শিক্ষাঙ্গন – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Sun, 05 May 2024 15:48:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg শিক্ষাঙ্গন – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 হুমায়ূন আহমেদ সম্পর্কে জানতে নুহাশ পল্লীতে অতীশ দীপঙ্করের শিক্ষার্থীরা https://thedailyannadiganta.com/archives/2369 https://thedailyannadiganta.com/archives/2369#respond Sun, 05 May 2024 15:46:24 +0000 https://thedailyannadiganta.com/?p=2369 অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এডাস্ট)-এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত হয়েছে। ৫ই মে রবিবার এডাস্ট এর বাংলা ল্যা্ঙ্গুয়েজ ফর মিডিয়া কোর্সের একদল শিক্ষার্থী দিনব্যাপী নুহাশ পল্লী ভ্রমণ করেন। সেখানে তারা বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের জীবন, তার কাজের ওপর গবেষণামূলক কার্যক্রম করেন ।
জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক কেয়া বোস, জোবায়ের আহমেদ ও নুসরাত জাহান সুচির তত্ত্বাবধানে ১১ জন শিক্ষার্থী নুহাশ পল্লীর বিভিন্ন জায়গা পরিদর্শন করে এবং এছাড়াও কোর্স অ্যাসাইনমেন্ট হিসেবে শিক্ষার্থীরা কয়েকটি দলে হুমায়ূন আহমেদের ওপর ভিন্ন ভিন্ন তথ্যচিত্র তৈরি করেন, পাশাপাশি নুহাশ পল্লীর প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখেন।
বিভাগের শিক্ষার্থী মেহজাবিন মিম’ বলেন, ‘হুমায়ূন আহমেদের আত্মজীবনীমূলক বেশ কিছু বই পড়ার কারণে স্বাভাবিকভাবেই লেখকের জীবনের বিভিন্ন দিক নিয়ে জানার সুযোগ হয়েছে। কিন্তু আজ নুহাশ পল্লীতে এসে তার প্রিয় জায়গা ভ্রমণ করে বই পড়ে অর্জন করা জ্ঞানের পাশাপাশি নিজ চোখে দেখে অনেক নতুন কিছু শিখছি, লেখককে অনুভব করতে পারছি।
আরেক শিক্ষার্থী ‘সুমন সিকদার’ বলেন, ‘আমি যখন ছোট ছিলাম তখন হুমায়ূন আহমেদ স্যারের নাটক দেখতাম, নুহাশ পল্লীতে অনেক সিরিজের শুটিং হয়েছিল তাই আমি সেই জায়গাগুলিতে খুব উত্তেজিত ছিলাম এবং এটি আমার জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। হুমায়ূন আহমেদই একমাত্র বাঙালি লেখক যে আমাকে তার লেখায় আকৃষ্ট করেছিল। আমি কখনোই বইয়ের কীট ছিলাম না, তবে তার মনোমুগ্ধকর গল্পগুলো আমাকে পুরো উপন্যাসটি পড়া শেষ করে দিয়েছে। আমি কৃতজ্ঞ যে আমাকে নুহাশ পল্লী দেখার এই সুযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান ড. শরীফুল ইসলাম ইমশিয়াত বলেন, প্রথাগত শিক্ষার বাইরে ফিল্ড ট্রিপে শিক্ষার্থীরা আরও বেশি গবেষণাধর্মী এবং প্রাকটিক্যাল নলেজ ধারণ করতে পারে। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে একটি মেলবন্ধন তৈরি হয়।

]]>
https://thedailyannadiganta.com/archives/2369/feed 0
স্বাধীনতাকে কটাক্ষ করে সংবাদ পরিবেশনের বিচার দাবি ঢাবি শিক্ষক সমিতি ও এডিটরস গিল্ড’র https://thedailyannadiganta.com/archives/1407 https://thedailyannadiganta.com/archives/1407#respond Sat, 01 Apr 2023 08:51:35 +0000 http://thedailyannadiganta.com/?p=1407 গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক প্রথম আলো প্রকাশিত ‘শিশুর নামে স্বাধীনতাকে কটাক্ষ করে অসত্য সংবাদ পরিবেশনে’র বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবি জানিয়েছে দেশের টিভি চ্যানেল, বেতার, সংবাদপত্র ও অনলাইন গণমাধ্যমের সম্পাদকদের সম্মিলিত সংগঠন এডিটরস গিল্ড বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা এবং এডিটরস গিল্ড বাংলাদেশ সভাপতি মোজাম্মেল হক বাবু ও সাধারণ সম্পাদক ইনাম আহমেদ পৃথক স্বাক্ষরিত দু’টি বিবৃতি দেন।
এডিটরস গিল্ডের বিবৃতিতে বলা হয়, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রকাশিত প্রথম আলোর বিতর্কিত প্রতিবেদনটি মহান স্বাধীনতাকে হেয় করার শামিল। এটি সাংবাদিকতার নামে এজেন্ডা বাস্তবায়নের ধারাবাহিক চেষ্টার অংশ। বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ সাংবাদিকতা নয়, অপসাংবাদিকতা। এডিটরস গিল্ড বাংলাদেশ এর তীব্র নিন্দা জানাচ্ছে।
কেউই আইনের উর্ধ্বে নয় উল্লেখ করে মূলধারার গণমাধ্যম হওয়ায় মামলা দায়েরের আে প্রেস কাউন্সিলের মতামত গ্রহণের আহ্বান জানান সম্পাদকমন্ডলী।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিবৃতিতে এ ধরনের সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, করোনা এবং ইউক্রেন যুদ্ধের সংকট মোকাবিলা করে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সংবাদ যে মুহূর্তে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, সেই মুহূর্তে দেশের একটি জাতীয় দৈনিকে সরকারের বিরোধিতার নামে রাষ্ট্রকে অকার্যকর করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষকরা বিবৃতিতে বলেন, এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি এবং সেইসঙ্গে উক্ত সংবাদপত্রসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

]]>
https://thedailyannadiganta.com/archives/1407/feed 0
ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পরীক্ষা নেওয়া যাবে না : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর https://thedailyannadiganta.com/archives/1197 https://thedailyannadiganta.com/archives/1197#respond Tue, 14 Mar 2023 11:58:09 +0000 http://thedailyannadiganta.com/?p=1197 পরীক্ষার ওপর নির্ভরতা কমিয়ে শ্রেণিভিত্তিক মূল্যায়নের ওপর জোর দিতে চলতি বছর থেকে মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে। এই শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পরীক্ষা নেওয়া যাবে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি।
সোমবার (১৩ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চলতি বছর চালু হওয়া ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে কোনো ধরনের মডেল টেস্ট বা পরীক্ষা নেওয়া যাবে না।
যদি কেউ এর ব্যত্যয় ঘটান, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন-শেখানো ও মূল্যায়ন কার্যক্রমের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো অনুসরণ করতে হবে।
ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন-শেখানো ও মূল্যায়ন কার্যক্রমের ক্ষেত্রে এনসিটিবি প্রণীত শিক্ষক সহায়িকা এবং শিক্ষাক্রমের নির্দেশনা অনুসারে পড়াতে হবে।
এই দুই শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে প্রচলিত কোনো পরীক্ষা/মডেল টেস্ট নেওয়া যাবে না। এর কোনো রকমের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নতুন চালু হওয়া ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়ে এনসিটিবি থেকে যে গাইড লাইন দেওয়া হবে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
এতে আরও বলা হয়, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষক, প্রতিষ্ঠানপ্রধান, উপজেলা বা থানা একাডেমিক সুপারভাইজার, উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, আঞ্চলিক উপপরিচালক এবং আঞ্চলিক পরিচালকদের নিয়মিত পরিবীক্ষণ জোরদার করতে হবে। একইসঙ্গে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের সচেষ্ট ও সচেতন থাকতে হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1197/feed 0
মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষা শুরু রাবিতে https://thedailyannadiganta.com/archives/1153 https://thedailyannadiganta.com/archives/1153#respond Mon, 13 Mar 2023 14:12:22 +0000 http://thedailyannadiganta.com/?p=1153 দুদিন ক্লাস-পরীক্ষা স্থগিতের সময়সীমা শেষে আগামীকাল মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে ক্লাস-পরীক্ষা যথারীতি চালু থাকবে বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। স্থানীয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় দুদিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে।

সোমবার (১৩ মার্চ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে উপাচার্যের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য।

অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীকে ক্লাসে ফেরার আহ্বান জানান উপাচার্য।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে রাবির উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/1153/feed 0
২৭ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সরকারি মেডিক‌্যালে ভর্তি https://thedailyannadiganta.com/archives/1135 https://thedailyannadiganta.com/archives/1135#respond Mon, 13 Mar 2023 09:25:25 +0000 http://thedailyannadiganta.com/?p=1135 আগামী ২৭ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত দেশের ৩৭টি সরকারি মেডিক‌্যাল কলেজে নির্বাচিত শিক্ষার্থীরা অফিস চলাকালীন সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। সংশ্লিষ্ট মেডিক‌্যাল কলেজ থেকে গঠিত স্থানীয় ভর্তি কমিটি নির্বাচিত ভর্তিচ্ছুক শিক্ষার্থীর সকল মূল সনদপত্র যাচাই করবেন। মেডিক‌্যাল বোর্ড ভর্তির পূর্বে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করবেন, যার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের সাময়িকভাবে ভর্তি করানো হবে। বেসরকারি মেডিক‌্যাল কলেজে ভর্তি সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দেশের সরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে ২৭ মার্চ থেকে। ভর্তির এই কার্যক্রম চলবে ৬ এপ্রিল পর্যন্ত।

সোমবার (১৩ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিক‌্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে প্রণীত নীতিমালার শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৪ হাজার ৩৫০ জন পরীক্ষার্থীকে ৩৭টি সরকারি মেডিক‌্যাল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

সরকারি মেডিক‌্যাল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির সময় একজন শিক্ষার্থীর যেসকল কাগজপত্র লাগবে:

১. ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।

২. এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

৩. এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা পাসের মূল সনদপত্র বা প্রশংসাপত্র।

৪. চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।

৫. জেলা কোটার দাবির ক্ষেত্রে স্থানীয় সিটি করপোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিক সনদপত্র।

৬. পার্বত্য জেলার উপজাতীয়, অ-উপজাতীয় উভয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চিফ এবং জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র। অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র।

৭. মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বপক্ষে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং ৪৮.০০.০০০০.০০৩.২৫.০১৯.২০.৮৭৫ তারিখ ১৮-১০-২০২০ খ্রি. মূলে প্রকাশিত পরিপত্র এবং সরকার কর্তৃক জারিকৃত বিধি বিধান অনুযায়ী প্রমাণপত্র।

৮. প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি মেডিক‌্যাল কলেজের অধ্যক্ষ কর্তৃক যাচিত অন্যান্য প্রমাণপত্র।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনলাইন আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদির স্বপক্ষে পরিক্ষার্থী কর্তৃক কোনো প্রমাণপত্র দেখাতে ব্যর্থ হলে বা জমা দেওয়া তথ্য অসত্য বলে প্রমাণিত হলে, যেকোনো সময় তার ভর্তি বাতিলপূর্বক সেই শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া, ভর্তি পরীক্ষা সক্রান্ত সব প্রয়োজনীয় তথ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd এবং সংশ্লিষ্ট মেডিক‌্যাল কলেজ থেকে জানা যাবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1135/feed 0
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ প্রশাসনের ১৭ জনের পদত্যাগ https://thedailyannadiganta.com/archives/1095 https://thedailyannadiganta.com/archives/1095#respond Sun, 12 Mar 2023 13:30:23 +0000 http://thedailyannadiganta.com/?p=1095 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্বরতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ মোট ১৭ জন পদত্যাগ করেছেন।
রবিবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদের নিকট পদত্যাগ পত্র জমা দেন তারা। তবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যেতে এরই মধ্যে ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পদত্যাগকারী এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, আমি আমার ব্যাক্তিগত কারনে পদত্যাগ করেছি। তবে এর চেয়ে বেশি কিছু বলতে আমি এই মুহূর্তে ইচ্ছুক না।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ কালের কণ্ঠকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বরত ১৭ জন পদত্যাগ করেছেন। তাদের মধ্যে প্রক্টরিয়াল বডির সদস্যসংখ্যা ৬ জন, বিভিন্ন হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষক ১০ জন, ও আইকিউএসির একজন। তবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যেতে ইতিমধ্যে একজনকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1095/feed 0
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ https://thedailyannadiganta.com/archives/1089 https://thedailyannadiganta.com/archives/1089#respond Sun, 12 Mar 2023 13:19:42 +0000 http://thedailyannadiganta.com/?p=1089 সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ১ লাখ ৩৫ হাজার ৮০০ জন ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবছর । এর মধ্যে পাস করেছেন ৪৯ হাজার ১৯৫ জন শিক্ষার্থী। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।
রোববার (১২ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।
জানা যায়, পরীক্ষায় সর্বমোট পাসের মধ্যে ছেলে ২০ হাজার ৮১৩ জন ও পাসের হার ৪২ দশমিক ৩১ শতাংশ। মেয়ে পাস করেছেন ২৮ হাজার ৩৮১ জন ও পাসের হার ৫৭ দশমিক ৬৯ শতাংশ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানান, সারা দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এবার শিক্ষার্থী ভর্তির জন্য আসন আছে ৪ হাজার ৩৫০টি। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম অনুযায়ী প্রথম ৪ হাজার ৩৫০ জন এসব কলেজে ভর্তি হতে পারবেন। এছাড়া, বাকি শিক্ষার্থীরা বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে পারবেন।
উল্লেখ্য, সারাদেশে ৭১টি বেসরকারি মেডিকেল কলেজে এবার শিক্ষার্থী ভর্তির জন্য মোট আসন রাখা হয়েছে ৬ হাজার ৭৭২টি।
রাজধানীর ৫ টিসহ দেশের ১৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় গত শুক্রবার।

]]>
https://thedailyannadiganta.com/archives/1089/feed 0
প্রক্টরের অপসারণের দাবিতে কুবি ছাত্রলীগের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ https://thedailyannadiganta.com/archives/999 https://thedailyannadiganta.com/archives/999#respond Wed, 08 Mar 2023 12:15:04 +0000 http://thedailyannadiganta.com/?p=999 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের তিন নেতাকে মারধরের প্রতিবাদে ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অপসারণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম রোডে অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (৮ মার্চ) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় গেইট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেন। এসময় তারা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায় এবং শ্লোগানে শ্লোগানে প্রক্টরের অপসারণের দাবি করেন।
শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ‘সুষ্ঠু বিচার করিয়ে দে, না হয় গদি ছাড়ায় দে’, ‘প্রক্টরের দূর্নীতি মানিনা না মানব না’, ‘প্রক্টরের কালো হাত ভেঙে দাও, এক দফা এক দাবি প্রক্টরের পদত্যাগ চাই’ আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’ শ্লোগানে প্রতিবাদ করেন।
এর আগে দুপুরে বুধবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয় সংলগ্ন আল আমিনের দোকানের সামনে ছাত্রলীগের তিন নেতাকে প্রকাশ্যে মারধর করে গুরুতর আহত করেছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী সমর্থিত স্থানীয় যুবদল নেতা রনি, হত্যা মামলার আসামী বিপ্লব চন্দ্র দাস, স্বজন বরণ বিশ্বাসসহ ১২ থেকে ১৫ জন কর্মী।
এতে গুরুতর আহত হন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান হৃদয়, বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহসভাপতি সাইদুল ইসলাম রোহান।

]]>
https://thedailyannadiganta.com/archives/999/feed 0
বগুলা রোছমত আলী রামসুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজের নবীন বরন অনুষ্ঠিত https://thedailyannadiganta.com/archives/914 https://thedailyannadiganta.com/archives/914#respond Sun, 05 Mar 2023 18:03:00 +0000 http://thedailyannadiganta.com/?p=914 দোয়ারাবাজারে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাড়ুয়া বগুলা রোছমত আলী রামসুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ মার্চ) দুপুরে গভর্নিং বডির সভাপতি এডভোকেট ছাইদুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ প্রশাসন ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। কলেজ শাখার প্রভাষক জামাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক বগুলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ আলী আপন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান, গভর্নিং বডির সদস্য ও ইউপি সদস্য বুলবুল আহমেদ, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান শেখ চান, সদ্য বিদায়ী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, সাবেক সভাপতি ও শিক্ষক তৈয়ব আলী মাষ্টার, গভর্নিং বডির সদস্য লিটন খান, ইউনুস আলী, জাহের মিয়া, মুক্তিযোদ্ধা ইউপি কমান্ডার ধানেস আলী ভূইয়া প্রমূখ।

বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত বক্তব্যে বলেন, ‘এ প্রতিষ্ঠানে শিক্ষালাভ করে তোমরা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা পালন করবে। তোমাদের কাছে এই প্রত্যাশা আমাদের। শিক্ষা জাতির জ্ঞানের ভাণ্ডার, আর তোমরা হলে জ্ঞানপিপাসু। এ শিক্ষার সাগর থেকে জ্ঞান অর্জন করে তোমরা সু-শিক্ষায় শিক্ষিত হবে। সে শিক্ষার আলোকে তোমরা নিজেদের জীবন পরিচালনা করে দেশ ও জাতির উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিলো।

]]>
https://thedailyannadiganta.com/archives/914/feed 0
মধ্যরাতে ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রলীগ https://thedailyannadiganta.com/archives/867 https://thedailyannadiganta.com/archives/867#respond Fri, 03 Mar 2023 04:31:56 +0000 http://thedailyannadiganta.com/?p=867 ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ড. তানজীমউদ্দিন খানের বিচারের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তারা সেখানে অবস্থান নেন।
এসময় তারা স্লোগান দিচ্ছিলেন ‘আমার ভাই মরবে কেন? প্রশাসন জবাব চাই।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজীমউদ্দিন খানের বিরুদ্ধে শ্রেণীকক্ষে এক শিক্ষার্থীকে ‘অপমান’ করার অভিযোগ ওঠে। ওই শিক্ষার্থী এসএম এহসান উল্লাহ ওরফে ধ্রুব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক উপ-সম্পাদক। এ ঘটনায় ওই শিক্ষার্থী ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে বঙ্গবন্ধু হলের পুকুর পাড় থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক তানজীমউদ্দিন বলেন, ‘আমরা বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে ট্যুরে গিয়েছিলাম। এহসান ধ্রুব গত পরশু আমার রুমে আসে এবং তার এক সহপাঠীকে নিয়ে কটু কথা বলে। আমি তাকে সাধারণভাবে সতর্ক করে দিই। পরে জানতে পারি এহসান যাকে নিয়ে মিথ্যা কথা ছড়াচ্ছে তাকে সে পছন্দ করতো। তাকে নাকি প্রেমের প্রস্তাবও দিয়েছে। কিন্তু, রাজি না হওয়ায় এহসান ক্ষুব্ধ ছিল। আমি তাকে বুঝিয়েছি, বিকেলে ফুচকা খাইয়েছি। তার বাবার সঙ্গেও কথা হয়েছে আমার। এখন রাতে ফেসবুকের একটি পোস্টে আত্মহত্যার কথা উল্লেখ করেছে।
নিজের ফেসবুকে এহসান পোস্ট করেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, সালাম জানবেন। আমার খুব ইচ্ছা ছিল আমার সাথে দেখা করার। আপনার একটা ছবি তোলার। পূরণ হলো না। জীবনের সব ইচ্ছা পূরণ হয় না। কি আর করা। কিন্তু আপনার কাছে আমি আমার সাথে হওয়া অন্যায়ের বিচার দিয়ে গেলাম।
তিনি আরও লিখেছেন, ‘প্রিয় তানজিম স্যার, আপনার উপরে আমার আর কোনো রাগ নেই। ভালো থাকবেন।
ওই ছাত্রলীগ নেতা ফেসবুক পোস্টে লেখেন, ‘বাবা মা, ক্ষমা করে দিও। ভেবেছিলাম দোকান ঘুরে ঘুরে দুই একটা করে কিনবো। এক দোকানেই দুইপাতা বিক্রি করলো। সন্দেহ হচ্ছে ঔষধে ভেজাল আছে। যদি ভেজাল না থেকে থাকে তাহলে এন্ড অব দ্যা জার্নি।

]]>
https://thedailyannadiganta.com/archives/867/feed 0