সুনামগঞ্জ – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Sun, 05 Mar 2023 19:57:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg সুনামগঞ্জ – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 বগুলা রোছমত আলী রামসুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজের নবীন বরন অনুষ্ঠিত https://thedailyannadiganta.com/archives/914 https://thedailyannadiganta.com/archives/914#respond Sun, 05 Mar 2023 18:03:00 +0000 http://thedailyannadiganta.com/?p=914 দোয়ারাবাজারে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাড়ুয়া বগুলা রোছমত আলী রামসুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ মার্চ) দুপুরে গভর্নিং বডির সভাপতি এডভোকেট ছাইদুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ প্রশাসন ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। কলেজ শাখার প্রভাষক জামাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক বগুলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ আলী আপন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান, গভর্নিং বডির সদস্য ও ইউপি সদস্য বুলবুল আহমেদ, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান শেখ চান, সদ্য বিদায়ী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, সাবেক সভাপতি ও শিক্ষক তৈয়ব আলী মাষ্টার, গভর্নিং বডির সদস্য লিটন খান, ইউনুস আলী, জাহের মিয়া, মুক্তিযোদ্ধা ইউপি কমান্ডার ধানেস আলী ভূইয়া প্রমূখ।

বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত বক্তব্যে বলেন, ‘এ প্রতিষ্ঠানে শিক্ষালাভ করে তোমরা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা পালন করবে। তোমাদের কাছে এই প্রত্যাশা আমাদের। শিক্ষা জাতির জ্ঞানের ভাণ্ডার, আর তোমরা হলে জ্ঞানপিপাসু। এ শিক্ষার সাগর থেকে জ্ঞান অর্জন করে তোমরা সু-শিক্ষায় শিক্ষিত হবে। সে শিক্ষার আলোকে তোমরা নিজেদের জীবন পরিচালনা করে দেশ ও জাতির উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিলো।

]]>
https://thedailyannadiganta.com/archives/914/feed 0
দেশে শিক্ষার উন্নয়ণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে শেখ হাসিনার সরকার এমপি মানিক https://thedailyannadiganta.com/archives/918 https://thedailyannadiganta.com/archives/918#respond Sun, 05 Mar 2023 07:45:03 +0000 http://thedailyannadiganta.com/?p=918 সুনামগঞ্জ-৫,ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে দেশে যোগপযোগী শিক্ষা ব্যবস্থার প্রয়োজন রয়েছে। শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর ফলশ্রুতিতে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষার ব্যবস্থা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে। স্কুলে-স্কুলে নির্মিত হচ্ছে নান্দনিক একাডেমিক ভবন।শিক্ষার্থীদের জন্য এ ব্যবস্থা কেবল শেখ হাসিনার সরকারই করে দিতে পেরেছে। দেশের সার্বিক উন্নয়ণে আওয়ামীলীগ তথা শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। তিনি বিভিন্ন উন্নয়ণ প্রকল্পের বর্ণনা দিয়ে বলেন, ছাতকে বর্তমানে ৫শ কোটি টাকার উন্নয়ণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ণে প্রবাসীদের ও ব্যাপক অবদান রয়েছে। সভায় তিনি বিদ্যালয়ের মাঠ ভরাট, বাউন্ডারি দেয়াল নির্মাণ, বিদ্যালয়ের রাস্তায় একটি কালভার্ট করে দেয়ার ও ঘোষণা দিয়েছেন। রবিবার (৫ মার্চ) সকালে ছাতকের নোয়াগাঁও আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে শেখ রাসেল কর্ণারের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে আয়োজিত প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কবির আহমদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা প্রকৌশলী আফছর আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম মিয়া, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, সুনামগঞ্জ কোর্টের এপিপি এড.ছায়াদুর রহমান ছায়াদ, সিলেট কোর্টের এপিপি এড.মাসুম আহমদ। বক্তব্য রাখেন, এড.সামসুর রহমান, শিক্ষক মোনায়েম খান, সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম, আনফর আলী, আব্দুস সালাম, ইউপি সদস্য ছায়াদুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল বেলালী প্রমুখ। সভায় আরো বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল জব্বারের পুত্র, যুক্তরাষ্ট্র প্রবাসী নুরুল আমিন ও ফয়জুল আমিন। সভায় পবিত্র কোরআান তেলাওয়াত করেন ক্বারী সালেহ আহমদ। সভায় বিদ্যালয়ের ৫ ম শ্রেণির ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নাইমা বেগম ও মাহফুজা বেগমকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শেখ রাসেল কর্ণার উদ্বোধন ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, স্কটল্যান্ড প্রবাসী মোবারক আলী, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, মোশাহিদ আলী, জোয়াদ উল্লাহ, হাজী ময়না মিয়া, আবুল হোসেন, ছমরু মিয়া, নজরুল ইসলাম সুন্দর, রফিকুল ইসলাম কিরণ, আব্দুল আলীম, খালেদ হাসান, মঞ্জুর আলম, কৃপেশ চন্দ, ইউপি সদস্য জয়নাল আবেদিন, সাজন আহমদ, সদস্যা রুপতন মালা, মিঠু রানী, শিক্ষক জয়নাল আবেদিন, আবুল খালিক, মারফত আলী, শামসুল ইসলাম, মোস্তাক হোসেন, জমির হোসেন, আব্দুর রহমান, বিশ্বজিৎ চন্দ্র, চন্দন পাল, মাহবুবুল হক, মানিক মিয়া, নুরুল হক, স্থানীয় আব্দুস সালাম, আরজ আলী, তোতা মিয়া তালুকদার, মোহাম্মদ আলী মুজিব, আব্দুর রহিম, জবর আলী, আবরুছ আলী, শামসুদ্দীন, নুরুল হক, সুজন মিয়া, আতাউর রহমান, মুজিবুর রহমান, অলিউর রহমান, মাওলানা রহিম উদ্দিন, যুবলীগ নেতা পাবেল আহমদ, ছাত্রলীগের মোস্তাকিম রায়হান, হাবিবুর রহমান, জাকির হোসেন, মিলাদ হোসেন প্রমুখ। ##

]]>
https://thedailyannadiganta.com/archives/918/feed 0