হিরো আলম – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Tue, 21 Feb 2023 09:11:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg হিরো আলম – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 শহীদ মিনার ফটোসেশনের জায়গা না : হিরো আলম https://thedailyannadiganta.com/archives/577 https://thedailyannadiganta.com/archives/577#respond Tue, 21 Feb 2023 09:11:37 +0000 http://thedailyannadiganta.com/?p=577 আজ একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ হিরো আলম। ফুল দেওয়া শেষে তিনি গণমাধ্যমকে জানান, ‘আজকে আমি প্রথম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিলাম। এর আগে বগুড়ায় দিয়েছিলাম, কিন্তু ঢাকায় আজই প্রথম। কিন্তু এখানে ফুল দেওয়ার পরিবেশ আগের মতো নেই। আজকে যে পরিবেশ, এটা লোক দেখানো। এগুলোকে ফুল দেওয়া বলে না।
তিনি আরও বলেন, ‘এখানে ফুল দিতে এসে স্লোগান দিচ্ছে, ডাইরেক্ট অ্যাকশন। এখানে এসব স্লোগান চলে না। এখানে এসে শহীদদের কথা বলবে, রাজনীতির কথা কেন! আবার অনেকেই ফুল দিতে এসে ফটোসেশন করছে। এটা তো ফটোসেশনের জায়গা না।
সবশেষ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন হিরো আলম। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মহাজোটের প্রার্থী রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হন তিনি।
রাজনীতিতে যুক্ত থাকা প্রসঙ্গে হিরো আলমের ভাষ্য, ‘এখন আমি রাজনীতি নিয়েই ব্যস্ত আছি। দেশের জন্য কাজ করতে চাই। যেহেতু দেশের লোক ভালোবাসা দিয়েছে, এজন্য তাদের পাশে থাকতে চাই।

]]>
https://thedailyannadiganta.com/archives/577/feed 0
হিরো আলমকে নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের বক্তব্যে টিআইবির উদ্বেগ প্রকাশ https://thedailyannadiganta.com/archives/145 https://thedailyannadiganta.com/archives/145#respond Mon, 06 Feb 2023 20:01:21 +0000 http://thedailyannadiganta.com/?p=145 বিএনপির ছেড়ে দেওয়া সংসদীয় আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দিতা করা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে কেন্দ্র করে দেশের বড় দুই রাজনৈতিক দলের বক্তব্যে হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
গতকাল আজ সোমবার (৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এই উদ্বেগ প্রকাশ করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন সংসদ সদস্য পদপ্রার্থী, সর্বপরি দেশের একজন সাধারণ নাগরিককে নিয়ে দুটি রাজনৈতিক দলের বা কারোরই এমন উপহাস করার কোনো অধিকার নেই।
গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের বরাতে টিআইবি বলে, ‘আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির অবমাননা ও উপহাসমূলক পাল্টাপাল্টি বক্তব্য দেওয়ার ঘটনা পরিলক্ষিত হয়েছে।
দেশের দুটি রাজনৈতিক দলের দায়িত্বশীল ব্যক্তিদের এমন বক্তব্য অনভিপ্রেত উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “গণমাধ্যমে প্রকাশিত সংবাদে আমরা দেখেছি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘হিরো আলম এখন জিরো হয়ে গেছে। হিরো আলমকে বিএনপি নির্বাচনে দাঁড় করিয়েছে। তারা সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে।’ অন্যদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘…এই আওয়ামী লীগ হিরো আলমের কাছেও কতটা অসহায়। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তাঁর সঙ্গে জিততে হয়।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘দুই ক্ষেত্রেই সংসদ সদস্য পদপ্রার্থী আশরাফুল হোসেন আলমকে অবজ্ঞা বা তাচ্ছিল্যসূচক বিবেচনায় পরস্পরকে আক্রমণ করেছেন দুই নেতা। বাংলাদেশের রাজনৈতিক রীতি অনুযায়ী পরস্পরকে নিয়ে বিষোদ্গার নতুন কিছু নয়। কিন্তু সংসদ সদস্য পদপ্রার্থী আশরাফুল হোসেন আলমের ব্যক্তি পরিচয় ও অবস্থাকে মানদণ্ড হিসেবে দাঁড় করিয়ে দুই দল একে অপরকে আক্রমণ করেছেন। সেই মানদণ্ড যে ইতিবাচক কিছু নয়, বরং এর মাধ্যমে আলম এবং সর্বস্তরের সাধারণ মানুষকে হেয় প্রতিপন্ন করা হয়েছে, তা বলাই বাহুল্য। পাশাপাশি দেশের সাধারণ একজন নাগরিকের প্রতি দুই বর্ষীয়ান রাজনীতিকের এমন আচরণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির স্থুলতাকেই জনসমক্ষে প্রতিষ্ঠিত করে।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, “সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হলে এবং তাঁর বয়স পঁচিশ বছর পূর্ণ হলে, কোনো উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত না হলে, দেউলিয়া না হলে, বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ না করলে বা আনুগত্য স্বীকার না করাসহ কিছু শর্ত পূরণে তিনি সংসদ সদস্য হতে পারবেন। সংবিধানের শর্ত পূরণের পরও আলমকে কেন্দ্র করে দেশের বড় দুটি রাজনৈতিক দলের বক্তব্য শুধুমাত্র রাজনৈতিক শিষ্ঠাচারকেই ভুলুণ্ঠিত করে না, বরং তাঁর সাংবিধানিক অধিকার অবজ্ঞার নামান্তরও বটে। ‘হিরো আলম নির্বাচিত হলে সংসদকে ছোট করা হতো’ এমন বক্তব্যের মাধ্যমে প্রকারন্তরে সংসদকে ছোট করা হয়েছে। কারণ, সংসদীয় গণতন্ত্রের চেতনা ও চর্চায় মানুষে-মানুষে বৈষম্যের প্রকাশ অগ্রহণযোগ্য।

]]>
https://thedailyannadiganta.com/archives/145/feed 0