রাজশাহী বিশ্ববিদ্যালয় – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Mon, 13 Mar 2023 14:12:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg রাজশাহী বিশ্ববিদ্যালয় – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষা শুরু রাবিতে https://thedailyannadiganta.com/archives/1153 https://thedailyannadiganta.com/archives/1153#respond Mon, 13 Mar 2023 14:12:22 +0000 http://thedailyannadiganta.com/?p=1153 দুদিন ক্লাস-পরীক্ষা স্থগিতের সময়সীমা শেষে আগামীকাল মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে ক্লাস-পরীক্ষা যথারীতি চালু থাকবে বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। স্থানীয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় দুদিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে।

সোমবার (১৩ মার্চ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে উপাচার্যের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য।

অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীকে ক্লাসে ফেরার আহ্বান জানান উপাচার্য।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে রাবির উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/1153/feed 0