হাইকোর্ট – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Mon, 22 May 2023 10:48:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg হাইকোর্ট – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতার বিষয়ে পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট https://thedailyannadiganta.com/archives/2041 https://thedailyannadiganta.com/archives/2041#respond Mon, 22 May 2023 10:48:01 +0000 http://thedailyannadiganta.com/?p=2041 প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিষয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট।
প্রধানমন্ত্রীকে হুমকির বিষয়টি নজরে আনলে বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
এ সময় আদালত বিষয়টি নিয়ে পদক্ষেপ রাষ্ট্রপক্ষকে জানাতে বলেন। আদালতে বিষয়টি নজরে আনেন ডেপুটি এটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া। তিনি বাসসকে জানান, একজন বিএনপি নেতা রাজশাহীতে বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। বিষয়টি আজ আদালতের নজরে আনলে আদালত জানতে চেয়েছেন হুমকিদাতার বিষয়ে পুলিশ কি পদক্ষেপ নিয়েছেন।
ডেপুটি এটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেফতারের বিষয়টি পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে।
গত শুক্রবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে এক জনসমাবেশে আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। একদফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।’
রাজশাহী বিএনপির ওই নেতার বক্তব্যের বিষয়ে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তার ভাষা শুনেন! ‘শেখ হাসিনাকে কবরে পাঠিয়ে দিতে হবে।’ তার ধৃষ্টতা কতটুকু। আমি শুধু এ কথা বলতে চাই যে আমরা চ্যালেঞ্জ করি, আসেন মাঠে। কে, কাকে, কোথায় পাঠায় আমরা একটু দেখে নেব। আপনাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে মানুষ। কথাবার্তায় লাগাম ছাইড়েন না। লাগামের মধ্যে থাকেন।
এ বিষয় ২১ মে বিকেলে এক সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৯ তারিখে হত্যার হুমকি দিয়ে আবু সাঈদ (রাজশাহী বিএনপির আহ্বায়ক) আজ ২১ তারিখেও বাইরেই আছেন, জেলে যাননি। আমি জানি না স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কতটা অবগত। আমার কাছে এ হুমকির ভিডিও আছে।
পরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্যে জনসভায় আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে সোমবার ২২ মে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সব জেলা, মহানগর, উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হবে। সে অনুযায়ী আজ এ কর্মসূচী পালিত হচ্ছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2041/feed 0
হজের নির্ধারিত প্যাকেজ অমানবিক : হাইকোর্ট https://thedailyannadiganta.com/archives/1187 https://thedailyannadiganta.com/archives/1187#respond Tue, 14 Mar 2023 12:16:26 +0000 http://thedailyannadiganta.com/?p=1187 এবারের নির্ধারিত হজের প্যাকেজ প্রসঙ্গে হাইকোর্টের মন্তব্যে বলা হয়, ধর্ম মন্ত্রণালয় একটি অথর্ব মন্ত্রণালয়; হজে যাওয়ার জন্য যে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে তা অমানবিক। একই সঙ্গে হজ যাত্রীদের জন্য সরকারিভাবে যে হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে তা অস্বাভাবিক ও অযৌক্তিক।

মঙ্গলবার (১৪ মার্চ) হজের প্যাকেজ মূল্য পুনঃনির্ধারণ চেয়ে রিটের শুনানিতে হাইকোর্ট এ মন্তব্য করেন।

বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এমনটি বলা হয়। আদালত এ মামলার পরবর্তী শুনানির জন্য বুধবার দিন নির্ধারণ করেন।

এ সময় আদালত বলেন, বিশ্বের অন্যান্য দেশে হজের জন্য সরকার আলাদা বাজেট রাখে, কিন্তু বাংলাদেশে এটি নেই। হজের প্যাকেজ মূল্য অনেক বেশি হওয়ায় আমরা হজে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না। আর গরিব মানুষরা কীভাবে যাবে।

এর আগে রোববার (১২ মার্চ) হজের প্যাকেজ মূল্য কমিয়ে পুনরায় প্যাকেজ ঘোষণা করতে রিট দায়ের করা হয়। রিটে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স ছাড়াও যেকোনো এয়ারলাইন্সে টিকিট কেটে হজে যাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ উজ জামান জনস্বার্থে এই রিট দায়ের করেন। ধর্ম মন্ত্রণালয়ের সচিব, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

সম্প্রতি ঘোষিত হজ প্যাকেজের খরচ কমিয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

]]>
https://thedailyannadiganta.com/archives/1187/feed 0
ঢাকার সব ভবনের গ্যাসলাইন পর্যবেক্ষণে কমিটি গঠনে হাইকের্টের নির্দেশ https://thedailyannadiganta.com/archives/1183 https://thedailyannadiganta.com/archives/1183#respond Tue, 14 Mar 2023 12:13:47 +0000 http://thedailyannadiganta.com/?p=1183 ঢাকা শহরে বসবাসকারী জনগনের নিরাপদ জীবন-যাপনের স্বার্থে ঢাকা সিটির প্রত্যেকটি ওয়ার্ডের স্থাপনা ও ভবনের পয়ঃনিষ্কাশন-বর্জ্য ও গ্যাসলাইন নিয়মিত পর্যবেক্ষণে সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পর্যবেক্ষণ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সাত দিনের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ কমিটি করতে বলা হয়েছে।
এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ আজ এ আদেশ দেন।
ঢাকা শহরে বসবাসকারী জনগণের নিরাপদ জীবন-যাপন নিশ্চিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষনা করা হবে না এবং ঢাকায়  বসবাসকারী জনগণের নিরাপদ জীবন-যাপন নিশ্চিতে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
কমিটি গঠনের পর পর্যবেক্ষণে যদি পয়ঃনিষ্কাশন ও গ্যাসলাইনের কোনো ত্রুটি-বিচ্যুতি ধরা পড়ে সেগুলো মেরামতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কমিটিকে  ৮ সপ্তাহ পর পর আদালতে অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী আদেশের জন্য ১৬ মে তারিখ ধার্য রাখা হয়েছে।
সম্প্রতি রাজধানীর সায়েন্স ল্যাব ও গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় ভবনে বিস্ফোরণের প্রেক্ষাপটে পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে গত রোববার ১২ মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়। আদালতে বিষয়টি নিয়ে শুনানি করেন সিনিয়র এডভোকেট মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন এডভোকেট এখলাছ উদ্দিন ভুঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন মো: মোদাচ্ছের আলী খান দিপু

]]>
https://thedailyannadiganta.com/archives/1183/feed 0
ঢাকা ও বরিশাল অঞ্চলের অবৈধ ১ হাজার ৮৪টি ইটভাটায় ৭২ ঘণ্টার মধ্যে উচ্ছেদ শুরু করার নির্দেশ হাইকোর্টের https://thedailyannadiganta.com/archives/1209 https://thedailyannadiganta.com/archives/1209#respond Tue, 14 Mar 2023 10:22:49 +0000 http://thedailyannadiganta.com/?p=1209 ঢাকা ও বরিশাল অঞ্চলের অবৈধ ১ হাজার ৮৪টি ইটভাটায় ৭২ ঘণ্টার মধ্যে উচ্ছেদ শুরু করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার এ আদেশ দেন।
দুই বিভাগের বিভাগীয় কমিশনার, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ও দুই পরিচালককে এ নির্দেশ দেয়া হয়েছে। পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ- এইচআরপিবি’র আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়।
শুনানি শেষে আইনজীবী মনজিল মোরেসেদ জানান, এ নির্দেশ বাস্তবায়ন করে দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া অবৈধ ইটভাটা বন্ধে আদালতের নির্দেশনা অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিব পর্যবেক্ষণ কমিটি করেছেন বলে আদালতে প্রতিবেদন দিয়েছেন। প্রশাসনের নাকের ডগায় এসব ঘটলেও কোনো পদক্ষেপ নেয়া হয় না বলে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে জনস্বার্থে রিটটি করা হয়।

]]>
https://thedailyannadiganta.com/archives/1209/feed 0