রাশিয়া – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Sat, 26 Aug 2023 01:49:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg রাশিয়া – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নতুন ক্ষেত্র ক্রিমিয়া! https://thedailyannadiganta.com/archives/2238 https://thedailyannadiganta.com/archives/2238#respond Sat, 26 Aug 2023 01:49:36 +0000 http://thedailyannadiganta.com/?p=2238 ৩২তম স্বাধীনতা দিবস উদযাপনের পর ইউক্রেন রাশিয়া-অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের উপর কমপক্ষে ৪৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে মস্কো দাবি করছে। এর আগেও ক্রিমিয়ায় বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ সেতুতে ঘটেছে ভয়াবহ হামলার ঘটনা। মনে করা হচ্ছে, দুই দেশের যুদ্ধের নতুন ক্ষেত্র হয়ে উঠছে ক্রিমিয়া।
শুধু মস্কো নয়, অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের উপরেও ড্রোন হামলার মুখে পড়ছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে যে, এয়ার ডিফেন্স বাহিনী ইউক্রেন থেকে পাঠানো ৪৫টি ড্রোন হামলা বানচাল করা দিয়েছে। এর মধ্যে নয়টি সরাসরি ধ্বংস করা হয়েছে। বাকি ৩৩টি ইলেকট্রনিক হস্তক্ষেপের কারণে লক্ষ্যবস্তু পর্যন্ত না পৌঁছতে পেরে ভেঙে পড়েছে।
২০১৪ সালে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোল শহরের গভর্নর মিখাইল রাজভোজহাইয়েভ টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন যে, শহরের উপকণ্ঠে বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়েছে।রাশিয়া আরও জানিয়েছে, মস্কোর কাছে কালুগা অঞ্চলেও একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। সব হামলার জন্য ইউক্রেনকেই দায়ী করছে মস্কো।
ইউক্রেন অবশ্য রাশিয়ার ভূখণ্ড বা অধিকৃত এলাকায় হামলা সম্পর্কে প্রকাশ্যে সরাসরি কোনো মন্তব্য করে না। তবে একসঙ্গে এত ড্রোন হামলা এর আগে দেখা যায়নি।
বৃহস্পতিবার যুদ্ধের মাঝে দ্বিতীয় স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে ইউক্রেন জানিয়েছে, এক বিশেষ অভিযান চালিয়ে সৈন্যরা ক্রিমিয়া উপদ্বীপের উপর ইউক্রেনের পতাকা উত্তোলন করেছে।
রাশিয়ার দুটি সংবাদ সূত্র দাবি করেছে, ১৫ থেকে ২০ জন ইউক্রেনীয় ব্যক্তি রাবারের নৌকা করে কেপ তারখানকুটের এক ক্যাম্প সাইটের কাছে পৌঁছেছিল বটে, কিন্তু তাদের হত্যা করা হয়েছে৷ ইউক্রেন অবশ্য প্রাণহানি সম্পর্কে কোনো মন্তব্য করেনি।গত বছর রাশিয়ার হামলা শুরু হবার পর ইউক্রেনের নেতৃত্ব বারবার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপ আবার রাশিয়ার হাত থেকে ছিনিয়ে নেওয়ার কথা বলেছে। ৩২তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দেশে ঐক্যের ডাক দেন।
এক ভিডিওবার্তায় জেলেনস্কি সৈন্য, সামরিক সরঞ্জামের সঙ্গে যুক্ত কর্মী, ইলেকট্রিশিয়ান, সাংবাদিক, মাইন দূর করার কর্মী, শিক্ষক, ডাক্তার ও অ্যাথলেটদের আত্মত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলেনস্কি বলেন, যারাই কাজ করছেন এবং অন্যদের কাজ দিচ্ছেন, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর দিয়ে সামরিক বাহিনীর ভবিষ্যৎ জয়ের জন্যও মানুষ অবদান রাখছেন।
এদিকে ইউক্রেনের স্বাধীনতা দিবসে মার্কিন প্রশাসনও এফ-১৬ যুদ্ধবিমান চালাতে ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণের ঘোষণা করেছে। ইউরোপের কয়েকটি দেশকে এমন বিমান ইউক্রেনের হাতে তুলে দেওয়ার ছাড়পত্র এবং পাইলটদের প্রশিক্ষণে সম্মতির পর এবার ওয়াশিংটনও সরাসরি প্রশিক্ষণের সিদ্ধান্ত নিলো।
খবরে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে ইংরেজি ভাষার কোর্স ও অক্টোবর থেকে যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেবে মার্কিন প্রশাসন। সেইসঙ্গে রক্ষাণাবেক্ষণ কর্মীদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণের ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলি ক্ষমতার সীমায় পৌঁছে যাচ্ছে। তাই যুক্তরাষ্ট্র ‘প্রতিরোধমূলক পদক্ষেপ’ হিসেবে সাহায্য করতে এগিয়ে এসেছে। এ দিন মার্কিন প্রশাসন আরও রুশ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞার ঘোষণা করেছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2238/feed 0
এশিয়ায় বেড়েছে রুশ জ্বালানি পণ্যের রপ্তানি https://thedailyannadiganta.com/archives/2068 https://thedailyannadiganta.com/archives/2068#respond Tue, 23 May 2023 14:54:06 +0000 http://thedailyannadiganta.com/?p=2068 তাপপ্রবাহের কারণে এশিয়ায় রাশিয়ার জ্বালানি রপ্তানি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। মূল্য ছাড়ের কারণে এশিয়া রাশিয়ার কয়লা ও জ্বালানি তেলের দিকে ঝুঁকে পড়েছে। রাশিয়া ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ চলতি বছর একটি মাইলফলক অর্জনের পথে রয়েছে।
মস্কোর পূর্বাভাস, ২০২৩ সালে দুই দেশের বাণিজ্য ২০ হাজার কোটি ডলারে পৌঁছাবে।
পুরো এশিয়ায় চলছে তীব্র তাপদাহ। বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখতে বেড়েছে জ্বালানির উৎপাদন ও ব্যবহার।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, এশিয়া গত কয়েক সপ্তাহে রাশিয়া থেকে জ্বালানি আমদানি বাড়িয়েছে। শুধুমাত্র এপ্রিলেই মস্কো থেকে ৭.৪ মিলিয়ন টন কয়লা আমদানি করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় তিনগুণ বেশি। এশিয়া গত দুই মাসে পাওয়ার গ্রিডে ব্যবহারের জন্য রেকর্ড জ্বালানি তেল আমদানি করেছে।
এপ্রিলে রাশিয়ার বৃহত্তম জ্বালানি ক্রেতা দেশ ছিলো ভারত ও চীন। দেশটির মোট রফতানির দুই তৃতীয়াংশ কয়লাই গেছে এশিয়ায়।
যদিও মূল্যছাড়ের কারণে গত বছর থেকেই রাশিয়া থেকে জ্বালানি আমদানি বাড়িয়েছে এশিয়া। রাশিয়ার কয়লার উল্লেখযোগ্য ক্রেতাদেশ দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া আর শ্রীলঙ্কাও।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চলে আরও বাড়বে জ্বালানি আমদানির পরিমাণ।
জ্বালানি বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর জন্য আন্তর্জাতিক কূটনীতির চেয়ে মানুষের মৌলিক চাহিদার দিকে নজর দেওয়া জরুরি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করার চেয়ে রাশিয়ার ছাড় গ্রহণ করা তাদের পক্ষে অনেক সহজ।
এদিকে, চলতি বছরই রেকর্ড ছাড়াবে রাশিয়ার সঙ্গে চীনের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ। এমন পূর্বাভাস দিয়েছে রাশিয়া।
রাশিয়ার সরকার বলছে, বছরের প্রথম প্রান্তিকে দুই দেশের মধ্যে বাণিজ্য বেড়েছে ৫ হাজার ২০০ মিলিয়ন ডলার। ২০২২ সালে, এটি ১৮ হাজার ৫০০ বিলিয়ন ডলার হবে, তবে ২০২৩ সালের শেষ নাগাদ এই সংখ্যা ২০ হাজার বিলিয়ন ডলারে পৌঁছাবে।
পরিসংখ্যান বলছে, পশ্চিমা নিষেধাজ্ঞার পরও রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়ছে চীনের। রাশিয়ার জ্বালানি তেলের বড় ক্রেতা দেশ চীন। মূল্যছাড়ে আরও চাঙ্গা হয়েছে দুই দেশের বাণিজ্য।
সমুদ্রপথে চীনে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি রফতানি রেকর্ড ছাড়িয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2068/feed 0
রাশিয়া ইউক্রেন শস্য রপ্তানী চুক্তির মেয়াদ ৬০ দিন বাড়াতে সম্মত রাশিয়া https://thedailyannadiganta.com/archives/1174 https://thedailyannadiganta.com/archives/1174#respond Tue, 14 Mar 2023 06:28:24 +0000 http://thedailyannadiganta.com/?p=1174 রাশিয়া ইউক্রেন থেকে শস্য রপ্তানি চুক্তির মেয়াদ ৬০ দিন বাড়াতে সম্মত হয়েছে । কিয়েভ এ প্রস্তাবের সমালোচনা করেছে।
জেনেভায় সোমবার জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে সম্মতি জানায় মস্কো। দেশটি বলেছে, বিশ^জুড়ে বিদ্যমান খাদ্য ঘাটতির মধ্যে তারা তথাকথিত শস্যচুক্তির বিরোধিতা করবে না।
তবে তারা এ চুক্তির মেয়াদ কেবলমাত্র ৬০ দিন পর্যন্ত বাড়াতে চায়।
এ বিষয়ে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন বলেন, ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ (বিএসজিআই) এর মেয়াদ ৬০ দিনের জন্য বাড়ানো হবে। তবে পরবর্তী সময়ে এটি প্রতিশ্রুত নয়, বরং কাজের ভিত্তিতে নির্ধারণ করা হবে।
রাশিয়া আরও জানিয়েছে, বিদ্যমান চুক্তিটির মেয়াদ আরও বাড়ানোর আগেই দেশটি এ বিষয়ে ‘বাস্তব অগ্রগতি’ দেখতে চায়।
এদিকে ইউক্রেন সতর্ক করে বলেছে, এটি মূল চুক্তির সাথে সাংঘর্ষিক। কিন্তু তারা প্রস্তাব বাতিল করবে না।
উল্লেখ্য,  ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পর দেশটি থেকে শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। তখন বিশ্ববাজারে শস্যের সরবরাহ কমায় দাম আকাশ ছুঁয়ে যায়। সংকট নিরসনে উদ্যোগ নেয় জাতিসংঘ ও তুরস্ক। তাদের মধ্যস্থতায় ইউক্রেনের শস্য রপ্তানির সুযোগ দিয়ে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করা হয়।
গত বছরের জুলাইয়ে সই হওয়া ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ নামের এ চুক্তির ফলে কৃষ্ণসাগরীয় বন্দরগুলো দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির সুযোগ উন্মোচিত হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ চুক্তির আওতায় ইউক্রেন থেকে ২ কোটি ৪১ লাখ টনের বেশি শস্য রপ্তানি করা হয়েছে।
জাতিসংঘ বলেছে, এই চুক্তির অখন্ডতা রক্ষা ও ধারাবাহিকতা নিশ্চিতে সংস্থাটি সবকিছু করবে বলে মহাসচিব এন্তোনিও গুতেরেস নিশ্চিত করেছেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/1174/feed 0
রাশিয়ার নিরাপত্তা হুমকি ইইউ মেনে নেবে না : ইইউ প্রধান https://thedailyannadiganta.com/archives/974 https://thedailyannadiganta.com/archives/974#respond Wed, 08 Mar 2023 08:32:20 +0000 http://thedailyannadiganta.com/?p=974 ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন কানাডার পার্লামেন্টে মঙ্গলবার ভাষণ দেওয়ার সময় বলেছেন, নিরাপত্তার ক্ষেত্রে রাশিয়ার হুমকি ইউরোপ কখনো মেনে নেবে না। ইউক্রেনের প্রতি সমর্থন জোরদার করতে তিনি বর্তমানে কানাডা সফর করছেন। খবর এএফপি’র।
রাশিয়ার ইউক্রেন আগ্রাসের এক বছরেরও বেশি সময় পর দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সীমান্তজুড়ে ট্যাঙ্ক ব্যবহার করে সা¤্রাজ্য গড়ার পরিকল্পনা নেওয়া কোন সামরিক শক্তিকে আমরা মেনে নেব না।’
তিনি আরো বলেন, ২৭টি দেশকে নিয়ে গঠিত এই জোট ‘ইউরোপীয় নিরাপত্তা এবং আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল ভিত্তির ক্ষেত্রে এই হুমকি কখনো মেনে নেয়া যায় না।’
ভন ডের লিয়েন ইউক্রেনের জন্য ‘দ্রুত সামরিক ও অর্থনৈতিক সহায়তার’ আহ্বান জানিয়েছেন এবং তিনি এই ধরনের অপরাধের বিচারের জন্য একটি বিশেষ আদালত গঠনে নভেম্বরে প্রস্তাব দেওয়ার পর ‘রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় অর্থ প্রদান’ করতে তাদের প্রতি ফের আহ্বান জানান।
আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে ভন ডের লিয়েন ইউক্রেনের নারী সৈন্যদের প্রশংসা করেন। যুদ্ধের আগে তাদেরকে যুদ্ধের দায়িত্ব পালন করা থেকে বিরত থাকতে বলা হয়েছিল। কিন্তু তারা ‘এ কথাকে পাত্তা না দিয়ে যে কোন উপায়ে সেনাবাহিনীতে যোগ দেওয়া শুরু করেন।’
রাশিয়া ইউক্রেনে তাদের যুদ্ধ কৌশলের অংশ হিসেবে ধর্ষণ ও যৌন সহিংসতা চালাচ্ছে, জাতিসংঘের এমন অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটি কেবল ইউক্রেনের যুদ্ধ নয়। এটি মানবাধিকারের বিরুদ্ধেও একটি যুদ্ধ এবং এটি নারীর অধিকারের বিরুদ্ধে যুদ্ধ।’
তিনি বলেন, ইউক্রেনীয় নারীরা ‘পাল্টা লড়াই করছে।’
ইইউ প্রধান আরো বলেন, যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন সামরিক বাহিনীতে কর্মরত নারীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে।
তিনি বলেন, ‘এই নারীরা রাশিয়ান হানাদারদের মাথার উপরে কাঁচের ছাদও ভেঙ্গে দিয়েছেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/974/feed 0
সীমান্ত অতিক্রম করে রাশিয়ায় হামলা https://thedailyannadiganta.com/archives/861 https://thedailyannadiganta.com/archives/861#respond Fri, 03 Mar 2023 04:13:53 +0000 http://thedailyannadiganta.com/?p=861 ইউক্রেনের কিছু নাগরিক সীমান্ত অতিক্রম করে রাশিয়ায় প্রবেশ করে এবং একটি প্রাইভেটকারে গুলিবর্ষণ করে একজনকে হত্যা করে। এ ঘটনায় একটি শিশু আহত হয়। এছাড়া তারা একটি দোকানে কয়েকজনকে জিম্মি করে রাখে।
ইউক্রেনের বিরুদ্ধে আন্তঃসীমান্ত রেখা অতিক্রম করে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ব্রাইয়ানস্ক এলাকায় ‘সন্ত্রাসী হামলা’র অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি তিনি বেসামরিক লোকজনের উপর চালানো এই ‘অন্তর্ঘাতমূলক’ তৎপরতার সঙ্গে জড়িতদের নিশ্চিহ্ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এ প্রসঙ্গে রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি জানায়, ইউক্রেনের ওই নাগরিকদের তাদের দেশে তাড়িয়ে দেওয়া হয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি বলে, ‘জানমালের ক্ষতি এড়াতে ও বেসামরিক স্থাপনার ধ্বংস এড়াতে শত্রুদের ইউক্রেনের ভূখণ্ডে তাড়িয়ে দেওয়া হয়েছে।
এফএসবি আরও জানায়, ওই সংঘবদ্ধ দলটি রাশিয়ায় ব্যাপক হামলার উদ্দেশ্য নিয়ে এসেছিল। তারা জানায়, বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ওই দলটি ফেলে রেখে যায়।
এদিকে, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে মিথ্যা ‘উত্তেজনা’ তৈরির অভিযোগ আনলেও ইঙ্গিত দিয়েছে যে, রুশ সরকার বিরোধী পক্ষের লোকজনের মাধ্যমে এধরনের হামলা চালানো হতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জেষ্ঠ্য উপদেষ্টা মিখাইলো পোডোলায়েক এপ্রসঙ্গে টুইটার বার্তায় বলেন, ‘ইউক্রেনের অন্তর্ঘাতী দলের রাশিয়ান ফেডারেশনে হামলার গল্পটি সত্যিকার অর্থে ইচ্ছাকৃত উসকানি।
এক বছর আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর গোলাবর্ষণসহ বিচ্ছিন্ন অন্তর্ঘাতমূলক তৎপরতার কারণে সাম্প্রতিক সময়ে দেশটির সীমান্ত এলাকা ক্রমেই অস্থির হয়ে উঠছে।
এপ্রসঙ্গে প্রেসিডেন্ট পুতিন এক টেলিভিশন ভাষণে বলেন, ‘তারা কোনো কিছুই অর্জন করতে পারবে না, আমরা তাদের নিশ্চিহ্ন করে দেব।

]]>
https://thedailyannadiganta.com/archives/861/feed 0
নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন পুতিন https://thedailyannadiganta.com/archives/762 https://thedailyannadiganta.com/archives/762#respond Tue, 28 Feb 2023 15:33:25 +0000 http://thedailyannadiganta.com/?p=762 বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার রাশিয়ার দূতাবাস এ তথ্য জানিয়েছে।
ভ্লাদিমির পুতিন নতুন রাষ্ট্রপতিকে পাঠানো বার্তায় বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য অনুগ্রহ করে আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। আমাদের দুই দেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে। আমি আশা করি, রাষ্ট্রপতি হিসেবে আপনার মেয়াদে রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতা বাড়বে। আমি আপনার সাফল্য, সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি।
উল্লেখ্য, বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন মো. সাহাবুদ্দিন।

]]>
https://thedailyannadiganta.com/archives/762/feed 0
সমকামিতা কোনও ধর্মগ্রন্থে নেই: পুতিন https://thedailyannadiganta.com/archives/714 https://thedailyannadiganta.com/archives/714#respond Sat, 25 Feb 2023 16:12:01 +0000 http://thedailyannadiganta.com/?p=714 সমকামিতা বিশ্বজুড়ে এখন অন্যতম আলোচনার বিষয়। পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ এটিকে স্বীকৃতি দিয়েছে। তবে এই বিষয়ে ব্যাপক কঠোর রাশিয়া। সম্প্রতি সমকামিতার বিরুদ্ধে একটি আইনে স্বাক্ষর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেও এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন তিনি।
পারিবারিক জীবনে সমকামিতার কোনও স্থান নেই জানিয়ে পুতিন বলেন,’পরিবার বলতে বোঝায় একজন নারী এবং একজন পুরুষের মধ্যে মিলন।
কোনও ধর্মগ্রন্থে সমকামিতার বিষয়টি নেই, বরং নারী-পুরুষ মিলেই পরিবারের বিষয়টি উল্লেখ রয়েছে বলেও ভাষণে বলেন পুতিন। তিনি বলেন, নারী-পুরুষের মিলনে পরিবারের বিষয়টি পৃথিবীর সব ধর্মের পবিত্র গ্রন্থেও লেখা আছে। কিন্তু পশ্চিমারা এসব পবিত্র গ্রন্থ নিয়ে প্রশ্ন তোলে- আমাদের সন্তানদের এই অবক্ষয় থেকে রক্ষা করতে হবে এবং আমরা সেটা করব।
গত ডিসেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমকামিতার বিরুদ্ধে একটি আইনে স্বাক্ষর করেন। ওই আইনের মাধ্যমে রাশিয়ায় সমকামিতার পক্ষে সব ধরনের প্রচার-প্রচারণা, আচার-আচরণ নিষিদ্ধ করা হয়েছে।
নতুন আইন অনুযায়ী- সমকামিতার পক্ষে প্রকাশ্যে, অনলাইনে, চলচ্চিত্রে, বইয়ে এবং বিজ্ঞাপনে কোনও কিছু প্রকাশ করা হলে, দেখানো হলে এবং লেখা হলে তা সমকামিতার প্রচার-প্রচারণা এবং অপরাধ হিসেবে বিবেচিত হবে।
এসব অপরাধে জড়িতদের মোটা অংকের অর্থ জরিমানা করা হবে। এর আগে শিশুদের সামনে সমকামিতার প্রচার-প্রচারণা নিষিদ্ধ ছিল রাশিয়ায়। এখন এই আইনটি আরও কঠোর করা হয়েছে।
প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার পার্লামেন্টে দেয়া তার ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে তীব্র ভাষায় পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন। এই ভাষণে প্রেসিডেন্ট পুতিন ঘোষণা করেন যে, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় অস্ত্র সীমিতকরণ চুক্তিতে অংশগ্রহণ স্থগিত রাখছেন।
যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে ‘নিউ স্টার্ট’ নামের এই চুক্তিটিই একমাত্র পরমাণু অস্ত্র সীমিতকরণ চুক্তি, যা এখন বহাল আছে। ২০২১ সালে এটির মেয়াদ ৫ বছরের জন্য বাড়ানো হয়েছিল।
এই সংঘাতের জন্যপশ্চিমা দেশগুলোকে দায়ী করে পুতিন বলেন, ইউক্রেনকে তারা ‘রুশ-বিরোধী’ দেশে পরিণত করতে চাইছে। তিনি আরও বলেছেন, রাশিয়ার অস্তিত্ব সংকটের মুখে।
প্রেসিডেন্ট পুতিন এই ভাষণ দিলেন ইউক্রেন যুদ্ধের প্রথম বার্ষিকীর ক’দিন আগে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া।
তবে জাতির উদ্দেশে দেওয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাষণ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন।
সূত্র: বিবিসি

]]>
https://thedailyannadiganta.com/archives/714/feed 0
নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ছিল আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ড: রাশিয়া https://thedailyannadiganta.com/archives/612 https://thedailyannadiganta.com/archives/612#respond Wed, 22 Feb 2023 12:27:35 +0000 http://thedailyannadiganta.com/?p=612 নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ছিল ‘আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ড’। মঙ্গলবার জাতিসংঘের বৈঠকে এ দাবি করেন রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
গত সেপ্টেম্বরের নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ইস্যুতে বিশেষ বৈঠক হয় নিরাপত্তা পরিষদে। এখনো এ বিষয়ে তদন্ত শেষ হয়নি বলে জানিয়েছে ডেনমার্ক, জার্মানি ও সুইডেন। নিরাপত্তা পরিষদকে যৌথভাবে একটি চিঠি দিয়েছে তিন দেশ।
সেখানে বলা হয়, তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়েছে রাশিয়াকে। তবে তিন দেশের তদন্তকে পক্ষপাতমূলক বলে আখ্যা দিয়েছে মস্কো। আবারও দাবি করে, কয়েক বিলিয়ন ডলার প্রকল্পটি পশ্চিমা হামলার শিকার।
এদিকে, চলতি মাসের শুরুতেই এক বিবৃতিতে এ ধরনের অভিযোগ উড়িয়ে দেয় যুক্তরাষ্ট্র। মঙ্গলবারের বৈঠকে নর্ড স্ট্রিমে বিস্ফোরণ ইস্যুতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে চীনও।
জাতিসংঘে রুশ প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, এ ধরনের আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে কারা থাকতে পারে তা স্পষ্ট। রাশিয়ার আইন অনুযায়ী, এ বিষয়ে তদন্তও চলছে। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো যে তদন্ত করছে তা স্বচ্ছ নয়, বরং এটা স্পষ্ট তাদের আমেরিকান ভাইয়ের কর্মকাণ্ড ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/612/feed 0
ইউক্রেনে রাশিয়া কখনই জয়ী হবে না: বাইডেন https://thedailyannadiganta.com/archives/603 https://thedailyannadiganta.com/archives/603#respond Wed, 22 Feb 2023 05:48:15 +0000 http://thedailyannadiganta.com/?p=603 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গীকার করে বলেছেন, ইউক্রেনে রাশিয়া কখনই জয় পাবে না।
ইউক্রেনে যুদ্ধ অব্যাহত রাখার রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ঘোষণার কয়েক ঘন্টা পর ওয়ারশতে দীর্ঘ বক্তব্যে বাইডেন এ অঙ্গীকার করেন।
পুতিন তার বার্ষিক রাষ্ট্রীয় ভাষণে সংঘাত উস্কে দেয়ার জন্যে পশ্চিমাদের অভিযুক্ত করেন এবং একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সাথে নিউ স্টার্ট পরমাণু চুক্তি প্রত্যাহারেরও ঘোষণা দেন।
তিনি বলেন, তার দেশের বিরুদ্ধে অব্যাহত কঠোর নিষেধাজ্ঞা সফল হবে না। তিনি পদ্ধতিগতভাবে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন।
এর কয়েকঘন্টা পর ন্যাটো মিত্র পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়া কখনই জয়ী হতে পারবে না।
তিনি আরো বলেন, এতে কোন সন্দেহ নেই যে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন বন্ধ হবে না, ন্যাটো বিভক্ত হবে না এবং আমরা ক্লান্ত হবো না।
এর আগে ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট আকস্মিকভাবে কিয়েভ সফর করেছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের বছর পূর্তির আগে আগে তিনি প্রথমবারের মতো এ সফরে যান।
বাইডেন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজেই দুদার সাথেও সাক্ষাত করেন এবং বলেন, খুবই জটিল ও গুরুত্বপূর্ণ সময়ে তিনি সফরটি করেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/603/feed 0