লোডশেডিং পরিস্থিতি আগামী দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে বলে আশা করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোববার (১৪ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ আশা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ঘূর্ণিঝড়ের মোখার প্রভাবটা থাকবে। কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে, খুব বেশি না। আমার কাছে মনে হয় খুব অস্বাভাবিক পরিস্থিতি যেটা এখন হয়েছিল, কিছুটা হয়তো আমাদের সমস্যা দেখা গিয়েছিল গতকাল রাত থেকে, এ সমস্যাটা আমরা কাভার করতে পারবো।
তিনি বলেন, আমার মনে হয় আগামী দুই দিনের মধ্যে আমরা একটা ভালো অবস্থায় যেতে পারবো। বিদ্যুতের ক্ষয়ক্ষতির ব্যাপারটা এখনো আমার কাছে আসেনি। আসলে হয়তো আমরা জানতে পারবো। আমরা মনিটর করছি। সকাল থেকে আমাদের মনিটরিং চলছে।
১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ-
দুদিনের মধ্যে লোডশেডিং স্বাভাবিক হবে : প্রতিমন্ত্রী
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশঃ ০৬:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- ২৬৫৯ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ






