সড়ক দুর্ঘটনা – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Sun, 09 Apr 2023 07:11:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg সড়ক দুর্ঘটনা – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 জামালপুরে ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ৩ https://thedailyannadiganta.com/archives/1579 https://thedailyannadiganta.com/archives/1579#respond Sun, 09 Apr 2023 06:09:59 +0000 http://thedailyannadiganta.com/?p=1579 জামালপুরের মেলান্দহে ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (৯ এপ্রিল) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের বেতমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে পিআপভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই পিকআপভ্যানে থাকা ৩৫ বছর বয়সী শাহ আলম, ৩২ বছর বয়সী চঞ্চল বর্মন ও কাজল নামে পিকআপভ্যান চালকের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিতদের লাশ উদ্ধার করে মেলান্দহ থানায় নিয়ে যায়। নিহতদের সকলেই গ্রামীনফোন কোম্পানিতে জামালপুরে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

]]>
https://thedailyannadiganta.com/archives/1579/feed 0
কক্সবাজার-টেকনাফ সড়কের ভাঙ্গাব্রিজ এলাকায় মিনি ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত:৪ https://thedailyannadiganta.com/archives/1488 https://thedailyannadiganta.com/archives/1488#respond Fri, 07 Apr 2023 08:41:37 +0000 http://thedailyannadiganta.com/?p=1488 কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর খুনিয়াপালং ভাঙ্গাব্রিজ এলাকায় মিনি ট্রাক ও সিএনজির মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪জন নিহতের খবর পাওয়া গেছে। আহত ১ জনের অবস্থা আশঙ্কাজনক ।
স্থানীয়রা জানায়, আজ ( ৭ এপ্রিল ) শুক্রবার সকাল ৭টার দিকে টেকনাফগামী একটি মিনি ট্রাক কক্সবাজারগামী একটি সিএনজি (যার নং: কক্সবাজার -থ ১১-৯৩৩৫) কে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন মারা যায়।
আহতদেরকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
খবর পেয়ে রামু ক্রসিং হাইওয়ে পুলিশের টিম লাশ উদ্ধার করেন। দূর্ঘটনা কবলিত সিএনজি দুমড়ে মুচড়ে যায়।
দূর্ঘটনায় নিহতদের ১জনের পরিচয় পাওয়া যায়। তিনি হলেন, উখিয়া উপজেলার কোর্টবাজার ফোর স্ট্রোক সিএনজি মালিক ও চালক সমবায় সমিতির সদস্য হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ কোলালপাড়া এলাকার মৃত আনু মিয়া সওদাগরের পুত্র বদিউল আলম।
দূর্ঘটনার বিষয়ে রামু ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ জানায়, দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
দূর্ঘটনার বিষয়ে রামু থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, সকালে খুনিয়াপালং এলাকায় দূর্ঘটনায় সিএনজি চালক ও যাত্রীসহ ঘটনাস্থলেই তিনজন নিহত হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও ১জনের মৃত্যু হয়। যেখানে বদিউল আলম নামে একজনের পরিচয় পাওয়া গেছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1488/feed 0