রেলওয়ে – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Sat, 08 Apr 2023 12:00:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg রেলওয়ে – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 পদ্মা সেতুতে পরীক্ষামূলক চালানো কোচ যুক্ত হচ্ছে বেনাপোল এক্সপ্রেসে https://thedailyannadiganta.com/archives/1536 https://thedailyannadiganta.com/archives/1536#respond Sat, 08 Apr 2023 12:00:00 +0000 http://thedailyannadiganta.com/?p=1536 পরীক্ষামূলক চালানো কোচ যুক্ত হচ্ছে বেনাপোল এক্সপ্রেসে
পদ্মা সেতুতে পরীক্ষামূলক যাত্রায় ব্যবহৃত চাইনিজ কোচ যুক্ত হচ্ছে বেনাপোল এক্সপ্রেসে। সদ্য আমদানি করা অত্যাধুনিক সুবিধা সম্বলিত এই বগি নিয়ে ১৮ এপ্রিল থেকে বেনাপোল-ঢাকা রুটে চলাচল করবে বেনাপোল এক্সপ্রেস। ভারতগামী পাসপোর্ট যাত্রীসহ এই অঞ্চলের যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ঈদ উপহার হিসেবে এই বগি সংযুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এর আগে উন্নত সুযোগ-সুবিধা সম্বলিত কোচ তুলে নিয়ে বেনাপোল এক্সপ্রেসে পুরোনো বগি সংযুক্ত করায় যশোরবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। ওই ঘটনায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেওয়া হয়।
রেলওয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতগামী যাত্রীসহ এই অঞ্চলের যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে ২০১৯ সালের ১৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল-ঢাকা রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা উন্নত সুযোগ-সুবিধা সম্বলিত নতুন রেল কোচ দিয়ে এই সেবা চালু ছিল। কিন্তু এরপর করোনাকালে ট্রেনটি বন্ধ হয়ে যায়। দেড় বছর পর ২০২১ সালের ২ ডিসেম্বর ট্রেনটি চালু হলেও বদলে যায় উন্নত সুযোগ-সুবিধা সম্বলিত কোচ। তার বদলে পুরোনো বগি দিয়ে বেনাপোল এক্সপ্রেস চালানো হয়। বিষয়টি নিয়ে যশোরবাসী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
আরও জানা যায়, অবশেষে প্রায় দেড় বছর পর আবারও উন্নত সুযোগ-সুবিধা সম্বলিত কোচে ফিরে যাচ্ছে বেনাপোল এক্সপ্রেস। গত ৬ এপ্রিল বাংলাদেশ রেলওয়ে, রাজশাহীর জেনারেল ম্যানেজারের (পশ্চিম) পক্ষে সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল সই করা এক পত্রে জানানো হয়েছে, সদ্য আমদানি করা চাইনিজ কোচ দ্বারা ৭৯৫/৭৯৬ নম্বর আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস এবং ৭৬৬/৭৬৫ নম্বর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের রেক প্রতিস্থাপনের অনুমোদন করা হয়েছে। বেনাপোল থেকে ১৮ এপ্রিল এবং চিলাহাটি থেকে ১৭ এপ্রিল যাত্রা করা ট্রেনের মাধ্যমে তা কার্যকর হবে।
পরীক্ষামূলক চালানো কোচ যুক্ত হচ্ছে বেনাপোল এক্সপ্রেসে
সূত্র আরও জানায়, বেনাপোল এক্সপ্রেস বর্তমানে ১০টি পুরোনো বগি নিয়ে যাতায়াত করছে। সেগুলো বদলে এখন ১২টি নতুন কোচ সংযুক্ত হচ্ছে। এতে দুটি এসি চেয়ারকোচ, একটি এসি কেবিন কোচসহ নামাজের ঘর, খাবারের বগি থাকবে। ফলে ৮৮৪ আসনের ট্রেনটিতে যাতায়াত অনেক আরামদায়ক হবে।
বেনাপোল রেলওয়ে স্টেশনমাস্টার সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদ উপহার হিসেবে বেনাপোল এক্সপ্রেসে সদ্য আমদানি করা চাইনিজ কোচ যুক্ত হচ্ছে। পদ্মা সেতুতে পরীক্ষামূলক যাত্রায় এই কোচগুলো ব্যবহার করা হয়েছে।
তিনি আরও বলেন, উন্নতমানের কোচ সংযুক্ত করার ফলে ভারতে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীসহ এই অঞ্চলের যাত্রীদের এই ট্রেনে ভ্রমণ আরামদায়ক হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1536/feed 0
এনআইডি ছাড়াই কেনা যাবে ট্রেনের স্ট্যান্ডিং টিকিট https://thedailyannadiganta.com/archives/876 https://thedailyannadiganta.com/archives/876#respond Fri, 03 Mar 2023 13:41:16 +0000 http://thedailyannadiganta.com/?p=876 জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ বা পাসপোর্ট দিয়ে নিবন্ধন করে গত ১ মার্চ থেকে শুরু হয় ট্রেনের টিকিট কাটা। বাধ্যতামূলক নতুন এ নিয়মের কারণে গত দু’দিনে বাংলাদেশ রেলওয়ের আয় অনেকটাই কমেছে। সে জন্য স্ট্যান্ডিং টিকিট (আসনবিহীন) কিনতে এনআইডি বা জন্ম নিবন্ধনের বাধ্যবাধকতা উঠিয়ে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
শুক্রবার দুপুরে বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) সুজিত কুমার বিশ্বাস এ তথ্য জানান।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারী কবির হোসেন তালুকদার জানান, স্ট্যান্ডিং টিকিট ক্রয় করতে এনআইডি বা জন্ম নিবন্ধন লাগবে না। বৃহস্পতিবার মধ্যরাত থেকে অনলাইন ও অফলাইনে স্ট্যান্ডিং টিকিট ক্রয় উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে থেকে তাদেরকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান রেলের এই কর্মকর্তা।
কবির হোসেন তালুকদার আরও জানান, প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে আড়াই হাজার থেকে তিন হাজার যাত্রী যাতায়াত করেন। এ স্টেশন থেকে সরকার প্রতি মাসে কোটি টাকার বেশি আয় করে। অথচ নিবন্ধন করে টিকিট ক্রয়ে বাধ্যবাধকতা করায় কিছুটা সমস্যা তৈরি হয়েছে। এতে করে যাত্রী কমে যাওয়ায় গত দুই দিনে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন চার লাখ টাকা রাজস্ব হারিয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/876/feed 0
চুয়াডাঙ্গায় ৬ দফা দাবি বাস্তবায়নের রেলপথ অবরোধ পরে প্রসাশনের আশ্বাসে প্রত্যাহার https://thedailyannadiganta.com/archives/799 https://thedailyannadiganta.com/archives/799#respond Wed, 01 Mar 2023 08:07:36 +0000 http://thedailyannadiganta.com/?p=799 চুয়াডাঙ্গার দর্শনায় ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বুধবার বেলা ১১টায় দর্শনা হল্টস্টেশনে রেলপথ অবরোধ কর্মসুচি পালন করা হয়েছে।
দর্শনার জন্য আমরা, সংগঠনের আয়োজনের সকাল ১১টার দিকে দর্শনা হল্টস্টেশনে অবরোধ কর্মসুচি শুরু হয়। সংগঠনের আহবায়ক জাসদ নেতা আনোয়ারুল ইসলাম বাবুর সভাপতিত্বে ইউ পি চেয়ারম্যান এ এস এম জাকারিয়া আলম তার বক্তব্যে বলেন দর্শনা স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস আপ, চিত্রা এক্সপ্রেস ডাউন ট্রেনের যাত্রা বিরতি, ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে দর্শনার জন্য আসন বরাদ্ধ ও পুরাতন রেলস্টেশন রেলক্রসিং এ আন্ডারপাস ও ওভারপাস নির্মান ও বিগতদিন বন্ধ থাকা দুটি লোকাল ট্রেন দর্শনা থেকে পুনরায় চালু করা সহ ৬ দফা দাবি তুলে ধরেন। পরে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসান মিতা অবরোধ কর্মসুচিতে অংশ নিয়ে বলেন অবরোধ কর্মসুচি প্রত্যাহার করুন, আপনাদের দাবিগুলো জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে পৌছানোর ব্যাবস্থা করা হবে। পরে সংগঠনের আহবায়ক অবরোধ কর্মসুচি প্রত্যাহার করার ঘোষনা দেন। কর্মসুচিতে বীর মুক্তিযোদ্ধা, সমাজকর্মী, ছাত্র, এনজিও কর্মিদের অংশ গ্রহন ছিল।

]]>
https://thedailyannadiganta.com/archives/799/feed 0
বুধবার থেকে সাত শর্তে ট্রেনের টিকিট বিক্রি শুরু,টিকিটিং ব্যবস্থায় অন্তর্ভুক্ত হচ্ছে নতুন তিন সেবা https://thedailyannadiganta.com/archives/765 https://thedailyannadiganta.com/archives/765#respond Tue, 28 Feb 2023 15:40:34 +0000 http://thedailyannadiganta.com/?p=765 বাংলাদেশ রেলওয়ের টিকিটিং ব্যবস্থায় তিনটি সেবা অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। এর আওতায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইপূর্বক ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে বুধবার (১ মার্চ)।
তিনটি সেবার মধ্যে রয়েছে, জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে আন্তঃনগর ট্রেনের টিকিটিং, টিকিট চেকিং ব্যবস্থায় পস (পয়েন্ট অব সেলস) মেশিনের প্রবর্তন এবং অনলাইনের মাধ্যমে কেনা টিকিট অনলাইনেই ফেরত দেওয়ার ব্যবস্থা।
রেল কর্তৃপক্ষ আশা করছে, এতে কমবে টিকিট কালোবাজারি এবং যাত্রীদের ভোগান্তি। রেলওয়ে সূত্র বলছে, যাত্রীসেবা বাড়াতে ‘টিকিট যার, ভ্রমণ তার’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে ও বাংলাদেশ সরকারের লক্ষ্য অনুযায়ী ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে টিকিটিং ব্যবস্থায় এসব পরিবর্তন আনা হয়েছে।
১ মার্চ থেকে বাংলাদেশ রেলওয়ের টিকিটিং ব্যবস্থায় সাতটি শর্ত জুড়ে যাচ্ছে।
। ১২-১৮ বছর বয়সী যাত্রীরা পিতা বা মাতার নাম ও এনআইডি দ্বারা নিবন্ধনকৃত রেলওয়ে অ্যাকাউন্ট অথবা জন্মনিবন্ধন নম্বর দিয়ে এবং জন্মনিবন্ধন সনদ আপলোড করার মাধ্যমে নিবন্ধনকৃত অ্যাকাউন্ট দিয়ে পৃথক/এককভাবে টিকিট কিনতে পারবে। এরূপ ক্ষেত্রে টিকিটের ওপরে মুদ্রিত নামের সঙ্গে যাত্রীর সম্পর্ক যাচাইয়ের জন্য ভ্রমণকালে বাধ্যতামূলকভাবে জন্মনিবন্ধন সনদের ফটোকপি সঙ্গে রাখতে হবে।
। বিদেশি নাগরিকেরা পাসপোর্ট নম্বর দিয়ে এবং পাসপোর্টের ছবি আপলোড করার মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করবেন।
। সফলভাবে এনআইডি/পাসপোর্ট/জন্মনিবন্ধন যাচাইপূর্বক নিবন্ধন ব্যতিত কোনো যাত্রী আন্তঃনগর ট্রেনের টিকিট কিনতে পারবেন না।
। ভ্রমণকালে যাত্রীকে অবশ্যই নিজস্ব এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি অথবা পাসপোর্ট/ছবি সম্বলিত আইডি কার্ড সাথে রাখতে হবে।
। পরিচয়পত্রের সঙ্গে টিকিটের ওপরে মুদ্রিত যাত্রীর তথ্য না মিললে যাত্রীকে বিনা টিকিটে ভ্রমণের দায়ে অভিযুক্ত করা হবে এবং বাংলাদেশ রেলওয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
। যাত্রীরা ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন/পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের সিস্টেমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
। দেশের বিভাগীয় শহরের রেলস্টেশন ও আন্তঃনগর ট্রেনের প্রারম্ভিক স্টেশনসমূহে সর্বসাধারণের নিবন্ধন প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য একটি করে হেল্পডেস্ক স্থাপন করা হবে।
গত ১৫ ফেব্রুয়ারি রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

]]>
https://thedailyannadiganta.com/archives/765/feed 0