রাজাকার – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Sat, 18 Feb 2023 09:51:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg রাজাকার – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 ২০২৪ সালের মার্চে সারাদেশের রাজাকারের তালিকা প্রকাশ: মুক্তিযুদ্ধমন্ত্রী https://thedailyannadiganta.com/archives/531 https://thedailyannadiganta.com/archives/531#respond Sat, 18 Feb 2023 09:51:06 +0000 http://thedailyannadiganta.com/?p=531 সারাদেশে রাজাকারের তালিকা ২০২৪ সালের মার্চ মাসে প্রকাশের কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর বাগমারায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, নীতিমালা তৈরি হয়েছে। কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে প্রকাশ সম্ভব হবে না। তবে পরের বছর মার্চে তালিকা প্রকাশ সম্ভব হবে।
২০২৪ সালের মার্চে রাজাকারের তালিকা প্রকাশ: মুক্তিযুদ্ধমন্ত্রী
বিএনপির চলমান পদযাত্রা নিয়ে মোজাম্মেল হক বলেন, পদযাত্রায় সরকার পতন করা যায় এমন কোনো নজির নেই।
দুপুরে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাগমারায় পৌঁছে বঙ্গবন্ধু কমপ্লেক্স ঘুরে দেখেন। কমপ্লেক্সের উদ্বোধন শেষে বাগমারা নিউ মার্কেট মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমানও উপস্থিত ছিলেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/531/feed 0