হজ্জ – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Tue, 14 Mar 2023 12:16:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg হজ্জ – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 হজের নির্ধারিত প্যাকেজ অমানবিক : হাইকোর্ট https://thedailyannadiganta.com/archives/1187 https://thedailyannadiganta.com/archives/1187#respond Tue, 14 Mar 2023 12:16:26 +0000 http://thedailyannadiganta.com/?p=1187 এবারের নির্ধারিত হজের প্যাকেজ প্রসঙ্গে হাইকোর্টের মন্তব্যে বলা হয়, ধর্ম মন্ত্রণালয় একটি অথর্ব মন্ত্রণালয়; হজে যাওয়ার জন্য যে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে তা অমানবিক। একই সঙ্গে হজ যাত্রীদের জন্য সরকারিভাবে যে হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে তা অস্বাভাবিক ও অযৌক্তিক।

মঙ্গলবার (১৪ মার্চ) হজের প্যাকেজ মূল্য পুনঃনির্ধারণ চেয়ে রিটের শুনানিতে হাইকোর্ট এ মন্তব্য করেন।

বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এমনটি বলা হয়। আদালত এ মামলার পরবর্তী শুনানির জন্য বুধবার দিন নির্ধারণ করেন।

এ সময় আদালত বলেন, বিশ্বের অন্যান্য দেশে হজের জন্য সরকার আলাদা বাজেট রাখে, কিন্তু বাংলাদেশে এটি নেই। হজের প্যাকেজ মূল্য অনেক বেশি হওয়ায় আমরা হজে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না। আর গরিব মানুষরা কীভাবে যাবে।

এর আগে রোববার (১২ মার্চ) হজের প্যাকেজ মূল্য কমিয়ে পুনরায় প্যাকেজ ঘোষণা করতে রিট দায়ের করা হয়। রিটে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স ছাড়াও যেকোনো এয়ারলাইন্সে টিকিট কেটে হজে যাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ উজ জামান জনস্বার্থে এই রিট দায়ের করেন। ধর্ম মন্ত্রণালয়ের সচিব, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

সম্প্রতি ঘোষিত হজ প্যাকেজের খরচ কমিয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

]]>
https://thedailyannadiganta.com/archives/1187/feed 0
হজের প্যাকেজ মূল্য পুনঃনির্ধারণ করতে রিট https://thedailyannadiganta.com/archives/1111 https://thedailyannadiganta.com/archives/1111#respond Sun, 12 Mar 2023 15:11:31 +0000 http://thedailyannadiganta.com/?p=1111 মূল্য কমিয়ে পুনরায় হজের প্যাকেজ ঘোষণা করতে রিট দায়ের করা হয়েছে। রিটে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স ছাড়াও যেকোনো এয়ারলাইন্সে টিকিট কেটে হজে যাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
রোববার (১২ মার্চ) আইনজীবী অ্যাডভোকেট আশরাফ উজ জামান জনস্বার্থে এ রিট দায়ের করেন। ধর্ম সচিব, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর সোমবার শুনানি হতে পারে।
উল্লেখ্য, গত ৬ মার্চ হজের প্যাকেজ মূল্য সংশোধন করে ৪ লাখ টাকা নির্ধারণ করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ও আল কোরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান ধর্ম মন্ত্রণালয়কে এ নোটিশ পাঠান।

]]>
https://thedailyannadiganta.com/archives/1111/feed 0
১২ মার্চ থেকে চালু হচ্ছে হজ হেল্প লাইন https://thedailyannadiganta.com/archives/893 https://thedailyannadiganta.com/archives/893#respond Fri, 03 Mar 2023 15:40:26 +0000 http://thedailyannadiganta.com/?p=893 হজযাত্রীদের সুবিধার্থে হেল্প লাইন চালু করতে যাচ্ছে সরকার। ১৬১৩৬ নম্বরে কল করলে পাওয়া যাবে হজ সংশ্লিষ্ট পরামর্শ। ১২ মার্চ থেকে সেবাটি চালু হবে।
বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এবিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম বলেন, আমরা হেল্প লাইনের মাধ্যমে হজ গমনেচ্ছুদের সব ধরনের তথ্য প্রদান করবো। কবে ভিসা হবে, নিবন্ধন কীভাবে করতে হয়, নাম ভুল করলে কীভাবে সংশোধন করতে হয়।
তিনি আরও বলেন, হজ কার্যক্রম নিয়ে নানা ধরনের তথ্য থাকে, যেগুলো মানুষ জানতে চায়—এসব বিষয়ে পরামর্শের জন্য হেল্প লাইনে ফোন করতে পারবে। বর্তমানে হজ কল সেন্টারভিত্তিক শর্ট কোর্ড (হজ হেল্পলাইন) ১৬১৩৬ পরীক্ষামূলকভাবে চালু আছে।
গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে হজযাত্রী নিবন্ধন। দু-দফা বাড়ানোর পর নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৭ মার্চ।
সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/893/feed 0
হজ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় https://thedailyannadiganta.com/archives/631 https://thedailyannadiganta.com/archives/631#respond Wed, 22 Feb 2023 14:09:56 +0000 http://thedailyannadiganta.com/?p=631 নিবন্ধনের সময় আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করে হজ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নির্দেশনায় বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করার জন্য হজ অফিসে পাসপোর্ট জমা দিতে হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় থেকে ২০২৩ সালের হজ যাত্রী, হজ এজেন্সিসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।
নির্দেশনায় বলা হয়, সৌদি সরকার হজ যাত্রীদের ভিসার আবেদন লজমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। এ নিয়ম অনুসারে এ বছর সকল হজ যাত্রীকে বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করতে হবে। এ পদ্ধতিতে ভিসার আবেদন প্রসেস করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সে লক্ষ্যে হজ যাত্রীদের পাসপোর্ট আপাতত ঢাকার আশকোনায় অবস্থিত হজ অফিসে জমা না দিয়ে, নিজের কাছে রাখার জন্য অনুরোধ করা হলো।
নির্দেশনায় আরও বলা হয়, হজযাত্রী নিবন্ধনের নির্ধারিত সময় আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত বাড়ানো হয়েছে। উক্ত সময়ের মধ্যে সরকারি-বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য যারা মেসেজ পেয়েছেন তারা সকলেই হজের জন্য নিবন্ধন করতে পারবেন। এছাড়া, ইতোমধ্যে যারা পাসপোর্ট জমা দিয়েছেন, তাদের হজ অফিস থেকে সেটি ফেরত নেয়ার জন্যও অনুরোধ করা হয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/631/feed 0