সিরিয়া – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Fri, 24 Feb 2023 09:15:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg সিরিয়া – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 তুরস্ক-সিরিয়া ভূমিকম্প: প্রায় ৫১ হাজার মরদেহ উদ্ধার https://thedailyannadiganta.com/archives/681 https://thedailyannadiganta.com/archives/681#respond Fri, 24 Feb 2023 09:14:10 +0000 http://thedailyannadiganta.com/?p=681 তুরস্ক-সিরিয়া সীমান্তে প্রাণহানির সংখ্যা ৫১ হাজার ছুইছুই। সরকারি হিসেবেই এখন পর্যন্ত ১ লাখ ৭০ হাজারের বেশি ভবন বিধ্বস্তের ঘটনা রেকর্ড করা হয়েছে। এদিকে, ক্ষতিগ্রস্ত সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলে ত্রাণ সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘ। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলা হয়, বর্তমানে দৈনিক ৪০টি ট্রাক অঞ্চলটিতে ত্রাণ সরববাহ করছে। সব ক্রসিং খুলে দেয়া হলে সহায়তার পরিমাণ আরও বাড়ানো সম্ভব বলেও জানানো হয়।
বিদ্রোহী নিয়ন্ত্রিত দুর্যোগপূর্ণ অঞ্চলটির প্রায় ৪ মিলিয়ন বাসিন্দা নির্ভর করছে ত্রাণ সাহায্যের ওপর। বর্তমানে মাত্র একটি ক্রসিংয়ের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে ত্রাণ সহায়তা। ত্রাণ সংকটে এরমধ্যেই অঞ্চলগুলোতে দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়। বেড়েছে বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপ।
এ প্রসঙ্গে সিরিয়ার সীমান্তবর্তী ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ অঞ্চলে নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি মোহাম্মদ হাদী বলেন, সিরিয়ায় এ অঞ্চলটিই বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্রসিং খোলার পরে ত্রাণ সরবরাহ বেড়েছে বটে কিন্তু তা মোটেই পর্যাপ্ত নয়। তিনটি ক্রসিং পয়েন্টের মাধ্যমে আমরা এখন পর্যন্ত ২৫০টিরও বেশি ট্রাক পাঠিয়েছি।

]]>
https://thedailyannadiganta.com/archives/681/feed 0
তুরস্ক ও সিরিয়ায় নিহত বেড়ে প্রায় ৪৪ হাজার https://thedailyannadiganta.com/archives/465 https://thedailyannadiganta.com/archives/465#respond Fri, 17 Feb 2023 05:48:56 +0000 http://thedailyannadiganta.com/?p=465 তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৪ হাজার ছুঁইছুঁই। আহত লাখেরও বেশি মানুষ।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৪৩ হাজার ৮৫৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কের ৩৮ হাজার ৪৪ এবং সিরিয়ায় ৫ হাজার ৮১৪ জন। তবে জাতিসংঘের ধারণা নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
ভয়াবহ এই ভূমিকম্পে দুই দেশের ৪০ হাজারের বেশি ভবন ধসে পড়েছে। বিভিন্ন দেশের উদ্ধারকর্মীসহ বর্তমানে আড়াই লাখের বেশি কর্মী মাঠে কাজ করছে। অলৌকিকভাবে ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও জীবিত প্রাণ খুঁজে পাচ্ছেন উদ্ধারকর্মীরা।
এদিকে ভূমিকম্পটিকে গত ১০০ বছরের মধ্যে তুরস্কের সবচেয়ে ভয়াবহ দুর্যোগ বলে উল্লেখ্য করা হয়েছে। এতে ২ কোটি ৬০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ১০০ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ।
এর আগে, গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প।
উল্লেখ্য, ১৯৩৯ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের পূর্ব এরজিনকান প্রদেশে ৩৩ হাজার মানুষ নিহত হয়েছিল।

]]>
https://thedailyannadiganta.com/archives/465/feed 0