শামসুজ্জামান দুদু – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Sat, 11 Mar 2023 12:46:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg শামসুজ্জামান দুদু – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 সরকারের ব্যর্থতার কারণে বিভিন্ন ভবনে বিস্ফোরণ, ঝিনাইদহে শামসুজ্জামান দুদু https://thedailyannadiganta.com/archives/1055 https://thedailyannadiganta.com/archives/1055#respond Sat, 11 Mar 2023 12:46:45 +0000 http://thedailyannadiganta.com/?p=1055 সরকারের ব্যর্থতার কারণে দেশের বিভিন্ন ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শনিবার (১১ মার্চ) ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচিতে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের ঊর্ধ্বগতি ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, অতীতে আমরা দেখেছি নানান ষড়যন্ত্রের মাধ্যমে যেকোনো ঘটনা সরকার ঘটিয়ে বিএনপির ওপর চাপানোর চেষ্টা করে। বিএনপির ঘাড়ে দোষ চাপানো অতীতের অপকৌশলকে নতুনভাবে আবার তারা শুরু করেছে।
দুদু বলেন, সরকারের পতন সামনের দিনে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে ততদিন এই সমাবেশ শেষ হবে না। এই সমাবেশ গণআন্দোলনে রূপ নেবে। এই সমাবেশ থেকে এক সময় রাজপথে মীমাংসা হবে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে দুদু বলেন, আপনারা ১৪ লক্ষ হাজার কোটি টাকা মেরে দিবেন, টাকা মেরে বিদেশ পাঠাবেন, আর আমরা তা মেনে নেবো? তা হবে না। গণতন্ত্র কেড়ে নিবেন আর আমার দেশের মানুষ ঘরে বসে থাকবে তা আপনারা ভাববেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সকালে জেলা বিএনপির আয়োজনে শহরের এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, পৌর বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নুসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/1055/feed 0