১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১০ হাজার টাকা মুচলেকায় আলোচিত গায়ক নোবেলের জামিন

প্রতারণার মামলায় একদিনের রিমান্ড শেষে ১০ হাজার টাকা মুচলেকায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে জামিন দিয়েছে আদালত। মতিঝিল থানায় দায়ের করা মামলায় নোবেলের জামিন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন।