাঁকে দেয়া ফুলেল শুভেচ্ছার জবাবে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের জনগণের মধ্য দিয়ে গড়ে উঠেছে এবং এই দলটির মাধ্যমেই দেশের প্রতিটি অর্জন এসেছে।
তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের সংগঠন এবং এটি জনগণের জন্য কাজ করবে, এটাই আমাদের একমাত্র অঙ্গীকার।’
বাকি দলগুলোকে লুটেরা উল্লেখ করে তিনি বলেন, ‘তারা কখনোই জনগণের কল্যাণে কাজ করে না। তাই সন্ত্রাসী, খুনি বা যুদ্ধাপরাধীদের দল যাতে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে-সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।’
তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক যে-ভোট চোর ও ডাকাতরা এখন দেশের গণতন্ত্র নিয়ে কথা বলছে।
তিনি বলেন, ‘এখন আমাদেরকে তাদের (ভোট চোরদের) কাছ থেকে গণতন্ত্রের পাঠ শুনতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, দেশে আওয়ামী লীগই একমাত্র দল-যারা স্বচ্ছ ব্যালট বাক্স প্রবর্তন ও ছবিযুক্ত ভোটার তালিকা প্রস্তুত করার মাধ্যমে ভোটের অধিকার নিশ্চিত করে মানুষের আস্থা অর্জন করেছে।

শেখ হাসিনা আরো বলেন, তিনি নির্বাচনে কারচুপির লক্ষ্যে বিএনপি-জামাত জোট দেশে ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটারসহ ভোটার তালিকা প্রস্তুত করেছিল।
তিনি বলেন, ‘জনগণের ভাগ্য পরিবর্তনে আমরা সব সময়ে তাদের পাশে থাকব। আমরা তাদের জন্য আমাদের কাজ অব্যহত রাখব।
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমরা জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য সর্বদা তাদের পাশে থাকব। আমরা যেভাবে তাদের আস্থা অর্জন করে ক্ষমতায় এসেছি, ঠিক তেমনি আমরা তাদের জন্য আমাদের কাজ করে যাব।’
তিনি বলেন, তাঁর দল জনগণের আস্থা, বিশ্বাস ও জনপ্রিয়তা সফলভাবে ধরে রেখেছে। যদিও ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত এতো দীর্ঘ সময় ক্ষমতায় থেকে জনগণের আস্থা ধরে রাখা প্রায় অবম্ভব একটি ব্যাপার।
তিনি ২০০৮ সালের নির্বাচনের উদাহরণ টেনে বলেন, ওই নির্বাচনে বিএনপি-জামাত জোট মাত্র ২৯টি আসন পায়। অবশিষ্ট আসন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট পায়। এটাই প্রমাণ করে যে আওয়ামী লীগ ও বিএনপি যে একই-এমন ধারণা ভুল।
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আমাদের ধরে রাখতে হবে। দেশের মানুষের এই বিশ্বাস ও আস্থাই আমাদের একমাত্র শক্তি। এটা ছাড়া আমাদের আর কোন শক্তি নেই।’
তিনি তাঁর দলীয় নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেন যে-স্বৈরশাসক জিয়াউর রহমান আওয়ামী লীগকে ভেঙ্গে দিতে সর্বোচ্চ চেষ্টা চালান।
প্রধানমন্ত্রী বলেন, সবাইকে মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগের একমাত্র বন্ধু বাংলাদেশের মানুষ।
দেশে ফিরে তিনি ১৯৮১ সালের ১৭ মে আওয়ামী লীগের দায়িত্ব নেয়ার পর থেকে বিগত ৪২ বছরে দেশ, তথা দল গঠনের প্রচেষ্টায় তাঁকে সহায়তা করার জন্য দলটির সদস্যদের ধন্যবাদ জানান।
শেখ হাসিনা বলেন, তিনি তাঁর বাবা-মা ও ভাইসহ কাছের ও প্রিয়জনদের হারানোর কষ্ট নিয়ে দেশে ফিরেন। দেশে ফিরে তিনি দেশের মানুষ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের তাঁর পাশে পান।
তিনি বলেন, ‘তখন থেকে, এ দেশের মানুষ ও আওয়ামী লীগই আমার পরিবার।’
শেখ হাসিনা দেশে ফেরার পর দুঃসময়ে যারা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন এবং যাদের অনেকেই এখন আর বেঁচে নেই-প্রধানমন্ত্রী গভীর কৃতজ্ঞতার সাথে তাদের কথা স্মরণ করেন।
তিনি বলেন, ‘দেশে ফেরার পর, মুক্তিযুদ্ধের আদর্শে দেশকে ফিরিয়ে নেয়া ও মানুষকে এ দেশের প্রকৃতি ইতিহাস জানানোই ছিল আমার একমাত্র লক্ষ্য।
প্রধানমন্ত্রী আরো বলেন, তাঁর দল প্রত্যন্ত গ্রামবাসীদের প্রায় সকল নাগরিক সুযোগ-সুবিধা পৌঁছে দিয়েছে। আওয়ামী লীগ যেকোন দুর্যোগে সব সময়ই মানুষের পাশে দাঁড়িয়েছে আর এভাবেই দলটি মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে।
আওয়ামী লীগ সভাপতি দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে মানুষের পাশে দাঁড়াতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দেন।
তিনি বলেন, ‘দুখী মানুষের মুখে হাসি ফোটাব এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব।’
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আর এই উন্নয়নশীল দেশের অবস্থান ধরে রাখতে আমাদের আরো সামনে এগিয়ে যেতে হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1971/feed 0
খুলনায় দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে বিএনপির কাউন্সিলররা https://thedailyannadiganta.com/archives/1779 https://thedailyannadiganta.com/archives/1779#respond Fri, 05 May 2023 01:30:44 +0000 http://thedailyannadiganta.com/?p=1779 আসন্ন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ভোটে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি সমর্থক কাউন্সিলররা। এক্ষেত্রে তাদের যুক্তি জনসেবা করতেই তাদের এ সিদ্ধান্ত। অবশ্য দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুসিয়ারি বিএনপির দায়িত্বশীল নেতাদের।
গত ৩ এপ্রিল খুলনা সহ দেশের ৫ সিটি করপোরেশনে ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, খুলনায় ভোট হবে ১২ জুন। একই দিন বরিশাল সিটিতেও ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ মে, বাছাই ১৮ মে ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২৫ মে।
গত ২০১৮ সালের সিটি নির্বাচনে খুলনা সিটির ৩১টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ১২টিতে জয়ী হয়েছিলেন বিএনপি সমর্থক কাউন্সিলর প্রার্থীরা। পরবর্তীতে তাদের মধ্যে ৮জন আওয়ামী লীগে যোগ দেন। এতে বিএনপি সমর্থক কাউন্সিলরের সংখ্যা দাঁড়ায় ৪ জনে।
অন্যদিকে নগরীর ১০টি সংরক্ষিত নারী ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিতদের মধ্যে দুজন ছিলেন বিএনপি সমর্থক। এদের মধ্যে একজন পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দেন।
আগামী ১২ জুনের ভোটকে সামনে রেখে এরই মধ্যে তৎপরতা শুরু করেছেন বিএনপি সমর্থক প্রার্থীরা। কেসিসির সংরক্ষিত ৯ নং ওয়ার্ডের বিএনপি সমর্থক কাউন্সিলর মাজেদা খাতুন বলেন, ‘আমার ইচ্ছা নির্বাচন করবো। ইনশাল্লাহ আমি অনেক ভোটে বিজয়ী হবো। এর কারন হলো মানুষের জন্য যে কাজ করে, মানুষের জন্য যে কিছু করে সে মাঠে থাকবে ইনশাল্লাহ।
নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি শুরু করার কথা জানিয়ে ১৯ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থক কাউন্সিলর আশফাকুর রহমান কাকন বলেন, ‘জনগন বারবার নির্বাচিত করেছে। তিনতিন বার। যেহতু তিনবার নির্বাচিত করেছে সেহতু জনস্বার্থে অনেক কাজ এখনও বাকি আছে। এগুলো সম্পন্ন করতে গেলে আরও সময় দরকার। তাই নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতি চলছে।
দলের সিদ্ধান্তকে সম্মান জানানো কথা জানালেও নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে অটল অবস্থানের কথা জানিয়েছেন ২৪ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থক কাউন্সিলর সমশের আলী মিন্টু।
তিনি বলেন, ‘দলীয় সিদ্ধান্তের যে বিষয়টি আছে, অবশ্যই আমি দলের একজন, দলের সিদ্ধান্তকে অসম্মান করার কোনো জায়গা আমার মধ্যে নেই। আমি এটা দলীয় ফোরামে, যেখানে এটা আলোচনা করা দরকার সেখানে আলোচনা করে একটি সিদ্ধান্তে আসবো।
‘এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে এই যে, এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে আমি মনে করছি আমার নির্বাচন করা উচিত। এ কারনেই এখন পর্যন্ত আমার নির্বাচন করার সিদ্ধান্ত আছে।
এদিকে, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেয়াদের বিষয়ে কঠোর সাংগঠনিক পদক্ষেপ নেয়ার ঘোষণা বিএনপির। খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, ‘আমাদের দলের যারা প্রার্থী আছেন তারা দলীয় সিদ্ধান্তের বাহিরে যাবেন না বলে আমি বিশ্বাস করি।
‘চলমান ফ্যাসিজমের বিরুদ্ধে তারা লড়াই করছেন। মামলা খেয়ে জেলে যাচ্ছেন, কোর্টে হাজিরা দিচ্ছেন, সরকারদ্বারা নির্যাতিত হচ্ছেন তারা কোনোভাবেই তারা কোনোভাবেই দলের সিদ্ধান্তের বাহিরে যাবেন না বলেই আমরা বিশ্বাস করি। তারা দলের সাথেই থাকবেন। আর কেউ যদি দলের বিরুদ্ধে যান তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1779/feed 0
যাদের মন ছোট তাদের রাজনীতি করা উচিত নয় : ওবায়দুল কাদের https://thedailyannadiganta.com/archives/1763 https://thedailyannadiganta.com/archives/1763#respond Thu, 04 May 2023 09:15:43 +0000 http://thedailyannadiganta.com/?p=1763 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা দেশের অর্জনকে নিজেদের মনে করে না, তাদের রাজনীতি করার প্রয়োজন নেই।
তিনি বলেন, ‘বিএনপি বলছে যুক্তরাষ্ট্র সফরে শেখ হাসিনা কিছুই আনতে পারেনি, খালি হাতে ফিরবে। মনটা যাদের ছোট তাদের রাজনীতি করা উচিত নয়। দেশের অর্জনকে যারা নিজেদের মনে করে না তাদের রাজনীতি করার প্রয়োজন নেই।’
ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সকালে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবের উদ্বোধনকালে এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দেশের বাইরে আছেন। নালিশ করতে নয়, দেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতেই তার এই বিদেশ সফর। যারা ছোট মন নিয়ে রাজনীতি করেন, তারাই বলছেন শেখ হাসিনার বিদেশ সফরে কোনো অর্জন হয়নি।
রাজনীতিতে বিভক্ত হয়ে দেয়াল তৈরি নয়, সম্প্রীতির সেতু তৈরির আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নষ্ট ও অসুস্থ রাজনীতিকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব। শান্তির রাজনীতি পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজনীতিতে দেয়াল তৈরি করলে পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে।
তিনি বলেন, রাজনীতিতে বিভক্ত হয়ে দেয়াল তৈরি না করে সম্প্রীতির সেতু তৈরি করতে হবে। কারণ, আমরা সাম্প্রদায়িক হানাহানি সংঘাত চাই না, সন্ত্রাস চাই না।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, অপরাজনীতি করে খাটো হয়েছেন। কিন্তু দেশটাকে খাটো করবেন না। দেশের অর্জন আমাদের সবার অর্জন। এটা আওয়ামী লীগের অর্জন নয়। এই বাংলাদেশের সব মানুষের অর্জন।
তিনি বলেন, বর্তমান বিশ্ব সংকটের সময় শুধু বাজেট সহযোগিতার জন্য জাপান ৩০ বিলিয়ন ইয়েন, অর্থাৎ প্রায় ২৫ হাজার কোটি টাকা দিয়েছে। এটা কি অর্জন নয়? আমাদেরকে অপবাদ দিয়ে পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংক চলে গিয়েছিল। সেই বিশ্বব্যাংক আজ তাদের ভুল স্বীকার করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে তারাও প্রায় ২৫ হাজার কোটি টাকা বাংলাদেশের জন্য বাজেট সহায়তা দিয়েছে। এটাও কি অর্জন নয়?
ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক বাংলাদেশ চাই, সন্ত্রাস চাই না। সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে চেতনা বিরোধী সন্ত্রাসকে রুখতে হবে। বৌদ্ধদের এ উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির সকলেই মিলেমিশে একাকার হয়ে গেছে। গৌতম বুদ্ধ শান্তির বাণী প্রচার করে গেছেন।
বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, থাইল্যান্ড ও চীনা দূতাবাসের প্রতিনিধিসহ বৌদ্ধ ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রদক্ষিণ করে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1763/feed 0
বিএনপিতে উকিল সাত্তারের অভাব নেই, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অনেকে https://thedailyannadiganta.com/archives/1617 https://thedailyannadiganta.com/archives/1617#respond Mon, 10 Apr 2023 15:45:39 +0000 http://thedailyannadiganta.com/?p=1617 বিএনপি নির্বাচনে যাবে না মির্জা ফখরুল এমন কথা বললেও দলটিতে উকিল সাত্তারের অভাব নেই, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বললেন, অনেক নেতা তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, যোগাযোগ করছে। যেটা সময় হলেই টের পাওয়া যাবে।
সোমবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
সিটি করপোরেশন নির্বাচন যথাসময়ে হলে মির্জা ফখরুলের মাথাব্যথা কেনো প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কী অসুবিধা বিএনপির, তারা নির্বাচন করবে না। অনেক নির্বাচন হয়েছে, তারা প্রকাশ্যে আসে না কিন্তু ঘোমটা পরা প্রার্থী থাকে বিএনপির। নির্বাচন কমিশনের অধীনে সিটি করপোরেশন নির্বাচন হবে। কেউ আসুক আর না আসুক নির্বাচন নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে।
রাজনীতিতে চক্রান্ত ও ষড়যন্ত্রের নতুন খেলা শুরু হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বুঝে গেছে, শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করে লাভ নেই।
বাংলাদেশে বিএনপি রাজনৈতিক দুর্ঘটনার পথে হাঁটছে উল্লেখ করে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসের রাজনীতি করে না। বিএনপির আন্দোলন বাংলাদেশের মানুষের কাছে কোনো সাড়া জাগাতে পারেনি। ভবিষ্যতেও পারবে না।

]]>
https://thedailyannadiganta.com/archives/1617/feed 0
ডা. জাফরুল্লাহ চৌধুরী লাইফসাপোর্টে https://thedailyannadiganta.com/archives/1620 https://thedailyannadiganta.com/archives/1620#respond Mon, 10 Apr 2023 14:47:33 +0000 http://thedailyannadiganta.com/?p=1620 শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর । তাকে আজ লাইফসাপোর্টে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করছেন, জাফরুল্লাহর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মামুন মোস্তাফী (অব.)।
ডা. মামুন মোস্তাফী জানিয়েছেন, আজ সকাল সাড়ে ১০টায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অবনতি হলে তাকে লাইফসাপোর্ট দেওয়া হয়। তিনি এখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার শারীরিক উন্নতির জন্য চিকিৎসাসেবা চলছে।
তিনি বলেন, গণস্বাস্থ্য পরিবার দেশবাসীর কাছে ডা. জাফরুল্লাহর জন্য দোয়া কামনা করেছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1620/feed 0
নির্বাচন বর্জন করলে বিএনপি গুরুত্বহীন দলে পরিণত হবে : তথ্যমন্ত্রী https://thedailyannadiganta.com/archives/1599 https://thedailyannadiganta.com/archives/1599#respond Sun, 09 Apr 2023 15:30:18 +0000 http://thedailyannadiganta.com/?p=1599 তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যদি ক্রমাগতভাবে নির্বাচন বর্জন করতে থাকে এবং আগামী নির্বাচন যদি বিএনপি বর্জন করে, তাহলে নির্বাচনের পরে বিএনপি একটি গুরুত্বহীন দলে রূপান্তরিত হবে। এটিই বাস্তবতা।
আজ সন্ধ্যায় ঢাকার তেজগাঁওয়ে হক সেন্টারে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিএ) আয়োজিত ইফতার সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, ‘আমরা চাই আগামী নির্বাচনে বিএনপিসহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। দেশের গণতন্ত্র সংহত হবে।’
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপির জন্য অত্যন্ত দু:খজনক যে, দেশে যখন জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে, তখন তারা সংসদে নেই। আসলে তারা পার্লামেন্টারি ডেমোক্রেসি বা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে না। সেই কারণে তারা সংসদে থাকলেও কিছুদিন আগে পদত্যাগ করেছে।’
ড. হাছান বলেন, ‘বিএনপি ভেবেছিল তারা সংসদ থেকে পদত্যাগ করলে সরকারের মধ্যে ঝাঁকুনি লাগবে, সরকার কাঁপবে, পড়ে যাবে। কিন্তু সরকারের কিছুই হয়নি, একটু কাতুকুতু লেগেছে, এর বেশি কিছু না।’
তথ্যমন্ত্রী এ সময় ক্যামেরা সাংবাদিকসহ সকল সাংবাদিকের কাজকে রাষ্ট্র ও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন। তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এর সাথে সংশ্লিষ্ট সকলের আন্তরিক কাজের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে।
টিসিএ সভাপতি শেখ মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল হক জীবনের সঞ্চালনায় সভায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশীদ প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য দেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/1599/feed 0