রুহুল কবির রিজভী – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Thu, 18 Jul 2024 08:15:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg রুহুল কবির রিজভী – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 শিক্ষার্থীরা স্বপ্নের বিপ্লব গড়ে তুলছে : রিজভী https://thedailyannadiganta.com/archives/2450 https://thedailyannadiganta.com/archives/2450#respond Thu, 18 Jul 2024 08:15:24 +0000 https://thedailyannadiganta.com/?p=2450 সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মুক্তির সন্তান আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন যেন স্বপ্নের বিপ্লব হয়ে উঠছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ফরাসি বিপ্লব, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার বিপ্লব ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রসঙ্গ টেনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন বঞ্চিত মানুষের অধিকার আদায়ের আন্দোলন। এই দাবি আদায়ের লড়াইয়ে ছাত্রলীগ ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ আক্রমন করে এ পর্যন্ত ৮ জন নিষ্পাপ মাছুম কিশোর তরুনকে হত্যা করা হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ক্যাম্পাসে এই আক্রমন চলছে। গুলি, রাবার বুলেট, টিয়ার সেল,সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে রণক্ষেত্র তৈরী করা হয়েছে। বিশেষ করে গত মঙ্গল ও বুধবার এ বিভষ্য দৃশ্য দেখেছি।’
রিজভী আরও বলেন, ফরাসি বিপ্লবের মূল্যমন্ত্র স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব বা মৃত্যু তার প্রতিধ্বনি দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনে। ১৭৭৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাধীনতা বিপ্লব সংঘটিতে হয়েছিল, সেখানে স্বাধীনতার লড়াইয়ের জন্য যারা সংগ্রাম করেছেন, সেখানেও তৈরী হয়েছিল আমাদের ‘৭১ সালের মুক্তিযুদ্ধের মতো সন অব লিবার্টি অর্থাৎ মুক্তিরপুত্র তারা। এই কোটা সংস্কার আন্দোলনের জন্য যারা লড়াই করছেন, জীবন দিচ্ছেন তারা সবাই মুক্তির সন্তান। ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, বেগম রোকেয়াসহ দেশের সকল বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অধিকারের পতাকা নিয়ে আন্দোলনে নেমেছে -এটা যেন বিশ্বের নিপীড়িত মানুষের জন্য সেই হীরণময় প্রেরণা।
কোটা সংস্কার আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সম্প্রতি অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন মানিকের করা এক মন্তব্যের কঠোর সমালোচনা করেন রিজভী। এ সময় দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের বিবরণ তুলে ধরে তিনি বলেন, গত মঙ্গলবার ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু পুলিশ স্টেটমেন্ট দিয়ে বলেছে শ্রাবনকে নাকি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা। তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব ইমাম হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব নজরুল ইসলাম আমার সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছিলেন। আমি লেখালেখি শেষ করে যখন বের হয়ে যাই, ওরাও তখন বের হয়ে যায়। যাওয়ার পথে রাস্তা থেকে অথবা অন্য কোনো স্থান থেকে ধরে এনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অস্ত্র উদ্ধারের নাটক দেখানো হয়েছে। এই নাটক এদেশের জনগণ বিশ্বাস করে না।
তিনি বলেন, রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার বিকো, টাঙ্গাইল শহর বিএনপি নেতা মেহেদী হাসান আলম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ কবির সুমন, সদর ছাত্রদলের শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে গাজীপুর, চাঁদপুর,ফরিদপুর বিএনপি অঙ্গ এবং সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সারাদেশে চিরুনী অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

]]>
https://thedailyannadiganta.com/archives/2450/feed 0
এ সরকারের শাসনামলে নারীরাই সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়েছেন : রিজভী https://thedailyannadiganta.com/archives/2345 https://thedailyannadiganta.com/archives/2345#respond Fri, 08 Mar 2024 17:22:36 +0000 https://thedailyannadiganta.com/?p=2345 বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এমন এক সময় এই দিবস পালিত হচ্ছে, যখন বাংলাদেশে নারীরা ঘরে-বাইরে-কর্মস্থলে সর্বত্রই নির্যাতিত-নিপীড়িত-লাঞ্ছিত, খুন-খারাবির শিকার হচ্ছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হাতে। কর্তৃত্ববাদী শেখ হাসিনার গত ১৬ বছরের কুশাসনে সবচেয়ে বেশি লাঞ্ছিত ও অপমানিত হয়েছেন নারীরা।
শুক্রবার (৮ মার্চ) রাজধানীর নয়া পল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
বিএনপি নেতার অভিযোগ, ‘রাজনৈতিক চরিত্র হারিয়ে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারা দেশে ভয়ংকর নারী নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। রাষ্ট্রক্ষমতার আশ্রয়, প্ররোচনায় এদের অসভ্যতা রুচিহীন বর্বর শক্তিতে পরিণত করেছে।
তিনি বলেন, ‘বর্তমান নৈরাজ্য পরিস্থিতিতে শুধু রাত-বিরেতে নয়, দিনে-দুপুরে পথ চলতে নারীরাসহ সাধারণ মানুষের গা ছমছম করে। নবধারার আওয়ামী বাকশাল-রাজ্যে নারী ও শিশুদের ওপর সহিংসতার মাত্রায় এখনও কোনও ছেদ যতি টানা হয়নি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তা দিন দিন বেড়েই চলেছে।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সর্বশেষ পরিসংখ্যানে উল্লেখ করে রিজভী জানান, দেশে গত ১৩ মাসে এক হাজারের বেশি নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। গত বছর নারীর প্রতি সহিংসতা ছিল উদ্বেগজনক বিষয়।
এ সময়ে সারা দেশে ৫৭৩ জন নারী ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। ধর্ষণের পর হত্যা করা হয়েছে কোনও কোনও নারীকে। এসব ঘটনার প্রতিবাদ করতে গিয়ে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন ১২২ জন পুরুষ। প্রতিবাদ করতে গিয়ে আট জন নারী-পুরুষ খুন হন।
সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ উল্লেখ করেন, ‘দেশের সর্বাধিক জনপ্রিয় নেত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন মহীয়সী নারী। যিনি অবরুদ্ধ গণতন্ত্রকে বার-বার মুক্ত করেছেন। তাকে সীমাহীন হয়রানি ও হেনস্তা করার জন্য অন্যায় এবং বেআইনিভাবে মিথ্যা মামলায় আটক করে রাখা হয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2345/feed 0