রাষ্ট্রদূত – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Thu, 09 Mar 2023 11:06:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg রাষ্ট্রদূত – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 সেতুমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ https://thedailyannadiganta.com/archives/1035 https://thedailyannadiganta.com/archives/1035#respond Thu, 09 Mar 2023 11:06:41 +0000 http://thedailyannadiganta.com/?p=1035 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
আজ সকালে সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঢাকার বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বাস রাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন।
এ সময় চীনের রাষ্ট্রদূত প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে মন্ত্রীকে অবহিত করেন।
এছাড়া সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে পার্টি টু পার্টি সম্পর্ককে আরো সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করেন এবং সে লক্ষ্যে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলকে চীন সফরের আমন্ত্রণ জানান।

]]>
https://thedailyannadiganta.com/archives/1035/feed 0
বাংলাদেশের অগ্রগতি সারা পৃথিবীর কাছে অনুকরনীয় : ভারতীয় হাই কমিশনার https://thedailyannadiganta.com/archives/881 https://thedailyannadiganta.com/archives/881#respond Fri, 03 Mar 2023 13:54:36 +0000 http://thedailyannadiganta.com/?p=881 বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা বলেছেন, সামাজিক নিরাপত্তা ও মানুষের কল্যাণে বাংলাদেশের যে অগ্রগতি তা সারা পৃথিবীর কাছে অনুকরনীয়। বাংলাদেশ ও ভারতের উন্নয়নের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা চলমান থাকবে। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের জন্য নয়,ভারতীয়দের জন্যও অনুকরনীয়। বাংলাদেশ-ভারতের সম্পর্কের জন্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দুই দেশেরই মানুষ আত্মত্যাগ করেছেন। বাংলাদেশ ও ভারতের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের যে মিল রয়েছে তা পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম অব্যাহত থাকবে।
তিনি শুক্রবার (৩মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি বলেন, মার্চ মাস হলো বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মাস। এই মাসে বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করা হয়। বঙ্গবন্ধুর জন্ম এই মাসেই। বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু অনেক আত্মত্যাগ করেছেন। বাংলাদেশর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
এর আগে ভারতীয় হাইকমিশনার টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে প্পুমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করেন।
এসময় মিসেস মানু ভার্মা, হাই কমিশনের ফাস্ট সেক্রেটারী শ্রী অনিমেষ চৌধুরী, সেকেন্ড সেক্রেটারী শ্রী বৈভব গোনদানী, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল উপস্থিত ছিলেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/881/feed 0
বঙ্গবন্ধুর সমাধিতে ৭ দেশের ৮ সামরিক প্রতিনিধির শ্রদ্ধা https://thedailyannadiganta.com/archives/718 https://thedailyannadiganta.com/archives/718#respond Sun, 26 Feb 2023 11:33:36 +0000 http://thedailyannadiganta.com/?p=718 গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ৭ দেশের ৮ সামরিক প্রতিনিধি শ্রদ্ধা জানিয়েছেন। রোববার দুপুরে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক এর নেতৃত্বে ওই প্রতিনিধি দল জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান। পরে প্রতিনিধি দলটি বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ, দোয়া ও প্রার্থনা করেন।
সামরিক প্রতিনিধি দলে অষ্ট্রেলিয়ার লেফটেন্যান্ট কর্নেল জন ডেম্পসি, ভারতের ব্রিগেডিয়ার মানমীত সিং সাবারওয়াল, স্কোয়াড্রন লিডার অভিতোষ শর্মা, মিয়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সোয়নিয়াত, নেপালের ব্রিগেডিয়ার রোশান শমসের রানা, পাকিস্তানের ব্রিগেডিয়ার আলী এজাজ রাফি, প্যালেস্টাইনের কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ ও তুর্কির কর্নেল এরদাল সাহিন উপস্থিত ছিলেন।
এ সময় সামরিক প্রতিনিধি বর্গ উপস্থিত ছিলেন। তারা আলাদা ভাবে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স এলাকা ঘুরে দেখেন। পরে প্রতিনিধি দলটি বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন।
ডিজিএফ আই এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক বলেন, বাংলাদেশে কর্মরত সামরিক প্রতিনিধিগন বার্ষিক ভ্রমণ কর্মসুচির অংশ হিসেবে রোববার দুপুরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন। পরে সামরিক দলটি বাগেরহাট ষাটগম্বুজ ও সুন্দরবন ভ্রমনের উদ্দেশ্যে রওনা হন।

]]>
https://thedailyannadiganta.com/archives/718/feed 0
নোয়াখালীর হাতিয়ায় ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত https://thedailyannadiganta.com/archives/477 https://thedailyannadiganta.com/archives/477#respond Fri, 17 Feb 2023 09:39:18 +0000 http://thedailyannadiganta.com/?p=477 বাংলাদেশে নিযুক্ত ৪ দেশের রাষ্ট্রদূত নোয়াখালীর হাতিয়ায় ভাসানচর পরিদর্শন করেছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে জাপান, চায়না, ফ্রান্স, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতসহ প্রতিনিধি দল ভাসানচর পৌঁছান।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৪ দেশের রাষ্ট্রদূতসহ প্রতিনিধি দল সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এ সময় ভাসানচরের বিভিন্ন ওয়্যার হাউজে বসবাসরত রোহিঙ্গাদের সঙ্গে তাদের সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মানসহ নানা বিষয় নিয়ে কথা বলেন তারা। দুপুর সাড়ে ৩টার দিকে ভাসানচর পরিদর্শন শেষে তারা ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
এর আগে, সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে ভাসানচর পৌঁছান জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লাউ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের অফিসার-ইনচার্জ সিমোন পার্চমেন্ট সেখানে উপস্থিত হন।
একই সময়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সালাহউদ্দিন, মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব মো. কায়ছারুল ইসলাম, পরিচালক-৯ মোহাম্মদ নাজমুল হক ও পরিচালক-১৪ ডা. মোহাম্মদ মহিবুল হাসান।

]]>
https://thedailyannadiganta.com/archives/477/feed 0