স্বর্ণের জিলাপি – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Fri, 07 Apr 2023 15:47:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg স্বর্ণের জিলাপি – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 হোটেল ইন্টারকন্টিনেন্টালে মিলছে স্বর্ণে মোড়ানো জিলাপি, প্রতি কেজি ২০ হাজার টাকা https://thedailyannadiganta.com/archives/1513 https://thedailyannadiganta.com/archives/1513#respond Fri, 07 Apr 2023 15:47:49 +0000 http://thedailyannadiganta.com/?p=1513 রমজান উপলক্ষে ২৪ ক্যারেটের স্বর্ণে মোড়ানো এক বিশেষ ধরনের জিলাপি এনেছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল। যার প্রতি কেজির মূল্য ২০ হাজার টাকা। বুধবার (৫ এপ্রিল) থেকে বিশেষ ধরনের স্বর্ণের প্রলেপ দেওয়া জিলাপি পাওয়া যাচ্ছে এই পাঁচ তারকা হোটেলে। মঙ্গলবার নিজেদের ফেসবুক পেজে একটি কার্ড শেয়ার করে ইন্টারকন্টিনেন্টাল হোটেল এ তথ্য জানায়।
হোটেল কর্তৃপক্ষ এক ফেসবুক পোস্টেও স্বর্ণের জিলাপি বিক্রির তথ্য নিশ্চিত করেছে। ওই পোস্টের সঙ্গে দেয়া হয়েছে এ বিশেষ জিলাপির ছবিও। গহনা হিসেবে ব্যবহারের পাশাশি আরেক ধরনের বিশেষ স্বর্ণ খাবার হিসেবেও ব্যবহার করা যায়। ইন্টারকন্টিনেন্টাল সেই স্বর্ণই ব্যবহার করেছে এই জিলাপিতে।
সাধারণ জাফরান জিলাপির দাম রাখা হয় কেজিপ্রতি ১ হাজার ৮০০ টাকা করে। তবে স্বর্ণে মোড়ানো জিলাপি খেতে হলে গ্রাহককে খরচ করতে হবে ২০ হাজার টাকা।
তাদের পক্ষ থেকে জানানো হয়, প্রতি কেজি জিলাপিতে ২৪ ক্যারেটের খাবার উপযোগী স্বর্ণের ২০ থেকে ২২টি লিফ বা পাতলা পাত থাকবে। একজন গ্রাহক ন্যূনতম ২৫০ গ্রাম জিলাপি কিনতে পারবেন। সে ক্ষেত্রে দাম পড়বে পাঁচ হাজার টাকা।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানে ভোক্তাদের ভিন্ন কিছুর স্বাদ দিতেই এ আয়োজন। ইতিমধ্যে ৫-৬টি গ্রাহকের অর্ডার সরবরাহ করা হয়েছে। এ ছাড়া আরও কিছু অর্ডার তাদের কাছে আছে।
এর আগে গত বছরের জুলাই মাসে দেশে স্বর্ণে মোড়ানো আইসক্রিম বিক্রির খবর বেশ সাড়া ফেলেছিল। রাজধানীর বনানীর পাঁচ তারকা হোটেল সারিনা তাদের ১৯তম বর্ষপূর্তিতে বিশেষ ওই আইসক্রিম বিক্রি করে। ২৪ ক্যারেটের খাওয়ারযোগ্য স্বর্ণ দিয়ে তৈরি ওই আইসক্রিমের দাম ছিল ৯৯ হাজার ৯৯৯ টাকা।

]]>
https://thedailyannadiganta.com/archives/1513/feed 0